Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরবন্দী সময়ে অবসরকে উপভোগ্য করতে স্যামসাং গ্যালাক্সি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
ঘরবন্দী সময়ে অবসরকে উপভোগ্য করতে স্যামসাং গ্যালাক্সি
Share on FacebookShare on Twitter

কোভিড ১৯ মহামারীর প্রকোপে আমরা বর্তমানে এক অভূতপূর্ব সময় পার করছি। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, অবস্থান করছি যে যার বাসায়। বাসায় বসে অফিসের কাজ করা ও নিজের ব্যক্তিগত কাজের শেষে যে সময়টুকু পাওয়া যায় তা যেনো একান্তই নিজের। এ সময়ে আমরা বিনোদন লাভের জন্য ভিডিও স্ট্রিমিং সাইটগুলোতে কনটেন্ট উপভোগ করি কিংবা গেম খেলি। আমরা প্রত্যেকেই চাই আমাদের কনটেন্ট উপভোগ ও গেমিং অভিজ্ঞতার বিষয়গুলো যেনো হয় স্বাচ্ছন্দ্যদায়ক। তবে, এক্ষেত্রে কিছু পরামর্শ অনুসরণ করলে আমাদের কনটেন্ট উপভোগ ও গেমিং অভিজ্ঞতা হতে পারে আরও দুর্দান্ত।

ঝকঝকে ভিডিও স্ট্রিমিং
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে নিজের পছন্দের টিভি সিরিজের নতুন পর্ব কিংবা পছন্দের অভিনয়শিল্পী বা পরিচালকের নতুন কোন ছবি আসছে, এ খবরটি শোনার পর আমরা বেশ রোমাি ত হই, এবং তা উপভোগের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করি। এই প্রতিকূল সময়ে, স্যামসাং গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য আনন্দের বিষয় হচ্ছে, তাঁরা এ সময় ঘরে বসে গ্যালাক্সি ডিভাইসের ইনফিনিটি ডিসপ্লে অথবা ইনফিনিটি-ও ডিসপ্লেতে বিরতিহীনভাবে তাদের প্রিয় কনটেন্টগুলো উপভোগ করতে পারবেন। আপনি যদি আপনার প্রিয় কনটেন্টগুলো স্যামসাং স্মার্ট টিভিতে উপভোগ করতে চান তাহলে ডেক্স ব্যবহার করে তা খুব সহজেই করতে যাবে।

মাল্টিটাস্কিং
ইউটিউবে কোনো কনটেন্ট উপভোগ করছেন। এ সময় আপনার কোনো বন্ধুর সাথে চ্যাট কিংবা ইন্টারনেট ব্রাউজ করতে চান, আপনাকে এ সুযোগটি করে দেবে স্যামসাং ডেক্স। যেকোন ইউএসবি সি-এইচডিএমআই অ্যাডাপ্টার ক্যাবল দিয়ে ফোনের সাথে মনিটরের সংযোগ স্থাপন করুন। তারপর, নোটিফিকেশন বারে গিয়ে স্যামসাং ডেক্সে ক্লিক করুন এবং স্যামসাং ডেক্স মোড সক্রিয় করতে ‘ওকে’ ট্যাপ করুন। আপনি, দেখতে পাবেন আপনার দেখা কনটেন্ট পুনরায় শুরু হয়েছে এবং সেই সময় আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাট করার পাশাপাশি ইন্টারনেটও ব্রাউজ করতে পারছেন। এ সময় গ্যালাক্সি নোট টেন এর এস পেন ব্যবহার করে আপনি দূরে বসেও ইউটিউব অ্যাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি এস পেনে একবার প্রেস করেন বা চাপ দেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি যা দেখছেন তা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে এবং আপনি যদি দুইবার চাপ প্রয়োগ করেন তবে দেখবেন ভিডিও আবার চালু হয়েছে, এস পেন দিয়ে ভলিউম নিয়ন্ত্রণও করতে পারবেন।

দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা
ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে স্যামসাংয়ের ডিভাইসগুলোর জুড়ি মেলা ভার। স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলোও এর ব্যতিক্রম নয়। এই সিরিজের ফোনগুলোর মসৃণ স্ক্রিন-স্ক্রলিং ও হাই স্ক্রিন রিফ্রেশ রেটের কারণে ব্যবহারকারীরা পায় দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা। গেম খেলার সময় এস২০ সিরিজের ১২০ হার্টজ ডিসপ্লের পূর্ণাঙ্গ সুবিধা পেতে হলে এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে- সেটিং>ডিসপ্লে> মোশন স্মুদনেস এ গিয়ে ১২০ হার্টজ অপশনে ট্যাপ করতে হবে। দ্রুতগতির প্রসেসরসহ গ্যালাক্সি নোট ১০ ও গ্যালাক্সি এস২০ ডিভাইসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গেম বুস্টার ব্যবহার করা হয়েছে, যা আপনাকে যেকোন গেম খেলার সময় দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দেবে। মজার বিষয় হচ্ছে, গেম খেলার সময় আপনার যাতে মনোযোগের ব্যাঘাত না ঘটে সেক্ষেত্রে আপনি নোটিফিকেশন বন্ধ রাখতে পারবেন। গ্রাহকদের গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে মাইক্রোসফটের সাথে যৌথ অংশীদারিত্বে স্যামসাং অতি শিগগিরই স্ট্রিট রেসিং গেম ফোরজা স্ট্রিট নিয়ে আসছে।

সর্বোপরি, কোভিড ১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে ঘরে বসে অবসর সময়ে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা ও বিস্তৃত পরিসরের কনটেন্ট উপভোগের মাধ্যম হতে পারে স্যামসাং গ্যালাক্সি সিরিজের ডিভাইসগুলো। দ্রুতগতির প্রসেসর, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গেমিং বুস্টার এবং ডিভাইসগুলোর শক্তিশালী পারফরমেন্স নিশ্চিত করবে অবসর সময়ে আপনার বিনোদন।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট
নির্বাচিত

চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট

মিশন এক্সট্রিমে ইভ্যালির চমক
ই-কমার্স

মিশন এক্সট্রিমে ইভ্যালির চমক

মুখের কথায় চলবে ফেসবুক
নির্বাচিত

মুখের কথায় চলবে ফেসবুক

“স্টক ফুরিয়েছে” গুগল পিক্সেল ফোনের
নির্বাচিত

“স্টক ফুরিয়েছে” গুগল পিক্সেল ফোনের

গ্যালাক্সি এম৫১ আনছে স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি এম৫১ আনছে স্যামসাং

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য
টেলিকম

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix