Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ হাজার কোটি ডলারের মোবাইল ফোন রফতানির লক্ষ্য ভারতের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 15 June 2020
১০ হাজার কোটি ডলারের মোবাইল ফোন রফতানির লক্ষ্য ভারতের
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে শিল্প উৎপাদন ও রফতানিতে জোর দিচ্ছে ভারত। যার অংশ হিসেবে দেশটির হ্যান্ডসেট শিল্পে বড় আকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর সেটি হলো ২০২৫ সালের মধ্যে দেশটি থেকে বিশ্ববাজারে ১০ হাজার কোটি ডলারের সমান মোবাইল ফোন রফতানি করা। পাশাপাশি এ সময়ের মধ্যে আরো ৪ হাজার কোটি ডলারের মতো খাতসংশ্লিষ্ট সরঞ্জামাদি রফতানি করা। কভিড-১৯ সৃষ্ট ক্ষতি পুষিয়ে আবারো বাজার ব্যবস্থাকে চাঙ্গা করার পরিকল্পনার অংশ হিসেবে এ লক্ষ্য নির্ধারণ করেছে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (আইসিইএ)। খবর রয়টার্স।

অন্যদিকে এ লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করতে নেয়া হয়েছে নীতি সহায়তা। কারণ মোবাইল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি উৎপাদনের মাধ্যমে আগামী তিন থেকে চার বছরের মধ্যে ভারত থেকে রফতানিযোগ্য পণ্যের তালিকায় শীর্ষ অবস্থানে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। হ্যান্ডসেট অ্যাসোসিয়েশন বলছে, আর এর জন্য অন্যতম সহায়ক হিসেবে কাজ করছে সরকারের ন্যাশনাল পলিসি অন ইলেকট্রনিক্স (এনপিই-২০১৯) এবং সম্প্রতি সরকার ঘোষিত উৎপাদনে যুক্ত থাকা প্রণোদনা স্কিম বা পিএলআই।

আইসিইএ মূলত অ্যাপল, মটোরোলা, নকিয়া, ফক্সকম, উইসট্রোন, লাভা, ভিভো এবং অন্যান্য ব্র্যান্ডের মোবাইলের প্রতিনিধিত্বকারী সংগঠন। অ্যাসোসিয়েশনের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কভিড-১৯-এর ফলে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে মহামারী-পরবর্তী উৎপাদন ও রফতানি নিয়ে বৃহৎ পরিকল্পনাকারী শিল্পের মধ্যে ভারতে মোবাইল হ্যান্ডসেট খাতই প্রথম। যারা ২০২৫ সালকে লক্ষ্য ধরে কার্যক্রম শুরু করেছে।

আইসিইএর চেয়ারম্যান পঙ্কোজ মহিন্দ্রো বলেন, কভিড-১৯ মহামারী-পরবর্তী অর্থনীতি টেনে তোলার কৌশলে নেতৃত্ব দিতে ভারতের মোবাইল এবং সরঞ্জামাদি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রস্তুত। আগামী আগস্টের মধ্যে আমরা শতভাগ উৎপাদনে যাওয়ার আশা প্রকাশ করছি। আর যেহেতু পিএলআই স্কিমের আওতা বাড়ানো হয়েছে, সেহেতু বিশ্ববাজারে ভারত থেকে রফতানি বাড়ানোর পরিকল্পনা করছি। এজন্য এখন মোটেই সময় অপচয় করা যাবে না।

ইওয়াই ইন্ডিয়ার টেলিকম খাতের পরোক্ষ কর অংশীদার বিপিন সাপরা মনে করেন, সরকারের পক্ষ থেকে পিএলআই, এসপিইসিএস এবং ইএমসির মতো প্রণোদনা পদক্ষেপ মোবাইল খাতের পুনরুত্থানে সহায়ক হবে। উৎপাদন ও বৈশ্বিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে রাখবে এবং বৈশ্বিক মোবাইল ফোনের বাজারে হিস্যা বাড়াতে সহযোগিতা করবে।

এদিকে ভারতের মোবাইল খাতের এমন উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরই মধ্যে এ বিষয়ে নকশা করেছে এ খাতসংশ্লিষ্টরা। সে অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে দেশটির অন্যতম লক্ষ্য হলো নতুন বাজার ধরা। বিশেষ করে নর্থ আমেরিকা, ইউরোপ এবং এশিয়া ও মধ্যপ্রাচ্যে অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা ও অগ্রসর বাজারে মোবাইল ফোন রফতানি করা। কারণ এসব বাজারে এখনো ভারতের মোবাইল ফোন তেমন বাজার ধরতে পারেনি।

আর বৈশ্বিক মোবাইল ফোনের বাজারে নিজেদের আধিপত্য বাড়ানোর এ পরিকল্পনায় হাতিয়ার হিসেবে আরো বেশকিছু সুযোগ ভারতের রয়েছে বলে মনে করছে আইসিইএ ও ইওয়াই, যা বৈশ্বিক সরবরাহ চেইনকে ভারতীয় পণ্যের প্রতি আকৃষ্ট করবে। এর মধ্যে রয়েছে শ্রম নিষ্পত্তি, বৈশ্বিক মোবাইল ফোন উৎপাদক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং সর্বোপরি বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য এমএনসি বিতরণকারী নেটওয়ার্ক। এর বাইরে আরো বেশকিছু কৌশল নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, বৈশ্বিক বাজারে বড় আকারে সরবরাহ নিশ্চিত করে বাজার ধরা এবং প্রতিযোগিতা তৈরি, অভ্যন্তরীণ উৎপাদন খরচ কমিয়ে ফেলা, সর্বোপরি সক্ষমতা আরো বৃদ্ধির জন্য রাজ্যভিত্তিক অংশীদারি ব্যবস্থা তৈরি করা।

পঙ্কোজ মহিন্দ্রো মনে করেন, ভারত সরকারের নেয়া পিএলআই, এসপিইসিএস এবং ইএমসির মতো প্রকল্প যেকোনো বড় কিছু অর্জনের ভিত্তি। এটি ভারতকে বৈশ্বিক উৎপাদনের কেন্দ্রবিন্দু তৈরির যে ভিশন নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তারই একটি অংশ। আর পিএলআই প্রকল্পের প্রভাব ২০২০-২১ অর্থবছর শেষ হওয়ার আগেই এ খাতে দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

Apple iPhone 17 বনাম Google Pixel 10: ক্যামেরা, পারফরম্যান্স ও AI-এর লড়াইয়ে কে জিতবে?
প্রযুক্তি সংবাদ

Apple iPhone 17 বনাম Google Pixel 10: ক্যামেরা, পারফরম্যান্স ও AI-এর লড়াইয়ে কে জিতবে?

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে সফোসের নতুন এ্যাডভাইজরি সার্ভিস চালু
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে সফোসের নতুন এ্যাডভাইজরি সার্ভিস চালু

যে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটের অর্ধেক বিল নেওয়ার দাবি উঠেছে
নির্বাচিত

যে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটের অর্ধেক বিল নেওয়ার দাবি উঠেছে

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম
প্রযুক্তি সংবাদ

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়

অ্যামাজনে ইয়ারবাডস বিক্রি করছে নিষিদ্ধ ব্র্যান্ড আউকি
নির্বাচিত

অ্যামাজনে ইয়ারবাডস বিক্রি করছে নিষিদ্ধ ব্র্যান্ড আউকি

Load More

ট্রেন্ডিং টপিক

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2020

১০ হাজার কোটি ডলারের মোবাইল ফোন রফতানির লক্ষ্য ভারতের

Techzoom.TV |
TechzoomTV