Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডা. ফেরদৌসকে বঙ্গবন্ধুর খুনীদের স্বজন বানিয়ে ফায়দা লুটতে চায় কারা?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 June 2020
ডা. ফেরদৌসকে বঙ্গবন্ধুর খুনীদের স্বজন বানিয়ে ফায়দা লুটতে চায় কারা?
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার রূপকার খন্দকার মোশতাকের ভাগ্নে, বঙ্গবন্ধুর সরাসরি খুনি কর্নেল রশিদের খালাতো ভাই ডাক্তার ফেরদৌস খন্দকার! তার উপর তিনি ছাত্রদলের নেতা ছিলেন। বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের খুন করার পরিকল্পনাকারীদের সঙ্গে তার সখ্যতা আছে এই ফেরদৌস খন্দকারের সঙ্গে। একুশে গ্রেনেড হামলা অন্যতম কারিগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডোনার! ২০ হাজার ডলার দিয়ে আমেরিকা আওয়ামী লীগের উপদেষ্টা হয়েও পরে আওয়ামী লীগ নেতাদের তীব্র প্রতিবাদের মুখে হয়েছিলেন বহিস্কৃত। এসব অভিযোগ নিউ ইয়র্কের চিকিৎসক ডাক্তার ফেরদৌস খন্দকারের বিরুদ্ধে।

এমন খবর শুনে আমার সারাটা দিনই খুবই অস্তিরতার মধ্যে গেছে। জামায়াত শিবিরের কিংবা স্বাধীনতা বিরোধী কোন সদস্য যেখানে আমার ফেসবুকের ফ্রেন্ড নেই। একটু টের পেলই ব্লক করেই দেই। সেখানে বঙ্গবন্ধুর খুনীর স্বজন এবং বঙ্গবন্ধুর কন্যার একমাত্র পুত্রের হত্যার পরিকল্পনাকারিরদের সঙ্গে যার সখ্যতা। এমন একটি মানুষ আমার ফেসবুক ফ্রেন্ড এবং তাকে নিয়ে পরপর পত্রিকায় রিপোর্টও করি। ডাক্তার ফেরদৌসকে প্রথম আনফ্রেন্ড করি এবং ব্লক করে দেই। তারপর খোঁজ নিতে থাকি আসলে ঘটনার সত্যতা কতটুকু। একের পর এক জায়গায় খোঁজ নিতে থাকি। ফেরদৌস খন্দকারের পরিবারের সঙ্গে খুনি মোস্তাকের কিংবা সরাসরি বঙ্গবন্ধুর ঘাতক কর্ণেল রশিদের সঙ্গে কোন আত্মীয়তার কোন এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি। কুমিল্লার দেবিদ্বার এবং দাউদকান্দির বেশ কয়েকজন সোর্সের সঙ্গে কথা বললেও তারা কোনভাবেই নিশ্চিত করতে পারেনি। পরবর্তী সময়ের ফেরদৌস খন্দকারও ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গুজন রটনাকারিদের উদ্দ্যেশে- খুনী মোস্তাক এবং খুনী কর্নেল রশিদের আত্মীয়তার প্রমাণ করতে পারলে যা শাস্তি দেয়া হবে তাই তিনি মাথা পেতে নেবেন।
এবার আসুন ডাক্তার ফেরদৌস নাকি ছাত্রদল করতেন, নাকি ছাত্রলীগ করতেন সেটা শুনুন সেই সময়ের ছাত্রলীগের নেতাদের মুখেই।

চাঁদপুরের বাসিন্দা নাসিম কাজী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের ৯১ সালে ছাত্রলীগের সভাপতি ছিলেন। পাশাপাশি চাকসুর এজিএস, জিএস ও ভিপিও ছিলেন। কঠিন সময়ের সেই ছাত্রলীগ নেতা নাসিম কাজী এখন আরব আমিরাতের দুবাই আল মজিদ ক্লিনিকের মেডিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই নাসিম কাজীর সহপাঠি ডাক্তার ফেরদৌস খন্দকারকে নিয়ে এমন অপপ্রচারের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। ফেরদৌস প্রসঙ্গে শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেক পোড় খাওয়া নেতা অমি রহমান পিয়ালের বলেন, এতোদিন পর এই প্রশ্ন কেন যে, সে রশিদের খালাতো ভাই বা মোশতাকের ভাগ্নে? নিশ্চয়ই এখানে কোন উদ্দেশ্যে আছে। চমেক ছাত্রলীগের সেই সময়কার সভাপতি এবং চমেকসুর ভিপি হিসেবে দায়িত্ব নিয়েই কথাগুলো বলছি। সে দুর্দিনের একজন নিবেদিত প্রাণ পরীক্ষিত নির্যাতিত ছাত্রলীগার।
ছাত্রদল, জামায়াত শিবিরের হামলা-মামলা নির্যাতনের শিকার হয়েছেন বহুবার, সেই অমি রহমান পিয়াল ভাইয়ের সঙ্গে কাঁধেকাধ মিলিয়ে ছাত্রলীগ করেছেন এবং বহু নির্যাতনের শিকার হয়েছেন ডাক্তার ফেরদৌস খন্দকার। তার সম্পর্কে নিজের ফেসবুক টাইমলাইনে পিয়াল ভাই লিখেন, ডাক্তার ফেরদৌস মোস্তাকের ভাগিনা কথাটা সত্য। মোস্তাক আহমেদ তার আপন মামা। তবে সে বঙ্গবন্ধুর খুনী মোশতাক না। সে বোস্টনে থাকে। এখনও জীবিত। তার যেহেতু ফেরদৌসের নামেও খন্দকার আছে, নামে নামে জমে টানে।

পিয়াল ভাই আরেক পোস্টে লেখেন, ফেরদৌসকে নিউইয়র্কে আওয়ামী লীগ করার সময়ে তাকে জামায়াত শিবির বানানো হয়েছিল। সেই সময় প্রতিবাদ করেছিলাম। কারণ সে ছাত্রলীগ করছে। ক্যাম্পাসে আমি তার স্বাক্ষী। এরপর যখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ডিরেক্টর অব হেলথ পদে তার সাক্ষাৎকার নিলো, তারপরও অনেকে জিজ্ঞাসা করছে তাঁর রাজনৈতিক পক্ষপাত নিয়া। আমি যা দেখেছি তাই বলেছি। সে মানুষের জন্য কাজ করতেছে।

সেই সময়ের আরেক বিশ্ববিদ্যালয়ের সহপাঠি মুক্তা সারোয়ার লিখেন, স্বৈরাচারি সরকারের পতনের পর বিএনপির আমলে ছাত্রলীগের যে কয়েকজন সিনিয়র ভাই পেয়েছিলাম তার মধ্যে উনি একজন। হোস্টেল থেকে বিতাড়িত হয়ে দামপাড়া মেস কক্ষে থাকতাম। আমরা গোপনে মেসে গিয়ে সেই আড্ডা মারতাম। ৯১-৯২ চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের হেলাল জোসেফ কমিটির কার্যকরী সদস্য ছিলেন খন্দকার ফেরদৌস।

দেশের ক্রান্তিকালে সুদূর আমেরিকা থেকে যখনই দেশের মানুষের জন্য ছুটে আসছেন করোনা আক্রান্ত মানুষের জন্য কাজ করবেন বলে, সেই সময় কপালে জুটলো ছাত্রদল, খুনী মোস্তাক আর রশিদের স্বজনের তকমা। শুধু কি তাই? তারেক রহমানের সঙ্গে যোগসুত্রসহ ভয়ঙ্কর সব অভিযোগ। ফেরদৌস খন্দকার দেশে চিকিৎসা দিতে আসায় কাদের স্বার্থে আঘাত লাগলো? এই গুজব সৃষ্টি করে কারা ফায়দা লুটতে চায়? শুনলাম বঙ্গবন্ধুর কন্যা তাকে বড় কোন পদে দায়িত্ব দেয়ার চিন্তা করছিলেন! সেটাই কি এখন কাল হয়ে দাঁড়ালো ডাক্তার ফেরদৌস খন্দকারের জন্য?

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: সাংবাদিক

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন ভিজলে শুকাবেন যেভাবে
নির্বাচিত

ফোন ভিজলে শুকাবেন যেভাবে

এআইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতারকেরা, নিরাপদ থাকতে যা করতে হবে
প্রযুক্তি সংবাদ

এআইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতারকেরা, নিরাপদ থাকতে যা করতে হবে

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”
উই

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

১ জুলাই থেকে বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন

রিয়েলমি ১৫
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারি ও AI ফিচারসহ লঞ্চ হলো রিয়েলমি ১৫ সিরিজ

বিশ্বব্যাপী সুপারহিট রেডমি নোট ৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

রেডমি নোট ৭ প্রোতে অ্যান্ড্রয়েড ১০ আপডেট

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশের সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব
অর্থ ও বাণিজ্য

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
প্রযুক্তি সংবাদ

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

রেডম্যাজিক ১২ প্রো গেমিং স্মার্টফোনের পেছনের ডিজাইন, ক্যামেরা ও আরজিবি লাইটিং
ফিচার

রেডম্যাজিক ১২ প্রো রিভিউ: ডিজাইন ও বিল্ডে কী পরিবর্তন এলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

চীনের বাজারে উন্মোচনের পর এবার আন্তর্জাতিক বাজারে আসছে...

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2020

ডা. ফেরদৌসকে বঙ্গবন্ধুর খুনীদের স্বজন বানিয়ে ফায়দা লুটতে চায় কারা?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix