Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাণিজ্য মেলায় মার্সেলের সব পণ্যে ১০ শতাংশ নগদ ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 7 January 2020
বাণিজ্য মেলায় মার্সেলের সব পণ্যে ১০ শতাংশ নগদ ছাড়
Share on FacebookShare on Twitter

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসর। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। মার্সেল প্যাভিলিয়নে প্রদর্শন ও বিক্রি হচ্ছে সাড়ে তিন শতাধিক মডেলের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। মেলা ও নতুন বছর উপলক্ষ্যে যুক্ত হয়েছে অর্ধ-শতাধিক নতুন মডেলের পণ্য।

এদিকে বাণিজ্য মেলায় মার্সেল প্যাভিলিয়নে সকল পণ্যে ১০ শতাংশ নগদ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া বিকাশ পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন অতিরিক্ত ৫ শতাংশ বা সর্বোচ্চ ১’শ টাকা পর্যন্ত ছাড়। পাশাপাশি একাধিক এসি কিনলে মিলবে ১২ শতাংশ ডিসকাউন্ট। অন্যদিকে, ন্যূনতম ২,০০০ টাকা বুকিং দিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসি ক্রয়ে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

মার্সেল প্যাভিলিয়নের ইনচার্জ মো. রেজাউল করিম জানান, মেলায় ক্রেতা-দর্শনার্থীরা যাতে এক ছাদের নিচেই তাদের দরকারি সব পণ্য দেখতে এবং কিনতে পারেন সেজন্য সাড়ে ৩’শ মডেলের পণ্য এনেছেন তারা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসব পণ্যের প্রযুক্তি, ডিজাইন ও কালারে আনা হয়েছে নতুনত্ব।

মেলায় মার্সেল প্যাভিলিয়নে বিভিন্ন পণ্যের আপকামিং মডেলও প্রদর্শন করা হচ্ছে। এই তালিকায় রয়েছে গ্লাস ডোর রেফ্রিজারেটর, ফোর-কে প্রযুক্তির টেলিভিশন, বাংলা ভয়েস কন্ট্রোল এলইডি স্মার্ট টিভি, ক্রিস্টালাইন সিরিজের নতুন এসি, হট প্লেট কুকার, গ্লাস টপ ডাবল বার্নার (এলপিজি ও এনজি) গ্যাস স্টোভ, ইস্ত্রি, মিল্ক প্যান, রিচার্জেবল ল্যাম্প, টর্চ লাইট ও ব্যাটারি।

মার্সেল প্যাভিলিয়নে প্রদর্শন ও বিক্রি হচ্ছে প্রায় ১০০ মডেলের ফ্রিজ। এর মধ্যে রয়েছে ৭৯ মডেলের ফ্রস্ট বা ডিরেক্ট কুল রেফ্রিজারেটর, ৫ মডেলের ফ্রস্ট রেফ্রিজারেটর, ১২ মডেলের ফ্রিজার বা ডিপ ফ্রিজ ও ২ মডেলের বেভারেজ কুলার। মেলা ও নতুন বছর উপলক্ষ্যে সাইড বা সাইড গ্লাস ডোরের ৫৬৩ লিটারের নতুন মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এনেছে মার্সেল। যার দাম পড়বে ৬৪ হাজার ৯’শ টাকা। আরো এসেছে ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের নতুন ডিজাইন ও কালারের আপডেট ভার্সন।

মার্সেল ফ্রস্ট ফ্রিজের মধ্যে আছে ১৩২ লিটার থেকে ৩৬৫ লিটার ধারণক্ষমতার চোখ ধাঁধানো ডিজাইনের টেম্পারড গ্লাস ডোরের মোট ৩৯ মডেলের রেফ্রিজারেটর। এসব ফ্রিজের দাম পড়বে ১৯ হাজার ৫’শ টাকা থেকে ৪০ হাজার ৩৯০ টাকার মধ্যে। গ্লাস ডোর ফ্রস্ট ফ্রিজের মধ্যে আছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ৩৬৫ লিটার ও ৩৪৮ লিটার ধারণক্ষমতার ৩ মডেলের রেফ্রিজারেটর। মার্সেল প্যাভিলিয়নে আরো আছে বিএসটিআই’র সর্বোচ্চ এনার্জি রেটিং ‘ফাইভ স্টার’ সনদপ্রাপ্ত ২৫৪ লিটারের গ্লাস ডোর, ২৫৪ লিটার ও ৩১৭ লিটারের ফ্রস্ট ফ্রিজ।

ফ্রস্ট ফ্রিজের পাশাপাশি মার্সেল প্যাভিলিয়নে প্রদর্শন ও বিক্রি হচ্ছে ৫ মডেলের নন-ফ্রস্ট ফ্রিজও। এসব ফ্রিজের মধ্যে সাইড বাই সাইড ডোরের ৫৬৩ লিটারের গ্লাস ডোর ইনভার্টার ও ইনভার্টার প্রযুক্তির ২টি মডেল, বিএসটিআই’র সর্বোচ্চ ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং ইনভার্টার প্রযুক্তির ফ্রস্ট ফ্রিজ, ৪৩০ লিটারের ইনভার্টার প্রযুক্তির ফ্রস্ট ফ্রিজ। মার্সেলের এসব ফ্রিজে আলাদাভাবে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহারের প্রয়োজন পড়বে না। কম্প্রেসরে ব্যবহার করা হয়েছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেন্ট।

মেলায় মার্সেল এনেছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ ২২ মডেলের এয়ার কন্ডিশনার। এর মধ্যে রয়েছে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোনে নিয়ন্ত্রণযোগ্য ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ১৮,০০০ বিটিইউ (ব্রিটিশ থারমাল ইউনিট) বা ১.৫ টন ও ২৪,০০০ বিটিইউ বা ২ টনের স্মার্ট এসি। এসব এসির পাশাপাশি ১, ১.৫ ও ২ টনের রয়েছে আয়োনাইজার প্রযুক্তির এসি। এই প্রযুক্তির এসি রুমের বাতাসকে করবে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত। মার্সেল এসিতে ফোর-ডি কুলিং প্রযুক্তি সংযোজন করায় রুম ঠান্ডা হয় দ্রুত।
মেলায় আপকামিং মডেল হিসেবে মার্সেল প্রদর্শন করছে ফোর-কে প্রযুক্তির ৫৫ ইঞ্চি বা ১.৩৯৭ মিটারের টেলিভিশন। এছাড়া ‘এন্ড্রয়েড ৭’যুক্ত লেটেস্ট অপারেটিং সিস্টেমের ৯৯১ মিলিমিটার (মিমি) বা ৩৯ ইঞ্চি ও বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার ভয়েস কন্ট্রোল সমৃদ্ধ ৮১৩ মিমি বা ৩২ ইঞ্চির এলইডি স্মার্ট টিভি প্রদর্শিত ও বিক্রি হচ্ছে মার্সেল প্যাভিলিয়নে। স্মার্ট টিভির পাশাপাশি রয়েছে ১.০৯ মি বা ৪৩ ইঞ্চি, ৩৯ ইঞ্চি, ৩২ ইঞ্চি, ৬১০ মিমি বা ২৪ ইঞ্চির মোট ১০ মডেলের এলইডি টিভি।

ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে মার্সেল। ছয় মাসের রিপ্লেসমেন্টসহ মার্সেল এসির ইনর্ভার্টার কম্প্রেসরে মিলছে ১০ বছরের গ্যারান্টি। টিভিতে ছয় মাসের রিপ্লেসমেন্টসহ প্যানেলে রয়েছে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস পয়েন্ট।

মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, মূল ফটক দিয়ে প্রবেশ করতেই ফোয়ারার পশ্চিম পাশে আড়াই হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে মার্সেলের সুদৃশ্য প্যাভিলিয়ন। গ্রিন টেকনোলজি মেথড অনুসরণ করে ট্রান্সপারেন্ট ডিসপ্লে’তে তৈরি করা হয়েছে মার্সেল প্যাভিলিয়ন। এতে ক্রেতা-দর্শনার্থীরা দূর থেকেই মার্সেলের বৈচিত্র্যময় ও আর্কষণীয় ডিজাইনের সব পণ্য দেখে আকৃষ্ট হচ্ছেন। প্যাভিলিয়ন নির্মাণে নিরাপত্তার বিষয়কেও দেয়া হয়েছে অধিক গুরুত্ব। সেজন্য ১০ ফুটের প্রবেশদ্বারের পাশাপাশি প্যাভিলিয়ন থেকে বের হওয়ার জন্য রয়েছে ৯ ফুট চওড়া দরজা। ইন্টেরিয়র ডেকোরেশনে ফায়ার রেসিস্ট্যান্ট এসিপি (এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল), গ্লাস এবং স্টিলের ফ্রেম ব্যবহার করেছে দেশীয় প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স২ সিরিজ আনল অপো
প্রযুক্তি সংবাদ

ফাইভজি ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স২ সিরিজ আনল অপো

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’
নির্বাচিত

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

একা হয়ে গেল ফেসবুক!

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

মেসেঞ্জারে ‘সিক্রেট মোড’, মেসেজ গোপন থাকবে শতভাগ!
নির্বাচিত

মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে

একবার চার্জ দিলে ২০০ কিলোমিটার ছুটবে ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

একবার চার্জ দিলে ২০০ কিলোমিটার ছুটবে ইলেকট্রিক বাইক

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2020

বাণিজ্য মেলায় মার্সেলের সব পণ্যে ১০ শতাংশ নগদ ছাড়

Techzoom.TV |
TechzoomTV