Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার অপরাধীরা টিকা তৈরির গবেষণার তথ্য চুরিতে মরিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ মে ২০২০
সাইবার অপরাধীরা টিকা তৈরির গবেষণার তথ্য চুরিতে মরিয়া
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্বাস্থ্যসেবা খাতকে লক্ষ্য করে সাইবার অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। অনেক দেশের সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সাইবার অপরাধীরা নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট কভিড-১৯ মহামারীর তথ্য এবং টিকা তৈরির গবেষণার তথ্য চুরির জন্য মরিয়া হয়ে কাজ করছে। সাইবার অপরাধীরা টিকা তৈরির গবেষণা সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছে বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এক যৌথ বিবৃতিতে সতর্ক করা হয়েছে। খবর বিবিসি।

এ বিষয়ে ঊর্ধ্বতন এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, স্বাস্থ্যসেবা খাতকে ঘিরে সাইবার অপরাধীদের তত্পরতা ও ঝুঁকি সম্পর্কে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে তথ্য চুরির মতো কোনো ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে মার্কিন ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক বিল এভানিনা কোনো মন্তব্য করেননি।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও একই ধরনের তত্পরতার কথা বলা হয়েছে। তাদের ভাষ্যে, নভেল করোনাভাইরাসের টিকা তৈরির জন্য এখন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে। গবেষক, বিভিন্ন কোম্পানি ও বিভিন্ন দেশের সরকার টিকা তৈরির লক্ষ্যে কাজ করছে। এ প্রচেষ্টা সম্পর্কে বিদেশী গুপ্তচর সংস্থাগুলো গোপনে তথ্য পাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে দেশীয় গুপ্তচর সংস্থাগুলো তাদের প্রতিহত করতে চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক বিল এভানিনার প্রতিষ্ঠান মার্কিন সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাবিদদের বিদেশী গোয়েন্দা তত্পরতা প্রতিরোধে পরামর্শ দিয়ে আসছে।

বিল এভানিনা বলেন, আমাদের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এসব গুরুত্বপূর্ণ গবেষণা এবং মূল্যবান তথ্য-উপাত্ত বেহাত হওয়া ঠেকানো যায়। আমরা মনে করছি চীনা কমিউনিস্ট পার্টিসহ বিদেশী গুপ্তচর সংস্থাগুলো চেষ্টা করবে আমাদের গবেষণার তথ্য-উপাত্ত হস্তগত করার।

জানা যায়, নভেল করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্পে সহায়তা দিচ্ছে তার নাম ‘অপারেশন ওয়ার্প স্পিড’। যে দেশ প্রথম কার্যকর ও নিরাপদ টিকা তৈরি করতে পারবে, তা দিয়ে তারা প্রথমে নিজেদের নাগরিকদের সুরক্ষা দেয়ার চেষ্টা করবে।

এভানিনা বলেন, কভিড-১৯ মহামারী ও টিকা তৈরির গবেষণার সঙ্গে জড়িত প্রত্যেকটি মেডিকেল গবেষণা প্রতিষ্ঠানকে আমরা তথ্যের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সতর্ক করেছি।

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক কর্মকর্তা জানান, কভিড-১৯ গবেষণায় জড়িত প্রতিষ্ঠানগুলোতে কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এফবিআইয়ের উপসহকারী পরিচালক টনিয়া উগোরেত্জ বলেন, সাইবার গুপ্তচরদের দীর্ঘদিনের প্রধান লক্ষ্য বায়োমেডিকেল তথ্য চুরি করা এবং এসব গবেষণার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো এখন তাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এফবিআইয়ের সতর্কতা জারির কিছুদিন পর মার্কিন জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস মন্তব্য করেন চীন এসব তথ্য সম্পর্কে জানতে আগ্রহী হবে না এটা মনে করা চরম ভুল হবে। নভেল করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণা সম্পর্কে বিদেশী গুপ্তচর সংস্থাগুলো নিয়মিত খোঁজখবর রাখছে এবং আমরা তা জানতে পেরেছি।

গত মার্চেই কানাডার সেন্টার ফর সাইবার সিকিউরিটি সতর্কতা জারি করে জানিয়েছিল, আধুনিক প্রতিপক্ষ কভিড-১৯ মহামারী নিয়ে গবেষণার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো থেকে মেধাসম্পদ চুরির চেষ্টা করতে পারে।

তবে মার্কিন ও পশ্চিমা বিশ্বের গুপ্তচর সংস্থাগুলোও জানতে চাইবে চীনের ভেতরে কী ঘটছে। সেখানে মৃত্যুর হার নিয়ে কোনো মনগড়া তথ্য দেয়া হয়েছে কিনা কিংবা নভেল করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় কোনো অগ্রগতি হয়েছে কিনা।

বিশ্বজুড়ে বিভিন্ন হাসপাতালে সাইবার হামলা নিয়ে এখন উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব হামলার ফলে মহামারী ঠেকানোর প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। গত এপ্রিলে চেক প্রজাতন্ত্রের দুটি হাসপাতালে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন এস ই৩: সাধ্যের মধ্যে অ্যাপলের ভালো ফোন
নির্বাচিত

আইফোন এস ই৩: সাধ্যের মধ্যে অ্যাপলের ভালো ফোন

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে
নির্বাচিত

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে

৮ দিনের বিক্রি হওয়া ফোনে ১ হাজার বুর্জ খলিফা বানানো যাবে!
প্রযুক্তি সংবাদ

৮ দিনের বিক্রি হওয়া ফোনে ১ হাজার বুর্জ খলিফা বানানো যাবে!

এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচার সহজ উপায়
টিপস

এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচার সহজ উপায়

রোজার সময় কাজে লাগবে যে অ্যাপগুলো
নির্বাচিত

রোজার সময় কাজে লাগবে যে অ্যাপগুলো

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

Load More

ট্রেন্ডিং টপিক

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ
অটোমোবাইল

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি
নির্বাচিত

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স
ই-কমার্স

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

মাদক ব্যবসার অভিযোগে বহুল প্রচলিত ই-কমার্স প্লাটফর্ম দারাজের...

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ মে ২০২০

সাইবার অপরাধীরা টিকা তৈরির গবেষণার তথ্য চুরিতে মরিয়া

Techzoom.TV |
TechzoomTV