Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রেনে বসেই অ্যাপসে দেয়া যাবে রেলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ জুন ২০২০
ট্রেনে বসেই অ্যাপসে দেয়া যাবে রেলের অভিযোগ
Share on FacebookShare on Twitter

আপনি ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন। যাত্রাপথে ট্রেনে আপনার চোখে পড়েছে নানা অসংগতি। টিকিট চেকার কিংবা অ্যডেনডেন্সের অসাধুতা। আপনি শিকার হচ্ছেন কোনো ভোগান্তির। আপনার ইচ্ছা এসব বিষয়ে কর্তৃপক্ষকে জানাবেন কিংবা অভিযোগ করবেন। তাহলে আপনার যেতে হবে ট্রেনের গার্ডরুমে, সেখানে রক্ষিত একটি খাতায় অভিযোগ লিখে আসবেন। এই হলো নিয়ম।

এখন আপনার অভিযোগ যথাযথ দপ্তরে পৌঁছাল কি না, উর্ধ্বতন কেউ দেখল কি না কিংবা এই খাতায় আদপেই কেউ চোখ বোলায় কি না প্রশ্ন থেকেই যায়্।

গার্ডের কাছে থাকা অভিযোগ বইয়ে নয়, এখন থেকে যাত্রাপথে কোনো সমস্যা বা অসংগতি দেখলে অ্যাপসে অভিযোগ করতে পারবেন যাত্রীরা। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছবি ও ভিডিও শেয়ার করা যাবে এর মাধ্যমে। আর তা সঙ্গে সঙ্গে চলে যাবে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে।

এই ব্যবস্থার ফলে অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধান এবং রেলসেবার মান বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা।

দেশে রেলভ্রমণের সময় টিকেট কাটা থেকে শুরু করে পুরো যাত্রায় কোনো সমস্যা কিংবা অভিযোগ জানানোর একমাত্র উপায় ছিল ট্রেন পরিচালকের (গার্ড) কাছে থাকা খাতায় গিয়ে লিখে আসা। ব্রিটিশ আমল থেকে এ ধারা চলে আসছে। এ পদ্ধতি যে আদৌ কোনো কাজে আসছে না, তা বলাই বাহুল্য। অভিযোগে অভিযোগে খাতা ভরে যায়, কিন্তু তার কোনো সুরাহা হয় না বছরের পর বছর।

মানুষ এখন ওই অকার্য‌্যকর ব্যবস্থার প্রতি বিমুখ। দিন বদলেছে। তথ্যপ্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ এবং মান্ধাতা আমলের পদ্ধতির প্রতি অনাগ্রহের কারণে নতুন রেলসেবা অ্যাপস সেবা চালু করা হচ্ছে।

গুগল প্লে স্টোর থেকে ‘রেল সেবা’ (Rail Sheba) অ্যাপস ইনস্টল করে সমস্যার কথা তুলে ধরতে পারবেন যাত্রীরা। ‘রেল সেবার অ্যাপসে’ অভিযোগ (Compalin) নামে একটি অপশন চালু করা হয়েছে। যেখানে ঢুকে যাত্রীরা সমস্যার কথা জানাতে পারবেন। আগের মতো আর অভিযোগ বা সমস্যার সমাধানে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না ভুক্তভোগীকে।

জানা গেছে, অ্যাপসটি পুরোপুরি চালু হতে আরো কিছু কাজ বাকি আছে। শিগগিরই পূর্ণাঙ্গ রূপে শুরু হবে এই সেবা।

রেলওয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন ঢাকা টাইমসকে বলেন, ‘ডিজিটাল যুগে অ্যাপসের মাধ্যমে অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করেছে রেল। রেলসেবা (Rail Sheba) অ্যাপসে সম্প্রতি যুক্ত হয়েছে অভিযোগ (Compalin) ট্যাব। সেখানে ভিডিও, ছবিসহ আপনার অভিযোগ আপলোড করা যাবে। অভিযোগ চলে যাবে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে।’

জানা যায়, আগের নিয়মে কোনো বিষয়ে অভিযোগ করতে চাইলে গার্ড কোচে গিয়ে যাত্রীরা তাদের পূর্ণ পরিচয় লিখে সমস্যার কথা লিখতেন। পরে গার্ড তা হেড কোয়ার্টারকে জানান। পরবর্তী সময়ে তা সমাধানের উদ্যোগ নেয়- এমনই পদ্ধতি চালু রয়েছে বাংলাদেশ রেলওয়েতে।

নিয়মিত রেলে চলাচল করেন এমন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভ্রমণের সময় সিট ভাঙা, সিট হেলানো যায় না, এসি চলে না, সিট বসার অনুপযোগী, কেবিনের গেট অকেজো, পানিবিহীন ও অপরিচ্ছন্ন টয়লেট- এ রকম নানা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। কাউকে কাউকে বাড়তি টাকা দিয়ে টিকিট কেটেও গন্তব্যে যেতে হয়। এসব সমস্যা কাকে জানাবেন, এ ব্যাপারে জানেন না অধিকাংশ যাত্রী। আবার কেউ খাতায় লিখে এলে তা ঠিকভাবে মূল্যায়ন হয় না এমন অভিযোগও আছে যাত্রীদের।

অভিযোগ আছে, কেউ কোনো মতামত দিলে তার শুনানির পর তা বাস্তবায়ন হতেও সময় লাগে দীর্ঘদিন। এতে বিব্রত হন অনেকে। ফলে বিড়ম্বনার জন্য অভিযোগ করতে চান না যাত্রীরা।

অ্যাপস সেবা পুরোদমে চালু হলে এসব অভিযোগ আর থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন বলেন, ডিজিটাল সময়েও রেল চলছে ১৩০ বছর আগের ব্রিটিশ পদ্ধতিতে। খাতায় লিপিবদ্ধ করে সমস্যা জানানোর দিন ফুরিয়ে গেছে এখন। এ পদ্ধতির ডিজিটাল সংস্কারে হয়তো আগ্রহী হবেন যাত্রীরা। ট্রেনে গার্ডের কাছে রাখা অভিযোগ বইয়ে যাত্রীদের অভিযোগ লিপিবদ্ধ করার মান্ধাতা আমলের সিস্টেম থেকে বের হয়ে আসছে রেল।

নতুন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে বলে মনে করেন অতিরিক্ত সচিব। তিনি বলেন, এতে রেকর্ড থেকে যাবে প্রতিটি অভিযোগ এবং তা সমাধানের। সেখানে রেকর্ডিং ভিডিও এবং ছবি আপলোডের ব্যবস্থা রাখা এবং অভিযোগের ধরনের কিছু ফিচার যোগ করলে বিষয়টি আরও সহজ হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘অ্যাপ স্টোর’ বিষয়ক বই বিক্রি করতে দেবে না অ্যাপল
নির্বাচিত

‘অ্যাপ স্টোর’ বিষয়ক বই বিক্রি করতে দেবে না অ্যাপল

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর বিজয়ীদের নাম ঘোষণা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর বিজয়ীদের নাম ঘোষণা

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করল ফেসবুক

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
কিভাবে করবেন

৫ টি সাধারণ ভুল যা আপনার স্মার্টফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্থ করে

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’
ছাড় ও অফার

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো

Load More

ট্রেন্ডিং টপিক

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix