Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৮ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা আলিবাবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
আলিবাবার শীর্ষপদ ছাড়লেন জ্যাক মা, নতুন প্রধান ঝাং
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ক্লাউড সেবা খাতে ব্যবসা জোরদারে ২ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। আগামী তিন বছরে নিজেদের ক্লাউড অবকাঠামোতে এ অর্থ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। আলিবাবার দাবি, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এন্টারপ্রাইজ সফটওয়্যারের চাহিদা বেড়েছে। ভবিষ্যতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাউড সেবার চাহিদা আরো বাড়বে। যে কারণে ক্লাউড অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। খবর রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, ক্লাউড প্রযুক্তি সংশ্লিষ্ট সেমিকন্ডাক্টর ও অপারেটিং সিস্টেম উন্নয়নে বিনিয়োগের অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি বড় একটি অংশ ডাটা সেন্টার অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।

চীনের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মীরা কভিড-১৯ মহামারীর কারণে ফেব্রুয়ারি মাসজুড়ে বাসা থেকে দাপ্তরিক কাজ করেছেন। ওই সময় থেকে এন্টারপ্রাইজ সফটওয়্যারের চাহিদা অনেকটা বেড়েছে। চীনের শীর্ষ ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানটির দাবি, কর্মক্ষেত্রে আলিবাবার চ্যাটিং অ্যাপ ডিংটকের চাহিদা অন্য যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে। বিশ্বজুড়ে অনেক দেশ ও অঞ্চল লকডাউনের কারণে ডিংটকের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে কয়েকশ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। অনেকে বাসায় থেকে অফিসের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। অনলাইন কার্যক্রম বেড়ে যাওয়ায় সার্ভারে চাপ বেড়েছে। যে কারণে ডিংটক অ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে। অনেক ব্যবহারকারীর অভিযোগ আমলে নিয়ে আমরা সার্ভার সক্ষমতা বাড়াতে কাজ শুরু করেছি।

আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্স বিভাগের প্রেসিডেন্ট জেফ ঝাং বলেন, কভিড-১৯ মহামারী বৈশ্বিক অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। আমরা আশা করছি, নতুন বিনিয়োগের ফলে অর্থনীতির পুনরুদ্ধার ত্বরান্বিত হবে।

আলিবাবার দ্রুতবর্ধনশীল ব্যবসা বিভাগগুলোর একটি ক্লাউড প্রযুক্তি সেবা বিভাগ। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর প্রতিষ্ঠানটির ক্লাউড বিভাগের রাজস্ব ৬২ শতাংশ বেড়ে ১ হাজার ৭০ কোটি চাইনিজ ইউয়ানে পৌঁছেছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো আলিবাবার ক্লাউড ব্যবসা বিভাগের প্রান্তিকীয় রাজস্ব ১ হাজার কোটি ইউয়ানের মাইলফলক অতিক্রম করেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে চীনের ক্লাউড বাজারের ৪৬ দশমিক ৪ শতাংশ আলিবাবার দখলে ছিল। কভিড-১৯ মহামারীর কারণে চাহিদা বেড়েছে টেনসেন্ট ক্লাউড ও বাইদুর ক্লাউড সেবার। গত বছরের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠান দুটি চীনের ক্লাউড বাজারের যথাক্রমে ১৮ শতাংশ ও ৮ দশমিক ৮ শতাংশ দখলে নিতে সক্ষম হয়েছিল।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর তা দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ভাইরাসটির কারণে বিভিন্ন শিল্পের মতো বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতও প্রভাবিত হয়। কার্যক্রম বন্ধ হয়ে পড়ে প্রযুক্তি পণ্যের উৎপাদন হাব খ্যাত চীনে। তবে নভেল করোনাভাইরাস মোকাবেলায় চীন অনেকটা সাফল্য দেখিয়েছে। দেশটিতে সব ধরনের শিল্পের কার্যক্রম এখন অনেকটা স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে।

গত মার্চে নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশে মাস্কসহ চিকিৎসা সরঞ্জাম অনুদান দেয়ার ঘোষণা দিয়েছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, যা বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশে এরই মধ্যে পৌঁছেছে।

ওই সময় বাংলাদেশে আলিবাবার অধীন প্রতিষ্ঠান দারাজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারী মোকাবেলায় সহায়তা হিসেবে জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন থেকে ১০টি মধ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।

অনুদানের বিষয়ে জ্যাক মা এক টুইটে জানিয়েছিলেন, ১৮ লাখ মাস্ক, ২ লাখ ১০ হাজার কভিড-১৯ টেস্ট কিট, ৩৬ হাজার প্রতিরক্ষামূলক পোশাক, ভেন্টিলেটর, ফোরহেড থার্মোমিটার এবং অন্যান্য চিকিৎসা ও মহামারী প্রতিরোধের সরঞ্জাম সরবরাহ করা হবে। বাংলাদেশ, আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা এ সহায়তা পাবে।

টুইটে তিনি বলেন, কভিড-১৯ মহামারী মোকাবেলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। বিশ্বব্যাপী একযোগে অনুদান সরবরাহ করা সহজ কাজ নয়। তবে আমরা পর্যায়ক্রমে এ কাজ সম্পন্ন করব। এগিয়ে যাও, এশিয়া।

Tags: আলিবাবা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েড সংস্করণের নাম
প্রযুক্তি সংবাদ

বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েড সংস্করণের নাম

ঈদে সামর্থ্যবানদের উৎসাহ প্রদানে অপো’র নতুন মাইক্রোফিল্ম
প্রযুক্তি সংবাদ

ঈদে সামর্থ্যবানদের উৎসাহ প্রদানে অপো’র নতুন মাইক্রোফিল্ম

আসছে পানিচালিত ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন বিপ্লব!
অটোমোবাইল

আসছে পানিচালিত ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন বিপ্লব!

বাজেটে সন্তুষ্টি, তবে আরও অনেক বিষয়ে পুনর্বিবেচনার দাবি
প্রযুক্তি সংবাদ

বাজেটে সন্তুষ্টি, তবে আরও অনেক বিষয়ে পুনর্বিবেচনার দাবি

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!
প্রযুক্তি সংবাদ

গুগলের দিন কি ফুরিয়ে আসছে!

ইভ্যালিতে পাওয়া যাবে মটোরোলা স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ইভ্যালিতে পাওয়া যাবে মটোরোলা স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix