Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিল্পখাতে পঞ্চম প্রজন্মের ফিক্সড নেটওয়ার্ক আনতে হুয়াওয়ের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ মে ২০২০
শিল্পখাতে পঞ্চম প্রজন্মের ফিক্সড নেটওয়ার্ক আনতে হুয়াওয়ের উদ্যোগ
Share on FacebookShare on Twitter

১৭তম হুয়াওয়ে বৈশ্বিক অ্যানালিস্ট সামিটে ইউরোপিয়ান টেলিকমিউনিকেশনস স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট (ইটিএসআই), চায়না ব্রডব্যান্ড ডেভলপমেন্ট অ্যালায়েন্স, অ্যালটিস পর্তুগাল এবং হুয়াওয়ে যৌথভাবে ফিফথ জেনারেশন ফিক্সড নেটওয়ার্ক (এফফাইভ-জি) বিষয়ক একটি সংগঠন তৈরি করেছে। পাশাপাশি, প্রবৃদ্ধিশীল শিল্পখাত নির্মাণের লক্ষ্যে ফিক্সড নেটওয়ার্ক খাতে বৈশ্বিক আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম অংশীদারদের এফফাইভ-জি সংগঠনে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

ইন্টারনেট অব এভরিথিংয়ের (আইওই) যুগে, সবক্ষেত্রে কানেক্টিভিটিই ইন্টেলিজেন্ট সোসাইটির ভিত্তি হিসেবে কাজ করবে। ওয়্যারলেস ও ফিক্সড কানেক্টিভিটি ফিফথ জেনারেশনে প্রবেশ করেছে এবং ফাইভজি ও এফফাইভ-জি সেবার ক্ষেত্রেও প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে। বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির দ্রুত বিকাশের ক্ষেত্রে ফাইভ-জি+এফফাইভ-জি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে, ফিক্সড নেটওয়ার্ক প্রযুক্তি এখনো ইন্ডাস্ট্রির ঐক্যহীনতার মুখোমুখি হচ্ছে, যা বৈশ্বিকভাবে এ শিল্পখাতের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ভারসাম্যপূর্ণ চমৎকার একটি ইকোসিস্টেম তৈরি হয়েছে। এক্ষেত্রে, ফিক্সড নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একই রকম সহযোগিতামূলক অবস্থান তৈরি করা জরুরি।

ইটিএসআই ইন্ডাস্ট্রি স্পেসিফিকেশন গ্রুপ এফফাইভ-জি’র (আইএসজি এফফাইভ-জি) চেয়ারম্যান লুকা পেসান্দো বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি ইটিএসআই আনুষ্ঠানিকভাবে আইএসজি এফফাইভ-জি চালু করে, যার লক্ষ্য ছিলো পূর্ববর্তী সমাধান এবং নতুন বৈশিষ্ট্যগুলোর সাথে সাযুজ্য রেখে সংশোধনযোগ্য উন্নয়নের মাধ্যমে ফিক্সড নেটওয়ার্কের বিবর্তনকে বোঝা; প ম প্রজন্মের ফিক্সড নেটওয়ার্কে বাসার ফাইবারকে সবজায়গায় সর্বত্র ফাইবার সুবিধায় রূপান্তর এবং এফফাইভ-জি ব্যবহারের তিনটি প্রধান ক্ষেত্র: ফুল-ফাইবার কানেকশন (এফএফসি), এনহ্যান্সড ফিক্সড ব্রডব্যান্ড (ইএফবিবি) ও গ্যারান্টেড রিলায়্যাবল এক্সপেরিয়েন্স (জিআরই) নিয়ে গবেষণা করা। আমরা এ শিল্পের সকল অংশীদারদের ইটিএসআই আইএসজি এফফাইভ-জি উদ্যোগে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই। যাতে করে, তারা এক্ষেত্রে অবদান রাখতে পারে, ব্যক্তি এবং সমাজের বিকাশে ভূমিকা রাখতে পারে; এবং সর্বোপরি, এফফাইভ-জি যুগে ফাইবার টেকনোলজির মাধ্যমে সমাজ জীবনে অবদান রাখতে পারে।’

এমআইআইটি’র কমিউনিকেশন টেকনোলজি স্টিয়ারিং কমিটির ডেপুটি ডিরেক্টর এবং চায়না টেলিকমের টেকনোলজি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ওয়েই লেপিং বলেন, ‘ফাইভজি-র মতো নতুন প্রযুক্তি ও অ্যাপ্লিকেশন বিস্তৃত পরিসরে স্থাপন ও সমর্থনের জন্য এবং সম্ভাব্য সকল অ্যাপ্লিকেশনে ফাইবার নেটওয়ার্ক ব্যবহার উৎসাহিত করার জন্য, এ শিল্পকে এফফাইভ-জি’র ওপর আলোকপাত করে তিনটি সাধারণ অ্যাপ্লিকেশন: ট্রান্সপোর্ট, অ্যাকসেস ও কাস্টমার প্রেমিসেস নেটওয়ার্কের আওতায় সমন্বিত স্পেসিফিকেশন গঠন করা জরুরি। এটি অপ্রয়োজনীয় সামঞ্জস্যহীন প্রাইভেট স্পেসিফিকেশন কমাতে পারবে এবং অপটিক্যাল শিল্পের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে ভূমিকা রাখবে।’

চায়না অ্যাকাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (সিএআইসিটি) টেকনোলজি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর এবং চায়না ব্রডব্যান্ড ডেভলপমেন্ট অ্যালায়েন্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল আও লি বলেন, ‘চীন দ্রুতগতিতে এফফাইভ-জি যুগের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে ১০০এম ফাইবার ব্রডব্যান্ড জনপ্রিয় হচ্ছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের শেষে, গিগাবিট ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ১৯ লাখ ৭০ হাজারে পৌঁছে গিয়েছিলো। ডিজিটাল অর্থনীতিকে ত্বরান্বিত করতে চীন এফফাইভ-জি অ্যাপ্লিকেশন উদ্ভাবন ত্বরাণ্বিত করছে, যা অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে।’

অ্যালটিস পর্তুগালের সিটিও লুইস আলভেইরিনহো বলেন, ‘ডিজিটালাইজেশন, কনভারজেন্স ও সম্পূর্ণরূপে ফাইবার কানেক্টিভিটির ধারায় আমরা গিগাবিট সমাজে প্রবেশ করেছি। কার্যকরী উপায়ে গ্রাহক চাহিদা পূরণে ইউরোপে উচ্চ সক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের (ভেরি হাই ক্যাপাসিটি নেটওয়ার্কস – ভিএইচসিএন) কৌশলগত রূপান্তরে সামনে থেকে কাজ করতে পেরে অ্যালটিস পর্তুগাল গর্বিত। তবে, সামনের দিনগুলোতে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠাম সমাজ ও দেশের উপকারে সব জায়গায়, সর্বত্র নতুন সেবা ও ফাইবার সহজলভ্য করতে পরবর্তী প্রজন্মের ফিক্সড নেটওয়ার্কে নতুন ফ্রেমওয়ার্ক গঠনে আমরা ইটিএসআই এফফাইভ-জি আইএসজি নিয়ে কাজ করছি।’

হুয়াওয়ের বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড ওয়্যাং বলেন, ‘একটি ক্রমবর্ধনশীল শিল্প অবশ্যই অন্তর্ভুক্তিমূলক মানদ- ও ইকোসিস্টেমের মাধ্যমে তৈরি করা উচিত। এক্ষেত্রে, সমন্বিত অপটিক্যাল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমে প্রস্তাবিত এফফাইভ-জি’র উপযুক্ত সময় এখনই। ফাইভ-জি যুগে প্রবেশে হুয়াওয়ে ইন্টেলিজেন্ট অপটিক্স নেটওয়ার্ক স্ট্র্যাটেজি প্রস্তাব করেছে। এই কৌশল অপটিক্যাল ট্রান্সপোর্ট ও অপটিক্যাল অ্যাকসেস ডোমেইনস এবং উদ্ভাবনী পণ্যসমূহ – অপ্টিএক্সট্রান্স, অপটিএক্সঅ্যাক্সেস ও অপ্টিএক্সস্টার সিরিজ চালু করার পথকে মসৃণ করে সর্বত্র বিদ্যমান অপটিক্যাল কানেক্টিভিটি তৈরির মাধ্যমে সহজেই এসব সেবার উন্নত অভিজ্ঞতা দেবে।’

বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবক্ষেত্রেই ফাইবার সুবিধা বিস্তৃত করবে এফফাইভ-জি, তৈরি করবে নানা সেবার সুযোগ। সামগ্রিক এফফাইভ-জি শিল্পের ইকোসিস্টেমে, এফফাইভ-জি বাজার প্রবৃদ্ধি ও বৈশ্বিক অপটিক্যাল শিল্পে নতুন যুগের সূচনায় সহায়তা করবে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম্পিউটারে ট্রাবলশুটিং কি? জানুন কিছু দরকারি ট্রাবলশুটিং
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারে ট্রাবলশুটিং কি? জানুন কিছু দরকারি ট্রাবলশুটিং

২৪ জুন ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা
টেলিকম

২৪ জুন ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা

করোনার প্রভাবে স্মার্টফোনের বিক্রি কমেছে ৪৫ শতাংশ
প্রযুক্তি বাজার

করোনার প্রভাবে স্মার্টফোনের বিক্রি কমেছে ৪৫ শতাংশ

ফোন বিস্ফোরণে পুড়ে মরল ৮ মাস বয়সী ঘুমন্ত শিশু
প্রযুক্তি সংবাদ

ফোন বিস্ফোরণে পুড়ে মরল ৮ মাস বয়সী ঘুমন্ত শিশু

এয়ারপডের ডিজাইন নিয়ে রেডমি বাডস ৩
নির্বাচিত

এয়ারপডের ডিজাইন নিয়ে রেডমি বাডস ৩

কর দিতে অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

কর দিতে অ্যাপ চালু

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix