Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সর্বাধিক বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 May 2020
সর্বাধিক বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১
Share on FacebookShare on Twitter

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের প্রথম প্রান্তিকে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে স্যামসাং। সর্বাধিক বিক্রিত ছয়টি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে চারটিই স্যামসাংয়ের। আর, ২০২০ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রির দিক দিয়ে এক নম্বরে রয়েছে গ্যালাক্সি এ৫১।

স্যামসাং গ্যালাক্সি এ৫১ ডিভাইসটি ৬০ লাখ ইউনিট রপ্তানির মাধ্যমে শীর্ষস্থান দখল করেছে, যা প্রথম প্রান্তিকে বৈশ্বিকভাবে অ্যান্ড্রয়েড ফোন বিক্রির ২.৩ শতাংশ। বিশ্বজুড়ে গ্যালাক্সি এ৫১ ডিভাইসটি বেশ জনপ্রিয়। তবে, বিশেষ করে, ইউরোপ ও এশিয়ায় ডিভাইসটির জনপ্রিয়তা বেশি। গ্যালাক্সি এ৫১ ডিভাইসটির সাফল্যের পেছনে রয়েছে এর আকর্ষণীয় ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারির দুর্দান্ত সমন্বয়।

শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি এ৫১ ডিভাইসটি এ তালিকার শীর্ষেই উঠে আসেনি; ২০২০ সালের প্রথম প্রান্তিকে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় শীর্ষ ছয়টির মধ্যে চারটিই স্যামসাংয়ের। শীর্ষ ছয়ে থাকা একমাত্র প্রিমিয়াম মডেলের ডিভাইস গ্যালাক্সি এস২০ প্লাস, যা ১.৭ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সকল শ্রেণির ক্রেতাদের স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে, সাশ্রয়ী দামের গ্যালাক্সি এ১০এস ও গ্যালাক্সি এ২০এস সফল হয়েছে। এ দু’টি ডিভাইস ইতিমধ্যেই বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা, ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরমেন্সের বাজেট ও মিড রেঞ্জের ফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের বাজারে আধিপত্য বজায় রেখেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির গ্যালাক্সি এ সিরিজ ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, তাই গত বছর সর্বাধিক বিক্রিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকার তিনটি শীর্ষ স্থান দখল করে গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে স্মার্টফোন বিক্রির পরিামাণ কমে গেলেও স্যামসাং এ বছর তাদের সাফল্যের ধারা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে বৈশ্বিক গণমাধ্যমে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সহযোগী পরিচালক জুহা উইনটার বলেন, ‘মোবাইল অপারেটরা তাদের সাবসিডিয়ারির পরিমাণ কমিয়ে দিয়েছে এবং অনেক দেশই করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তিত। এমন অবস্থায় বিশ্বজুড়ে ক্রেতাদের মধ্যে স্মার্টফোনের মূল্যের বিষয়টি স্বাভাবিকভাবেই সামনে চলে আসছে এবং তারা তাদের বাজেটের মধ্যে সেরা অ্যান্ড্রয়েড ফোন কেনার চেষ্টা করবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ক্রোম লাইট আনলো গুগল

দেশের বাজারে এলো সেগমেন্ট-সেরা আপগ্রেড সহ রিয়েলমি সি৫৫
নির্বাচিত

দেশের বাজারে এলো সেগমেন্ট-সেরা আপগ্রেড সহ রিয়েলমি সি৫৫

অ্যাপল-এর পক্ষ থেকে মার্চে আসছে একাধিক ঘোষণা
প্রযুক্তি সংবাদ

অ্যাপল-এর পক্ষ থেকে মার্চে আসছে একাধিক ঘোষণা

জানুয়ারিতে গ্যালাক্সি এস২১ সিরিজ উন্মোচন করবে স্যামসাং
নির্বাচিত

জানুয়ারিতে গ্যালাক্সি এস২১ সিরিজ উন্মোচন করবে স্যামসাং

ঈদে ওয়ালটন ওয়াশিং মেশিন প্রেজেন্টস ‘কাপল গোলস’ আড্ডায় শাওন ও টয়া
প্রযুক্তি সংবাদ

ঈদে ওয়ালটন ওয়াশিং মেশিন প্রেজেন্টস ‘কাপল গোলস’ আড্ডায় শাওন ও টয়া

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন
নির্বাচিত

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 May 2020

সর্বাধিক বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১

Techzoom.TV |
TechzoomTV