Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার করে সমস্যাকে সুযোগে পরিণত করতে হবে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ মে ২০২০
ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার করে সমস্যাকে সুযোগে পরিণত করতে হবে: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নেওয়া বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানিয়ে দেশের শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনীর দ্বারা সমস্যাকে সুযোগে পরিণত করার আহবান জানান।

প্রতিমন্ত্রী আজ ডিজিটাল প্লাটফর্মে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, উদ্ভাবনী এবং সৃজণশীল চিন্তা থেকে যে কোন সমস্যাকে সুযোগে পরিণত করতে পারে দেশের তরুণ শিক্ষার্থীরা। তাদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তার সাথে ব্লকচেইনের মতো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তা ব্যবহার করা হলে দেশ অনেকদূর এগিয়ে যাবে।

তিনি বলেন, প্রয়োজন থেকেই নতুন নতুন উদ্ভাবনের জন্ম হয়। করোনাকালে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি ঠিকই কিন্তু বুদ্ধিবৃত্তিক উদ্ভাবনের দ্বারা ভার্চুয়াল জগতে আমরা একে অপরের কাছাকাছি আছি।

অনুষ্ঠানে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এর সমন্বয়ক হাবিবুলারঅহ এন করিম দেশে প্রথবারের মতো অনুষ্ঠিত ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মধ্য থেকে ১০টি দলকে বিজয়ী ঘোষণা করেন।

অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলগুলোকে পুরস্কারের অর্থের ভার্চুয়াল চেক প্রদান করা হয়। আর চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডটি প্রদান করা হয় সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামে যিনি ব্লকচেইন অলিম্পয়াড বাংলাদেশের একজন উপদেষ্টা ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী চ্যাম্পিয়ন দলের প্রধান অনিরুদ্ধ’কে তার নগদ অ্যাকাউন্টে পুরষ্কারের এক লক্ষ টাকা ট্রানসফার করেন। বিজয়ীদের হংকং ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণের স্পনসর করা হবে বলে জানানো হয়।

হাবিবুল্লাহ বলেন, একটি জুরি বোর্ডের মাধ্যমে অংশগ্রহণকারি ৬২টি দলের জমাকৃত ৬২টি প্রকল্পের মূল্যায়ন করে ১০ দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী দলগুলো হচ্ছে: হাইপারঅ্যাকটিভ অরেঞ্জেস, টীম লীড চেইন, ডিইউ নিমবাস, টীম ডিজিটাল ইনোভেশন, টর, ওয়েব থ্রি ডট ওয়ান, ব্রোগ্রামারস, এভিয়াটো, ডিইউ হাইপালেজার, কসমিক ক্রিউ।

অনুষ্ঠানে জানানো হয়, ৫৭ জন বিচারক নিয়ে গঠিত বোর্ড গত এপ্রিলে অনুষ্ঠিত বøকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণকারিদের জমাকৃত ৬২টি প্রকল্পের মূল্যায়ন করে এ ১০টি দলকে বিজয়ী দল হিসেবে নির্বাচন করে।

অনলাইন পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর স্মরণে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম, শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল, বøকচেইর অলিম্পিয়াড বাংলাদেশ এর আহবায়ক ও বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. এম কায়কোবাদ ও সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, বেসিসের প্রেসিডেন্ট আলমাস কবির, এলআইসিটি প্রকল্প পরিচালক মো, হংকং বøকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা, এমআইটি’র প্রফেসর এ্যালান এল্ডারম্যান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, রেজাউল করিম বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক সৈয়দ ড. ফরহাত আনোয়ার, আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, কম্পোট্রালার এন্ড অডিটর জেনারেল মুসলিম চৌধুরী, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।

পলক বলেন, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁর মত সৎ, দেশপ্রেমিক, নিরঅহঙকারি মানুষ কমই দেখা যায়। তাঁর অনুপ্রেরণা ও উৎসাহ আমাদের স্বপ্ন দেখাতো। তাঁর রেখে যাওয়া দর্শণকে ধারণ ও কর্মকে অনুসরণ করে আমরা এগিয়ে যেতে চাই।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এর উদ্যোগে বøকচেইন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা তৈরির লক্ষ্যে ব্লকচেইন অলিম্পিয়াড অনুষ্ঠানে অর্গনাইজিং পার্টনার হিসেবে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্প, ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড, টেকনোহ্যাভেন কোম্পানী লি. এবং পার্টনার হিসেবে এফবিসিসিআই, বেসিস এবং আইবএ। প্রতি বছরই দেশের শিক্ষিত যুব সম্প্রদায়কে ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য ব্লকচেইন অলিম্পিয়াডের আয়োজন করা হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফটো এডিটিংয়ে ১৫ বছর
নির্বাচিত

ফটো এডিটিংয়ে ১৫ বছর

আবার ফাটলো শাওমি ফোন, অল্পের জন্য রক্ষা পেলো বাচ্চার জীবন
নির্বাচিত

আবার ফাটলো শাওমি ফোন, অল্পের জন্য রক্ষা পেলো বাচ্চার জীবন

নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন: পলক
টেলিকম

নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন: পলক

চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোন যেভাবে ব্যবহার করবেন
নির্বাচিত

চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোন যেভাবে ব্যবহার করবেন

ভিভো এক্স৩০০ আল্ট্রা: ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ‘দানব’ আসছে
নির্বাচিত

১০০ ওয়াট চার্জিং ও ৭০০০ এমএএইচ ব্যাটারি: বাজারে আসছে ভিভোর ‘সুপার’ ফ্ল্যাগশিপ

শাওমির এমআই ওয়াচ লাইটঃ সেরা ডিজাইনের স্মার্ট ওয়াচ!
রিভিউ

শাওমির এমআই ওয়াচ লাইটঃ সেরা ডিজাইনের স্মার্ট ওয়াচ!

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix