Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল অন্তর্ভুক্তিতে বড় বাধা উচ্চ কর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 May 2026
ডিজিটাল অন্তর্ভুক্তিতে বড় বাধা উচ্চ কর
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ফোন বাজার হওয়া সত্ত্বেও বাংলাদেশে স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা। তাদের মতে, উচ্চমূল্যের কারণে এখনো দেশের বিপুল জনগোষ্ঠী ডিজিটাল সুবিধার বাইরে রয়ে গেছে।

রোববার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল লাইফলাইন: স্ট্রেংদেনিং রেজিলিয়েন্স ইন অ্যা কানেক্টেড ওয়ার্ল্ড’।

সেমিনারে বক্তারা বলেন, ডিজিটাল অর্থনীতি, স্মার্ট গভর্নেন্স ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের কথা বলা হলেও বাস্তবে দেশের নিম্ন ও মধ্যআয়ের জনগোষ্ঠীর জন্য এখনো স্মার্টফোন ও ইন্টারনেট অনেক ক্ষেত্রে বিলাসিতার পর্যায়ে রয়ে গেছে। ফলে ডিজিটাল বৈষম্য কমানোর পরিবর্তে নতুন করে বৈষম্য তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

‘একটি স্মার্টফোন কিনতেই মাসিক আয়ের ২৫ শতাংশ’

ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর বলেন, বর্তমানে ডিজিটাল অংশগ্রহণ সম্প্রসারণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

তিনি বলেন, “অনেক ক্ষেত্রেই একটি সাধারণ স্মার্টফোন কিনতে একজন মানুষের মাসিক আয়ের প্রায় ২৫ শতাংশ ব্যয় হয়ে যায়। অথচ এখন শিক্ষা, স্বাস্থ্যসেবা, অনলাইন প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নের জন্য স্মার্টফোন অপরিহার্য।”

তার মতে, দেশে ডিজিটাল রূপান্তর বাস্তবায়ন করতে হলে প্রথমেই স্মার্টফোন ও ডাটা সেবাকে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

কর কমানোর সুপারিশ বিটিআরসির

সেমিনারে বিটিআরসির মহাপরিচালক আমিনুল ইসলাম বলেন, টেলিযোগাযোগ খাতে করের চাপ কমানোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাটি একাধিকবার সরকারের কাছে সুপারিশ করেছে। তবে এই খাত থেকে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হওয়ায় তাৎক্ষণিকভাবে কর কমানো কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, “বিকল্প রাজস্ব উৎস তৈরি করা গেলে ভবিষ্যতে টেলিযোগাযোগ সেবার ওপর কর কমানোর সুযোগ তৈরি হতে পারে।”

খাতসংশ্লিষ্টদের মতে, বর্তমানে স্মার্টফোন, মোবাইল ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার ওপর বিভিন্ন স্তরে ভ্যাট, সম্পূরক শুল্ক ও কর আরোপ করা হয়েছে। এর ফলে সেবার চূড়ান্ত মূল্য বেড়ে যাচ্ছে, যার চাপ পড়ছে সাধারণ গ্রাহকের ওপর।

‘ডিজিটাল অর্থনীতির জন্য প্রয়োজন সাইবার নিরাপত্তাও’

রবি আজিয়াটা লিমিটেডের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শাহেদ আলম বলেন, শুধু সাশ্রয়ী সেবা নিশ্চিত করলেই হবে না, একই সঙ্গে শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

তার ভাষায়, “ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। তাই নিরাপদ ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা জরুরি।”

‘ডিজিটাল সংযোগ এখন অর্থনীতির চালিকাশক্তি’

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল সংযোগ এখন আর শুধু যোগাযোগ অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সফটওয়্যার, হার্ডওয়্যার, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ডেটা সেন্টার ও সাইবার নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে।

‘শীর্ষ ২০ ডিজিটাল অর্থনীতির লক্ষ্য’

প্রধানমন্ত্রীর আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ২০ ডিজিটাল অর্থনীতির একটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। পরবর্তী এক দশকে শীর্ষ ১০ দেশের মধ্যেও জায়গা করে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সরকার ‘ওয়ান ডিজিটাল আইডি’ ও ‘ওয়ান ডিজিটাল ওয়ালেট’ চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ‘ইনোভেশন হান্ট’ কর্মসূচি এবং ৩০ থেকে ৬০ দিনের মধ্যে স্টার্টআপ অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, “ব্রডব্যান্ড ও ডাটা ব্যবহারে ১০ শতাংশ প্রবৃদ্ধি ঘটলে জিডিপি প্রবৃদ্ধি ১ থেকে ১ দশমিক ৩৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।”

‘গ্রাহক বেশি, সেবার মানে পিছিয়ে’

রেহান আসিফ আসাদ আরও বলেন, মোবাইল গ্রাহক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে থাকলেও সেবার মান, নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ী মূল্যের ক্ষেত্রে এখনো অনেক আঞ্চলিক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, টেলিগ্রাফ থেকে শুরু করে রেডিও ও ইন্টারনেট—প্রতিটি প্রযুক্তিগত পরিবর্তন সমাজ ও অর্থনীতিকে বদলে দিয়েছে। তিনি তরুণ উদ্ভাবকদের বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের আহ্বান জানান।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরবর্তী ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—সবার জন্য সাশ্রয়ী স্মার্টফোন ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করা। অন্যথায় প্রযুক্তিগত অগ্রগতির সুফল সমাজের একটি অংশের মধ্যেই সীমাবদ্ধ থেকে যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

দেশের অর্থনীতিতে ধস: অবৈধ মোবাইলের আড়ালে বছরে ৯৬ হাজার কোটি টাকা পাচার!

২৬ মার্চ থেকে সহজ ডটকমে ট্রেনের টিকিট
নির্বাচিত

অ্যাপে নয়, ওয়েবসাইটে মিলবে ট্রেনের টিকিট

ডিজিটাল সুস্থতায় কাজ করছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সুস্থতায় কাজ করছে টিকটক

গ্যাজেট অ্যান্ড গিয়ারে অ্যাপল পণ্যে ক্যাশব্যাক অফার
নির্বাচিত

গ্যাজেট অ্যান্ড গিয়ারে অ্যাপল পণ্যে ক্যাশব্যাক অফার

অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করার নির্দেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করার নির্দেশ

বিজয় মিছিল করবে না শিবির: হবে দোয়া মাহফিল, নৈশ ইবাদত ও শহীদের কবর জিয়ারত
প্রযুক্তি সংবাদ

বিজয় মিছিল করবে না শিবির: হবে দোয়া মাহফিল, নৈশ ইবাদত ও শহীদের কবর জিয়ারত

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 May 2026

ডিজিটাল অন্তর্ভুক্তিতে বড় বাধা উচ্চ কর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix