Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিস্থিতি সামাল দিতে লবিস্ট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 June 2020
জুম কি নেতৃত্ব দেবে নাকি হারিয়ে যাবে?
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) ফলে ঘরবন্দি মানুষের বড় একটা সময় কেটেছে ইন্টারনেট ব্যবহার করে। লকডাউনের মধ্যে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রক্ষা আর ব্যবসায়িক প্রয়োজনসহ পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষার অন্যতম মাধ্যম হিসেবে এ সময় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের ব্যবহার বেড়েছে বহু গুণ। তবে ভিডিও অ্যাপটি মার্কিন-চীন দ্বৈরথের মধ্যে উভয় সংকটে পড়েছে। দেশ দুটোর মধ্যে চলা সাপে-নেউলে সম্পর্কে এমনিতেই নাকাল বৈশ্বিক বাণিজ্য। এরই মধ্যে বেইজিংয়ের সঙ্গে খুব বেশি দহরম-মহরম সম্পর্কের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। ফলে বৈশ্বিক ব্যবসা টিকিয়ে রাখতে উভয়ের মন জয় করে চলতে এ রাজনৈতিক বিরোধ থেকে নিজেদের বাঁচাতে লবিস্ট নিয়োগ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

কভিড-১৯ মহামারীর মধ্যে জুম অ্যাপের চাহিদা বহু গুণ বৃদ্ধি পায়। বিশেষ করে চীনে ভিডিও অ্যাপটির ব্যবহারে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দেয়। সেন্সর টাওয়ার নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী, শুধু চীনেই গত জানুয়ারি থেকে অ্যাপল মোবাইলে অ্যাপটি ৫৪ লাখ বার ডাউনলোড করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ গুণ বেশি। এটা চীনের মতো বড় বাজারে অ্যাপটির চাহিদার উল্লম্ফনের চিত্র নির্দেশ করে। ফলে জুম অ্যাপের বড় একটি বাজার চীন।

এরই মধ্যে চলতি মাসে বেইজিংয়ের অনুরোধে যুক্তরাষ্ট্র ও হংকংয়ের তিনজন কর্মীর অ্যাকাউন্ট বন্ধ করে দেয় জুম কর্তৃপক্ষ। যারা ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কোয়ারের বিক্ষোভের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছিল। জুম অ্যাপের মাধ্যমে এটি আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছিল। তবে চীন সরকার এটি মোটেই ভালোভাবে নেয়নি। এ কারণে জুমকে অনুরোধ করে এসব কর্মীর অ্যাকাউন্ট বন্ধ করে দেয় বেইজিং।

অন্যদিকে এ ঘটনার জেরেই চলতি সপ্তাহে জুম অ্যাপের বিরুদ্ধে বেইজিংয়ের পক্ষে অতিমাত্রায় পক্ষপাতিত্বের অভিযোগ করেন কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। এর মধ্য দিয়ে মার্কিন-চীন রাজনৈতিক দ্বৈরথের মাঝে নিজেদের জড়িয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি।

ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি জুম কর্তৃপক্ষ বলছে, এসব কর্মীর অ্যাকাউন্ট আবার চালু করা হয়েছে। এছাড়া এখন এগুলো সক্রিয় রয়েছে। আর ভবিষাতে এমন ধরনের অনুরোধ বা অবস্থার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি সামাল দেয়ার জন্য তারা নতুন প্রক্রিয়া নিয়ে আসছে। তিনজন মার্কিন আইনপ্রণেতা জুমের অবস্থান পরিষ্কার করার আবেদনের পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দেয় প্রতিষ্ঠানটি।

তবে আপাতত জুম অ্যাপের এমন বক্তব্যে সৃষ্ট ঘোলাটে পরিস্থিতি সহসাই ঠিক হচ্ছে না। এজন্য হোয়াইট হাউজের চক্ষুশূল না হতে জুম কর্তৃপক্ষ আগে থেকেই লবিস্ট নিয়োগ করেছে। এ লবিস্ট বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারণার কর্মকর্তা ও হোয়াইট হাউজের একজন সাবেক কর্মকর্তা।

জুম কর্তৃপক্ষ জানায়, তারা আমেরিকান কন্টিনেন্টাল গ্রুপের ডেভিড আরবানকে তাদের লবিস্ট বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। যিনি পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া আগামী নির্বাচনেও তিনি অ্যাডভাইজরি কমিটির সদস্য আছেন। এছাড়া ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা লে. জেনারেল এইচআর ম্যাকমাস্টারকে এ বোর্ডে রাখা হয়েছে।

এর বাইরে মেহেলম্যান ক্যাসটাগনেটি, রোজেন অ্যান্ড থমাস, কোয়েন গ্রুপের মতো লবিং ফার্মও নিয়োগ দেয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনো এসব প্রতিষ্ঠান মুখ খোলেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুম

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাত্র ১৫ মিনিটের চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন
নির্বাচিত

মাত্র ১৫ মিনিটের চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন

‘আইসিটি ও টেলিকম খাত এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি’
প্রযুক্তি সংবাদ

‘আইসিটি ও টেলিকম খাত এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি’

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
নির্বাচিত

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

বিপদের মুখে ব্লুটুথ ডিভাইস
প্রযুক্তি সংবাদ

বিপদের মুখে ব্লুটুথ ডিভাইস

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে
নির্বাচিত

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে

দেশের প্রথম ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি
নির্বাচিত

দেশের প্রথম ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 June 2020

পরিস্থিতি সামাল দিতে লবিস্ট নিয়োগ

Techzoom.TV |
TechzoomTV