Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইতালিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ মে ২০২০
বেতনসহ তিন মাসের ছুটি দিচ্ছে মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

ক্লাউড ব্যবসা জোরদারে প্রথমবারের মতো ইতালিতে একটি ডাটা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন। এ লক্ষ্যে দেশটিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিং সার্ভিস বিস্তৃত করার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নিয়েছে জায়ান্ট প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

এর আগে গত সপ্তাহে ইতালির মিলানে ডাটা সেন্টার চালু করে অ্যামাজন ওয়েব সার্ভিসের প্রধান প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট। এরও আগে গত মার্চে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল ইনকরপোরেশন দেশটিতে ক্লাউড ব্যবসার প্রসার ঘটানোর জন্য এক সময় একচেটিয়া ব্যবসা করা টেলিকম ইতালিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, নভেল করোনাভাইরাস মহামারীর কারণে যেভাবে ব্যবসায়িক কাজে ডিজিটাল মাধ্যমের ওপর নির্ভরশীলতা

বাড়ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে ইতালিতে ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি দুই অংকের ঘরে পৌঁছবে।

মাইক্রোসফটের গ্লোবাল সেলস, মার্কেটিং ও অপারেশনস বিভাগের প্রধান জিন ফিলিপ্পি কোরটয়েসও ইতালিতে ক্লাউড ব্যবসার ভালো সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, নতুনত্ব ও উদ্ভাবন বৃদ্ধির মধ্য দিয়ে ক্লাউড সার্ভিস ব্যবসার ভালো সম্ভাবনা দেখছে মাইক্রোসফট।

বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, ইতালিতে ১৫০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। এ বিনিয়োগ পরিকল্পনা দেশটিতে ব্যবসা টিকিয়ে রাখতে এবং ব্যবসায় নতুনত্ব আনতে সাহায্য করবে। এটি নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি করবে এবং দেশটিতে ডিজিটাল খাতের নিরাপত্তাসহ এ খাতের অন্যান্য কঠিন চ্যালেঞ্জ সমাধান সহায়ক হবে। আর এসবের মধ্য দিয়ে আমাদের মূল লক্ষ্য হবে ইতালির নাগরিক ও সংগঠনকে আরো বেশি ক্ষমতায়ন করা।

নতুন এ ডাটা সেন্টারটি মিলানভিত্তিক হবে এবং এটি মাইক্রোসফট ঘোষিত বিশ্বের আরো ৬০টি এলাকার ডাটা সেন্টারকে যুক্ত করবে। এর আগে গত ফেব্রুয়ারিতে স্পেনে ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানায় মাইক্রোসফট। এছাড়া চলতি সপ্তাহে পোল্যান্ডে ডাটা সেন্টার তৈরির জন্য ১০০ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্লাউড সার্ভিস সরবরাহের পরিকল্পনা হিসেবে এসব ডাটা সেন্টার স্থাপন করতে যাচ্ছে মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এর বাইরে ইতালিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। এ লক্ষ্যে পাঁচ বছরের একটি পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। যার মাধ্যমে স্থানীয় ক্লাউড সার্ভিসকে সেবা দেয়া, ডিজিটাল মাধ্যমে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ড পরিচালনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মতো কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের।

বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ইতালিতে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও জোটবদ্ধ হয়ে কাজ করতে চায় মাইক্রোসফট। এরই অংশ হিসেবে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত পোস্টাল অপারেটর পোস্টে ইতালিয়ানির সঙ্গে প্রযুক্তিভিত্তিক চুক্তির পরিকল্পনা করেছে মাইক্রোসফট। এর মধ্য দিয়ে জায়ান্ট প্রতিষ্ঠানটির ডিজিটাল মাধ্যম আরো বেশি ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।

Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

আইসিটি মন্ত্রণালয়ের ছয় খলনায়ক

বাজারে এলো ওয়ালটনের নতুন স্পিকার
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ওয়ালটনের নতুন স্পিকার

বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর আ কজ’ অনুষ্ঠিত
টেলিকম

বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর আ কজ’ অনুষ্ঠিত

দেশের মোবাইলফোন বাজারে নতুন ব্র্র্যান্ড মার্সেল
নির্বাচিত

দেশের মোবাইলফোন বাজারে নতুন ব্র্র্যান্ড মার্সেল

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix