Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এই পাঁচ কারণে কেনা উচিত নয় ওয়ানপ্লাস নোর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
এই পাঁচ কারণে কেনা উচিত নয় ওয়ানপ্লাস নোর্ড
Share on FacebookShare on Twitter

সপ্তাহ খানেক আগেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা, ওয়ানপ্লাস ভারতে তাদের মিড-রেঞ্জের বহু প্রত্যাশিত স্মার্টফোন ওয়ানপ্লাস নোর্ড লঞ্চ করেছে। এই ফোনে পাবেন সোনির সেন্সর যুক্ত ৫টি ক্যামেরা। এছাড়া ফোনটিতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এই ফোনটির সেল শুরু হবে আগামী ৪ঠা আগস্ট, দুপুর ১২টা থেকে। আতবে সস্তায় আসার জন্য ওয়ানপ্লাস নোর্ড কি আপনার সত্যি কেনা উচিত? এই ফোনটি কি আপনার জন্য মিড রেঞ্জে সেরা বিকল্প হবে? আসুন জেনে নিই ওয়ানপ্লাস নোর্ড আপনার কেন কেনা উচিত নয়।

প্রসেসর:

ওয়ানপ্লাস নোর্ড স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। মিড-রেঞ্জের ৬৫জি ডিভাইস হিসেবে নর্ডের প্রসেসরটি এমনিতে ভালো। তবে একই দামে বিক্রি হওয়া Realme X3 ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। ফলে গেমিং এবং মাল্টি-টাস্কিংয়ের জন্য নর্ড স্মার্টফোনটি পছন্দ করা খুব একটা লাভদায়ক নাও হতে পারে।

হেডফোন জ্যাক:

এদিকে বাজারের অন্য মিড-রেঞ্জের স্মার্টফোন ডিভাইসে আপনি ৩.৫ মিমি হেডফোন জ্যাক পেয়ে যাবেন, কিন্তু ওয়ানপ্লাস নর্ডে এই হেডফোন জ্যাক অনুপস্থিত। ফলে আপনাকে আলাদা করে ওয়্যারলেস হেডফোন বা টাইপ সি হেডফোন কিনতে হবে।

অডিও:

স্যামসাংয়ের মিড-রেঞ্জ গ্যালাক্সি এ বা গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোনগুলিতে ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট রয়েছে, অথচ ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিতে এরকম স্পিকার তো নেই-ই, পাশাপাশি এর স্পিকারগুলি ইউজারদের হতাশ করতে পারে।

ডিজাইন:

ওয়ানপ্লাস নর্ডের ডিজাইনের কথা যদি বলে, তবে এতে বিশেষ কিছুই নেই। ফোনটিতে ৬.৪৪-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সহ আসে। এছাড়া ফোনটিতে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, যার মধ্যে আছে সেলফি ক্যামেরা। ফোনের পেছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্যাক প্যানেলের ক্যামেরা সেটআপটি এমন কিছু আকর্ষণীয় নয়। তবে ওয়ানপ্লাস তার অন্যান্য ডিভাইসের মতোই এই ফোনে সাইড স্যুইচ বোতাম দিয়েছে।

স্টোরেজ:

এই ফোনের ইউএফএস ২.১ স্টোরেজটি আসলে ফোনের ইন্টারনালে ডেটা ট্র্যান্সফারের স্পিড বর্ণনা করে। সেক্ষেত্রে অনেক ব্র্যান্ড তাদের মিড-রেঞ্জের স্মার্টফোনে ইউএফএস ৩.০ স্টোরেজ সমর্থন দেয়। ওয়ানপ্লাস৮-এও সংস্থা ইউএফএস ৩.০ স্টোরেজ দিয়েছে। তবে ওয়ানপ্লাস নোর্ড সেদিক থেকে পিছিয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ানপ্লাসওয়ানপ্লাস নোর্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন পণ্য কিনে সাইড বাই সাইড ফ্রিজসহ হাজার হাজার পণ্য ফ্রি বা নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

ওয়ালটন পণ্য কিনে সাইড বাই সাইড ফ্রিজসহ হাজার হাজার পণ্য ফ্রি বা নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

কম্পিউটার স্লো? এই নিন তাৎক্ষণিক সমাধান
কিভাবে করবেন

কম্পিউটার স্লো? এই নিন তাৎক্ষণিক সমাধান

এবছর ২৫ লাখ গ্যালাক্সি জেড ফ্লিপ বিক্রির প্রত্যাশা
নির্বাচিত

৮ ঘন্টাতেই শেষ গ্যালাক্সি জেড ফ্লিপ

বিদেশী কোম্পানির কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মালয়েশিয়া
প্রযুক্তি সংবাদ

বিদেশী কোম্পানির কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মালয়েশিয়া

ব্যাগপ্যাকার্সে ছাড়
ই-কমার্স

ব্যাগপ্যাকার্সে ছাড়

শাওমির নতুন স্মার্টফোন
নির্বাচিত

শাওমির নতুন স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
নির্বাচিত

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

রেডম্যাজিক ১১এস প্রো উন্মোচিত হলো
প্রযুক্তি সংবাদ

রেডম্যাজিক ১১এস প্রো উন্মোচিত হলো

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার
অর্থ ও বাণিজ্য

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুলাই ২০২০

এই পাঁচ কারণে কেনা উচিত নয় ওয়ানপ্লাস নোর্ড

Techzoom.TV |
TechzoomTV