Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ালকমের রাজস্ব বেড়েছে ৫%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ মে ২০২০
কোয়ালকমের নতুন তিন চিপসেট উন্মোচন
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সেমিকন্ডাক্টর জায়ান্ট কোয়ালকমের রাজস্ব ৫ শতাংশ বেড়ে ৫২২ কোটি ডলারে পৌঁছেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির চিপের গড় বিক্রি মূল্য ছিল ৩১ দশমিক ৮ ডলার, যা এক প্রান্তিক আগের চেয়ে অনেকটা বেশি। গত বছর অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এর চিপের গড় বিক্রি মূল্য ছিল ২৩ ডলার। বিশ্বজুড়ে হাই-এন্ড চিপের চাহিদা বৃদ্ধির সুবাদে রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক খতিয়ানে এমন তথ্যই জানিয়েছে কোয়ালকম। খবর টেলিকম লিড।

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ কয়েক গুণ বেড়ে ২ কোটি ৪১ লাখ ইউনিটে পৌঁছেছে। অথচ গত বছরজুড়েই বৈশ্বিক বাজারে ফাইভজি স্মার্টফোন সরবরাহের সংখ্যা ছিল ১ কোটি ৮৭ লাখ ইউনিট। পঞ্চম প্রজন্মের দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত স্মার্টফোনের অন্যতম চিপ সরবরাহকারী কোয়ালকম। ফাইভজি ফোনের চাহিদা বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির চিপের চাহিদা বেড়েছে, যা রাজস্ব প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

বর্তমানে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং বৈশ্বিক স্মার্টফোন বাজারে নেতৃত্ব দিচ্ছে। স্যামসাংসহ এলজি ইলেকট্রনিকস ও অ্যাপলের হাই-এন্ড ডিভাইসের অন্যতম চিপ সরবরাহকারী কোয়ালকম। জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির লাইসেন্সিং ব্যবসা বিভাগের রাজস্ব ১০৭ কোটি ডলারে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, কোয়ালকম এরই মধ্যে ৮৫টির বেশি ফাইভজি লাইসেন্স চুক্তি সম্পন্ন করেছে। এসব চুক্তির আওতায় ৪৫টির বেশি ভেন্ডর ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে এবং কেউ কেউ বাণিজ্যিকভাবে ফাইভজি ডিভাইস উন্মোচনের ঘোষণা দিয়েছে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদন অনুযায়ী, কভিড-১৯ মহামারীর মধ্যেও জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনে ফাইভজি সমর্থিত স্মার্টফোনের চাহিদা বেড়েছে। ফাইভজি স্মার্টফোনের চাহিদার দিক থেকে শীর্ষে রয়েছে চীন। অবশ্য এখন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফাইভজি সমর্থিত স্মার্টফোনের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে।

বিশ্লেষকদের ভাষ্যে, বিশ্বের বৃহৎ ও দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা যথাক্রমে স্যামসাং ও হুয়াওয়ে এখন স্মার্টফোনে নিজস্ব প্রসেসর চিপসেট ব্যবহারে জোর দিচ্ছে। বিশ্বের শীর্ষ দুই ডিভাইস নির্মাতার এমন উদ্যোগে চিপসেট ব্যবসায় বাজার হারাচ্ছে কোয়ালকম।

আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং ও হুয়াওয়ে বৈশ্বিক বাজারে সরবরাহকৃত ডিভাইসের ৩০ শতাংশে নিজস্ব প্রসেসর চিপসেট ব্যবহার করছে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানই ডিভাইসে নিজস্ব চিপ ব্যবহার ক্রমে বাড়াতে কাজ করছে। স্যামসাং ও হুয়াওয়ের এমন উদ্যোগের কারণে তৃতীয় পক্ষের ক্রেতাদের কাছে কোয়ালকমের প্রসেসর চিপসেট সরবরাহ কমছে। তবে প্রসেসর চিপ সরবরাহ কমলেও ফাইভজি মডেম চিপ সরবরাহে ভালো করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে আইএইচএস মার্কিটের জ্যেষ্ঠ বিশ্লেষক জেরিট স্নিমান বলেন, টানা কয়েক বছর ধরে বৈশ্বিক স্মার্টফোন বাজার খারাপ সময় পার করছে।

Tags: কোয়ালকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই৪০০
নির্বাচিত

বাংলাদেশে যাত্রা শুরু করলো ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০

আইকিউওও ৯টি ৫জিঃ দেখে নিন কেমন হচ্ছে ফোনটি
প্রযুক্তি সংবাদ

আইকিউওও ৯টি ৫জিঃ দেখে নিন কেমন হচ্ছে ফোনটি

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি
প্রযুক্তি সংবাদ

অবৈধ আইফোনে সয়লাব বাজার: দোকানে মিলছে শত শত খালি বাক্স

বিকাশে অবৈধ লেনদেনে কমছে রেমিট্যান্স প্রবাহ
প্রযুক্তি সংবাদ

বিকাশে অবৈধ লেনদেনে কমছে রেমিট্যান্স প্রবাহ

৫জি প্রযুক্তির অধিগ্রহণ ও সচেতনতা তৈরিতে ‘৫জি একাডেমি’ চালু করলো রিয়েলমি
নির্বাচিত

৫জি প্রযুক্তির অধিগ্রহণ ও সচেতনতা তৈরিতে ‘৫জি একাডেমি’ চালু করলো রিয়েলমি

আইফোনকে টেক্কা দেবে শাওমির ১২ প্রো!
প্রযুক্তি সংবাদ

আইফোনকে টেক্কা দেবে শাওমির ১২ প্রো!

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
বিবিধ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix