Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নজরকাড়া ডিজাইনের বড় পর্দার ওয়ালটনের নতুন স্মার্টফোন বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ মে ২০২০
নজরকাড়া ডিজাইনের বড় পর্দার ওয়ালটনের নতুন স্মার্টফোন বাজারে
Share on FacebookShare on Twitter

নজরকাড়া ডিজাইনের নতুন স্মার্টফোন বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বড় পর্দার ফোনটির মডেল ‘প্রিমো এইচনাইন’। দুর্দান্ত সব ফিচারসমৃদ্ধ সাশ্রয়ী মূল্যের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই বা ভোল্টি) প্রযুক্তি। ফলে ফোরজি নেটওয়ার্কে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল ও ডেটা উপভোগ করতে পারবেন। পাবেন দ্রুততর কল সংযোগের সুবিধা।

ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, আকর্ষণীয় ডিজাইনের ‘প্রিমো এইচনাইন’ ফোনটি ক্যামেলিয়ন ব্ল্যাক, পার্পল, সাইয়ান ব্লু এবং অরোরা গ্রিন চারটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে। ফোনটির ব্যাককভারে ব্যবহৃত হয়েছে উজ্জ্বল আস্তরণ, যারফলে বহু রঙের মিশেলে এটি অনবদ্য রূপ নিয়েছে। ফোনটির নকশা, ডিসপ্লে এবং পারফরমেন্সের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ফলে মাত্র ৮,৬৯৯ টাকা দামের ‘প্রিমো এইচনাইন’ হয়ে উঠেছে মোহনীয় একটি স্মার্টফোন।

এই ফোনে ব্যবহৃত হয়েছে ৬.১ ইি র এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার. ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত।

অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৫ প্রসেসর। উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে ব্যবহৃত হয়েছে পাওয়ারভিআর জিই৮৩২২ গ্রাফিক্স। বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা দেবে ৩ জিবির দ্রুতগতির ডিডিআর৪ র‌্যাম। আছে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফলে অনেক বেশি ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।

এই স্মার্টফোনের পেছনে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ এবং ২ মেগাপিক্সেলের অটোফোকাস ডুয়াল ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং পিডিএএফ প্রযুক্তি। রয়েছে বোকেহ মোড। ফলে ছবি হবে মনের মতো উজ্জ্বল ও প্রাণবন্ত। দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে থাকছে পিডিএএফ প্রযুক্তির ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

নরমাল মোড ছাড়াও ক্যামেরায় রয়েছে প্রো মোড, ফিল্টার মোড, ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, টাচ-শট, এইচডিআর, টাইম ল্যাপস, স্লো মোশন, প্যানোরমা, স্মার্ট সিন, নাইট মোড, বোকেহ, বিএসআই, স্মাইল শট, পোরট্রেইড মোড, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, ফেস কিউট, কার্ড স্ক্যানার, জিফ, ওয়াটারমার্কসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ দিতে এই ফোনে আছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ডুয়াল সিমের ফোরজি স্মার্টফোনটির সুরক্ষায় রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি ২, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা। এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে স্মার্ট কন্ট্রোল, অনলাইন থিমস, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, রেকডিংসহ এফএম রেডিও ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে নতুন নিয়মে কাটবেন অনলাইনে ট্রেনের টিকিট
অটোমোবাইল

যেভাবে নতুন নিয়মে কাটবেন অনলাইনে ট্রেনের টিকিট

টিকটককে ৩৭ কোটি ডলার জরিমানা করল ইইউ
প্রযুক্তি সংবাদ

টিকটককে ৩৭ কোটি ডলার জরিমানা করল ইইউ

ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম
নির্বাচিত

ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম

‘ইতিহাসের ‘সবচেয়ে বাস্তবধর্মী’ গেইম হবে ফিফা ২১’
গেম

‘ইতিহাসের ‘সবচেয়ে বাস্তবধর্মী’ গেইম হবে ফিফা ২১’

বাণিজ্য মেলায় মার্সেলের সব পণ্যে ১০ শতাংশ নগদ ছাড়
প্রযুক্তি সংবাদ

বাণিজ্য মেলায় মার্সেলের সব পণ্যে ১০ শতাংশ নগদ ছাড়

মোবাইল আসক্তি কমাতে নতুন আইন
নির্বাচিত

মোবাইল আসক্তি কমাতে নতুন আইন

Load More

ট্রেন্ডিং টপিক

৪৮ ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
বিবিধ

৪৮ ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!
প্রযুক্তি সংবাদ

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix