Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহামারীতে হোম অফিস, রেকর্ড বেড়েছে করপোরেটে হ্যাকিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 April 2020
মহামারীতে হোম অফিস, রেকর্ড বেড়েছে করপোরেটে হ্যাকিং
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা লকডাউনে। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে ছোট-বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো কর্মীদের বাড়িতে থেকে অনলাইনে কাজ করার সুযোগ দিয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ডাটা কর্মীদের বাড়ির কম্পিউটারগুলোতে ছড়িয়ে রয়েছে। আর এ সুযোগেরই সদ্ব্যবহার করছে সাইবার অপরাধীরা। তারা কর্মীদের মেশিন ও ইন্টারনেট সংযোগের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে মূল্যবান ডাটা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। আগের যে কোনো সময়ের তুলনায় এ ধরনের হ্যাকিংয়ের ঘটনা দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠাগুলোর ডাটা বিভিন্ন সেটআপে কর্মীদের বাড়ির কম্পিউটারে যুক্ত থাকায় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা সুরক্ষা দলকে ডাটার সুরক্ষায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এমনকি যেসব কর্মী সুরক্ষার জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করছেন, তারা ঝুঁকি আরো বাড়িয়ে তুলছেন।

সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা সংস্থা ভিএমওয়্যার কার্বন ব্ল্যাক জানিয়েছে, হ্যাকিংয়ের মাধ্যমে মুক্তিপণ আদায় করার মতো অপরাধ আগের মাসের তুলনায় মার্চে ১৪৮ শতাংশ বেড়ে গেছে। সংস্থাটির সাইবার নিরাপত্তা স্ট্র্যাটেজিস্ট টম কেলারম্যান বলেন, করোনাভাইরাস মহামারীর পটভূমিতে ঐতিহাসিক সব ডিজিটাল ঘটনা ঘটছে। ইন্টারনেট দুনিয়ায় সাইবার ক্রাইম মহামারী শুরু হয়ে গেছে।

তিনি বলেন, করপোরেট অফিসের মধ্যে বসে থাকাদের তুলনায় দূরবর্তী ব্যবহারকারীদের হ্যাক করা আসলেই সহজ।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জ্যেষ্ঠ সাইবার কর্মকর্তা টনিয়া উগোর্জ জানিয়েছেন, মহামারীর এ সময়ে হ্যাকিংয়ের ঘটনা তিন থেকে চারগুণ বেড়েছে। মাইক্রোসফটের সাইবার সিকিউরিটি এক্সিকিউটিভ রব লেফার্টস তার সংস্থার ঘটনা উল্লেখ করে বলেন, যে স্থানগুলোতে মহামারীটি দ্রুত ছড়িয়ে পড়ছে, সেসব এলাকাতে ডিজিটাল প্রতারণাও বেড়ে যাচ্ছে। আক্রমণের সফলতার পরিমাপটি ভাইরাসটির প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেছে। এ আক্রমণগুলো বেশি সফল কারণ সেখানকার মানুষগুলো বেশি আতঙ্কগ্রস্ত।

বাড়িতে থেকে কাজ করার সঙ্গে যুক্ত করপোরেট নেটওয়ার্কগুলো হ্যাকারদের কাজকে সহজ করে দিয়েছে।

আর্কটিক সিকিউরিটির বিশ্লেষক ল্যারি হাটুনেন বলেন, ইন্টারনেটে নিরাপদ যোগাযোগের নিয়মের মধ্যে বিতর্কিত বা সন্দেহজনক ওয়েবসাইটগুলোতে প্রবেশ নিয়ন্ত্রণ করা, তেমনি কম্পিউটার ব্যবহারকারীদের বাড়িতে না নিয়ে যাওয়াও এর মধ্যে পড়ে। কারণ কর্মীরা অফিসের মতো বাড়িতে সুরক্ষা নীতি ব্যবহারে সচেতন থাকেন না। কর্পোরেট প্রতিষ্ঠানের ফায়ারওয়াল ও সুরক্ষা নীতিগুলো কম্পিউটারগুলোকে সুরক্ষিত রাখে। কিন্তু এটা যখন অফিসের বাইরে যায় তখন সুরক্ষার মাত্রা দ্রুতই হ্রাস পেতে পারে।

ভিপিএন হ্যাকিংয়ের ঝুঁকি বাড়িয়ে দেয় কারণ ভিপিএনের ওপর ভরসা করে অনেক প্রতিষ্ঠান কম সুরক্ষা নীতিমালা অনুমোদন দেয়। হাটুনেন বলেন, প্রত্যেকেই ইন্টারনেট সংযোগের নিরাপত্তার ওপরেই বেশি জোর দেয়ার চেষ্টা করে। কিন্তু অন্যান্য সুরক্ষা ব্যবস্থা ও ফিল্টারিং ততোটা গুরুত্ব পায় না। এটিই বড় ধরনের ঝুঁকি তৈরি করে।

সূত্র : আল জাজিরা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরাইলি দখলদার বাহিনী
নির্বাচিত

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরাইলি দখলদার বাহিনী

বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি প্রফেশনালদের চাহিদা আকাশচুম্বী
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি প্রফেশনালদের চাহিদা আকাশচুম্বী

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

যেসব ফিচারসহ আসবে গ্যালাক্সি নোট ১০ ও ১০+
নির্বাচিত

গ্যালাক্সি নোট ১০ কেন এত শক্তিশালী?

দেশে বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ
নির্বাচিত

দেশে বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ

আলিশা মার্ট এর বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও ভোগান্তির অভিযোগ
ই-কমার্স

আলিশা মার্ট এর বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও ভোগান্তির অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 April 2020

মহামারীতে হোম অফিস, রেকর্ড বেড়েছে করপোরেটে হ্যাকিং

Techzoom.TV |
TechzoomTV