Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ভাইরাস-ট্রেসিং ডিভাইস বানাচ্ছে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 June 2020
এবার ভাইরাস-ট্রেসিং ডিভাইস বানাচ্ছে সিঙ্গাপুর
Share on FacebookShare on Twitter

শীঘ্রই পরিধেয় করোনাভাইরাস কনট্যাক্ট-ট্রেসিং ডিভাইস উন্মোচনের লক্ষ্য রয়েছে সিঙ্গাপুরের। ইতোমধ্যেই তিন লাখ ডিভাইস সরবরাহের সরকারি চুক্তি পেয়েছে দেশটির ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান পিসিআই।

কনট্যাক্ট-ট্রেসিং মোবাইল অ্যাপের মতোই করোনাভাইরাস আক্রান্ত কারও কাছাকাছি এলে ব্যবহারকারীকে সতর্ক করবে পরিধেয় ডিভাইসটি। তিন লাখ ডিভাইসের মাধ্যমে পরীক্ষা সফল হলে ৫৭ লাখ বাসিন্দার সবাইকে ডিভাইসটি সরবরাহ করবে সিঙ্গাপুর সরকার।

সিঙ্গাপুরের গভর্নমেন্ট টেকনোলজি এজেন্সি (গভটেক) পিসিআই-কে টেন্ডারের মাধ্যমে চুক্তির অনুমোদন দিয়েছে ১৪ মে। ৬০ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার মূল্যের টেন্ডারের হিসাবে ব্লুটুথ-ভিত্তিক ‘ট্রেসটুগেদার টোকেনস’ নামের ডিভাইসটির প্রতিটির মূল দাঁড়ায় ২০ ডলার– খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইতোমধ্যেই স্মার্টফোনের জন্য কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপ উন্মোচন করেছে সিঙ্গাপুর। কিন্তু কিছু ডিভাইসে অ্যাপটি কার্যকর না হওয়ায় এটি বিস্তৃত পরিসরে ব্যবহার হচ্ছে না। এ কারণেই পরিধেয় কনট্যাক্ট-ট্রেসিং ডিভাইসের পাইলট প্রকল্প হাতে নিয়েছে দেশটি।

রয়টার্সকে এক ইমেইল বার্তায় গভটেক বলেছে, “ট্রেসটুগেদার টোকেনস ডিভাইসের প্রাথমিক ব্যাচ বানাতে পিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে গভটেক।”

১৯৭২ সালে সিলিকন ভ্যালির সার্কিট বোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে পিসিআই প্রাইভেট লিমিটেড। গত বছর সাড়ে ২৬ কোটি সিঙ্গাপুরিয়ান ডলারে প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে মার্কিন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান প্লাটিনাম ইকুইটি। টেন্ডারের বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ হাজার, আর মৃত্য হয়েছে ২৫ জনের।

প্রযুক্তির ব্যবহার করে নিরাপদে অর্থনীতি পুনরায় সচল করার লক্ষ্যে এগোনো দেশগুলোর একটিও সিঙ্গাপুর। কিন্তু এসব প্রযুক্তির গোপনতা বিষয়ে প্রায়ই প্রশ্ন উঠছে।

এর আগে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকেই ডিভাইসটি গ্রাহকের কাছে সরবরাহ করা হবে। আর এক্ষেত্রে যাদের স্মার্টফোন নেই তারা প্রাধান্য পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ইলেকট্রনিক্স স্কিনে তাকিয়ে অর্ধেক জীবন পার করেন তরুণ-তরুণীরা
নির্বাচিত

ইলেকট্রনিক্স স্কিনে তাকিয়ে অর্ধেক জীবন পার করেন তরুণ-তরুণীরা

ডেটা গভর্ন্যান্সের মাধ্যমে আস্থা ও টেকসই উন্নয়ন গঠনে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে আইসিএমএবি
প্রযুক্তি সংবাদ

ডেটা গভর্ন্যান্সের মাধ্যমে আস্থা ও টেকসই উন্নয়ন গঠনে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে আইসিএমএবি

যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে
নির্বাচিত

যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে

গোপনে অর্থ চুরি করে যে ১৪ অ্যাপ!
নির্বাচিত

গোপনে অর্থ চুরি করে যে ১৪ অ্যাপ!

জুলাইয়ের শেষে হারমোনি ওএস ৩ উন্মোচন করবে হুয়াওয়ে
নির্বাচিত

জুলাইয়ের শেষে হারমোনি ওএস ৩ উন্মোচন করবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2020

এবার ভাইরাস-ট্রেসিং ডিভাইস বানাচ্ছে সিঙ্গাপুর

Techzoom.TV |
TechzoomTV