Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং এর সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর দাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ জুন ২০২০
স্যামসাং এর সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর দাম
Share on FacebookShare on Twitter

এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একটি ভালো মানের স্মার্টফোন! কল দেওয়া ও ধরা থেকে শুরু করে ঢাকার মত ব্যস্ত যানজটের শহরে দিক নির্দেশনা বুঝে চলাফেরা করা, আমাদের ফোনগুলো এখন আমাদের যেকোনো প্রয়োজন পূরণ করার জন্য পাশে রয়েছে সব সময়।

কিন্তু কোন ফোনটি সবচেয়ে সেরা? এখন পৃথিবীর সব জায়গায় সব বয়সের মানুষের মধ্যে এই প্রশ্নটি নিয়ে তর্ক বিতর্কের আর মতামতের কোন শেষ নেই। প্রতি বছর বাজারে যত নতুন মডেল বা প্রযুক্তিই আসুক না কেন, কিছু কিছু মানুষ তাদের পছন্দের ব্র্যান্ডকেই প্রাধান্য দিয়ে থাকেন। আবার কেউ কেউ বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে অদল বদল করে নানা রকম ফোন কেনেন, কেননা তাদের লক্ষ্যই হচ্ছে পছন্দমত বাজেটের মধ্যে কোন ফোনটি সবচেয়ে সেরা ফিচার ও স্পেসিফিকেশনগুলো দিচ্ছে সেটা কেনা। এখন বাজারে এত রকম ডিজাইন আর ফিচারের স্মার্টফোনের অপশন এসেছে, যে এদের মধ্যে একবারে শুধুমাত্র একটি ফোন বেছে নেয়া বেশ কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

আর সেজন্যই আজ আমরা বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্র্যান্ড স্যামসাং এর বেশ কিছু নজড়কাড়া ও জনপ্রিয় স্মার্টফোন মডেলগুলোর তালিকা আপনাদের সামনে এনেছি, যেগুলো গ্রাহকরা বার বার কিনছেন ও সংগ্রহ করছেন। এখানে আমরা স্যামসাং এর অন্যতম ও বহুল প্রতীক্ষিত কিছু গ্যাজেটের মডেল, তাদের দাম ও স্পেসিফিকেশন ইত্যাদি নিয়ে আলোচনা করবো, যাতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন এদের চাহিদা এত বেশি আর কি কারণে এরা সবার সেরা!

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোনগুলোর দাম
স্যামসাং গ্যালাক্সি জে২ স্পেসিফিকেশন:

_ডুয়াল সিম
_ডাইমেনশন: ১৩৬.৫ x ৬৯.০ x ৮.৪ মিমি
_ওজন: ১৩০ গ্রাম
_১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
_অ্যান্ড্রয়েড ৫.১.১
_সুপার অ্যামোলেড ৪.৭” ডিসপ্লে
_রেজল্যুশন: ৫৪০ x ৯৬০ (কিউএইচডি)
_১ জিবি র‍্যাম
_ব্যাটারি: ২০০০ এমএএইচ (মিলি অ্যাম্পিয়ার)
_মেইন ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল
_গ্যালাক্সি জে২ মার্কেটে রিলিজ পেয়েছিল সেই ২০১৫ সালের সেপ্টেম্বরে। প্রকৃতপক্ষে এই মডেলটিতে নতুন ফোনগুলোর মত তেমন কোন বিশেষ ফিচার বা অনেক রকম স্পেসিফিকেশন দেয়া হয় নি সত্যি। কিন্তু অন্যান্য মডেলগুলোর তুলনায় এর বিস্ময়কর রকম সাশ্রয়ী দাম একে সাধারণ মানুষের পছন্দের তালিকায় নিয়ে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি জে২এর দাম বাংলাদেশে মাত্র ৭,৯৯০ টাকা।

বাজেট বান্ধব ও সাশ্রয়ী হওয়ার কারণেই মূলত গ্যালাক্সি জে২ এত মানুষের পছন্দ।

স্যামসাং গ্যালাক্সি এ১০ স্পেসিফিকেশন:

_ডুয়াল সিম
_ডাইমেনশন: ১৫৫.৬ x ৭৫.৬ x ৭.৯ মিমি
_ওজন: ১৬৮ গ্রাম
_অক্টা-কোর প্রসেসর (২ টি ১.৬ গিগাহার্জ কর্টেক্স-এ৭৩ & ৬ টি ১.৩৫ গিগাহার্জ কর্টেক্স-এ৫৩)
_অ্যান্ড্রয়েড ৯.০ (পাই)
_ডিসপ্লে: ৬.২” আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
_রেজল্যুশন: ৭২০ x ১৫২০ পিক্সেল
_২ জিবি র‍্যাম
_ইন্টারনাল মেমোরি ৩২ জিবি
_ব্যাটারি: ৩৪০০ এমএএইচ
_মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল
_গ্যালাক্সি এ১০ ফোনটি এ বছরের শুরুর দিকে মার্চ মাসে রিলিজ করা হয়েছে। এতে রয়েছে এখনকার লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি।

_বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এ১০ এর দাম ১১,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এম২০ স্পেসিফিকেশন:

_ডুয়াল সিম
_ডাইমেনশন: ১৫৬.৪ x ৭৪.৫ x ৮.৮ মিমি
_ওজন: ১৮৬ গ্রাম
_১.৮ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর
__অ্যান্ড্রয়েড ৮.১ (ওরিয়ো)
_৬.৩” রাউন্ডেড কর্নার ডিসপ্লে
_রেজল্যুশন: ১০৮০ x ২৩৪০ পিক্সেল (এফএইচডি প্লাস)
_র‍্যাম ৩ জিবি
_ইন্টারনাল মেমোরি ৩২ জিবি
_ব্যাটারি: ৫০০০ এমএএইচ
_মেইন ক্যামেরা ডুয়াল ১৩ মেগাপিক্সেল (এফ/১.৯), ৫ মেগাপিক্সেল (এফ/২.২)
_ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল (এফ/২.০)
_২০১৯ সালের জানুয়ারি মাসে রিলিজ পাওয়া এই মডেলটিতে রয়েছে দুর্দান্ত ব্যাটারি লাইফ এবং দ্রুততর চার্জিং (১৫ ওয়াট) এবং স্যামসাং গ্যালাক্সি এম২০ মোবাইলটির দাম বাংলাদেশে মাত্র ১৫,৯৯০ টাকা।

স্যামসাং গ্যালাক্সি জে৮ স্পেসিফিকেশন:

_ডুয়াল সিম (ন্যানো সিম, ডুয়াল স্ট্যান্ডবাই)
_ডাইমেনশন: ১৫৯.২ x ৭৫.৭ x ৮.২ মিমি
_ওজন: ১৯১ গ্রাম
_১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর, কর্টেক্স-এ৫৩ (কোয়ালকম এসডিএম৪৫০, স্ন্যাপড্র্যাগন ৪৫০)
_অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিয়ো)
_সুপার অ্যামোলেড ৬.০” ডিসপ্লে
_রেজল্যুশন: ৭২০ x ১৪৮০ পিক্সেল
_র‍্যাম: ৪ জিবি
_ইন্টারনাল মেমোরি: ৬৪ জিবি
_ব্যাটারি: ৩৫০০ এমএএইচ
_মেইন ক্যামেরা ডুয়াল ১৬ মেগাপিক্সেল (এফ/১.৭, এএফ), ৫ মেগাপিক্সেল (এফ/১.৯)
_ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল (এফ/১.৯)
_গ্যালাক্সি জে৮ ফোনটি রিলিজ হয়েছিল ২০১৮ সালের জুলাই এ। এই মডেলটিতে রয়েছে একটি ডুয়াল মেইন ক্যামেরা, যাতে একটি প্রাইমারী ১৬ মেগাপিক্সেল ও একটি সাপোরটিং ৫ মেগাপিক্সেল ক্যামেরা আপনাকে দিবে দুর্দান্ত ইমেজ কোয়ালিটি। আর স্যামসাং গ্যালাক্সি জে৮ ফোনটির দাম বাংলাদেশে মাত্র ২৬,৫০০ টাকায়।

স্যামসাং গ্যালাক্সি জে৭ স্পেসিফিকেশন:

_ডুয়াল সিম
_ডাইমেনশন: ১৫২.৫ x ৭৪.৮ x ৮.০ মিমি
_ওজন: ১৮১ গ্রাম
_১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর
_অ্যান্ড্রয়েড ৭.০ (নোগাট)
_সুপার অ্যামোলেড ৫.৫” ডিসপ্লে
_রেজল্যুশন: ১০৮০ x ১৯২০ পিক্সেল (এফএইচডি)
_র‍্যাম ৩ জিবি
_ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি
_ব্যাটারি: ৩৬০০ এমএএইচ
_মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল
_এই ফোনটি রিলিজ হয় ২০১৫ সালে জুন মাসে। এতে রয়েছে একটি দুর্দান্ত রকম ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর সাথে রপ্যেছে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। সব মিলিয়ে এর দাম ধরা হয়েছিল বাংলাদেশে ২৮,৪৯০ টাকা। তবে রিলিজ হওয়ার পর এর দাম অনেক কমে গিয়ে বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি জে৭ মোবাইলটির দাম ২০,৯০০ টাকায় গিয়ে ঠেকেছে।

স্যামসাং গ্যালাক্সি এস১০ স্পেসিফিকেশন:

_সিঙ্গেল সিম (ন্যান্যো সিম) কিংবা হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো সিম, ডুয়াল স্ট্যান্ডবাই)
_ডাইমেনশন: ১৪৯.৯ x ৭০.৪ x ৭.৮ মিমি
_ওজন: ১৫৭ গ্রাম
_প্রসেসর: অক্টা-কোর (২ টি ২.৭ গিগাহার্জ মংগ্যুজ এম৪ & ২ টি ২.৩ গিগাহার্জ কর্টেক্স-এ৭৫ & ৪ টি ১.৯ গিগাহার্জ কর্টেক্স-এ৫৫), অক্টা-কোর (১ টি ২.৮ গিগাহার্জ কায়রো ৪৮৫ & ৩ টি ২.৪ গিগাহার্জ কায়রো ৪৮৫ & ৪ টি ১.৭ গিগাহার্জ কায়রো ৪৮৫)
_এক্সিনস ৯৮২০ অক্টা কোয়ালকম এসডিএম৮৫৫, স্ন্যাপড্র্যাগন ৮৫৫
_অ্যান্ড্রয়েড ৯.০ (পাই)
_ডাইনামিক অ্যামোলেড ৬.১” ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে
_রেজল্যুশন: ১৪৪০ x ৩০৪০ পিক্সেল
_কর্নিং গরিলা গ্লাস ৬
_৮ জিবি র‍্যাম
_ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি, ৫১২ জিবি
_ব্যাটারি: ৩৪০০ এমএএইচ
_মেইন ক্যামেরা ট্রিপল ১২ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল, ১৬ মেগাপিক্সেল (এফ/১.২, ১২ মিমি) (আলট্রা ওয়াইড)
_সেকেন্ডারি ক্যামেরা ১০ মেগাপিক্সেল, এফ/১.৯, ২৬ মিমি (ওয়াইড)
_২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রিলিজ পাওয়া এই মডেলটিতে ফিচার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং কর্নিং গরিলা গ্লাস ৬ এর প্রোটেকশন শিল্ড। এস১০ -এ একটি ট্রিপল মেইন ক্যামেরা সেট আপ ফিচার করা হয়েছে, যাতে রয়েছে দু’টি ১২ মেগাপিক্সেল ও একটি ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। আর স্যামসাং গ্যালাক্সি এস১০ মোবাইলটি আপনারা পাচ্ছেন বাংলাদেশে মাত্র ৮৯,৯৯০ টাকায়।

স্যামসাং গ্যালাক্সি নোট ৯ স্পেসিফিকেশন:

-সিঙ্গেল সিম / হাইব্রিড ডুয়াল সিম
_ডাইমেনশন: ১৬১.৯ x ৭৬.৪ x ৮.৮ মিমি
_ওজন: ২০১ গ্রাম
_প্রসেসর: অক্টা-কোর (৪ টি ২.৭ গিগাহার্জ মংগ্যুজ এম৩ & ৪ টি ১.৮ গিগাহার্জ কর্টেক্স-এ৫৫)
_এক্সিনস ৯৮২০ অক্টা কোয়ালকম এসডিএম৮৫৫, স্ন্যাপড্র্যাগন ৮৫৫
_অ্যান্ড্রয়েড ৮.১ (ওরিয়ো)
_সুপার অ্যামোলেড ৬.৪” ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে
_রেজল্যুশন: ১৪৪০ x ২৯৬০ পিক্সেল
_৬ জিবি ও ৮ জিবি র‍্যাম
_ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি, ৫১২ জিবি
_ব্যাটারি: ৪০০০ এমএএইচ
_প্রাইমারি ক্যামেরা ডুয়াল ১২ মেগাপিক্সেল, এফ/১.৫-২.৪, ২৬ মিমি, ১/২.৫৫
_সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল, এফ/১.৭, ২৫ মিমি, ১/৩.৬
_নোট ৯ ফোনটি রিলিজ করা হয়েছে ২০১৮ সালের আগস্ট মাসে, কিন্তু এখনও এটি সকলের প্রিয় ও ব্যাপক মাত্রায় জনপ্রিয়। তুলনামূলক বড় ৬.৪” ডিসপ্লে ফিচার করার কারণে এটি মার্কেটে অন্যতম সেরা নোট সিরিজ ফোনগুলোর মধ্যে একটি বলা হয়। বর্তমানে স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ফোনটির দাম বাংলাদেশে ৯২,৯০০ টাকা।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিএস৪ মালিকদের ‘ফ্রি গেম’ দিচ্ছে সনি
প্রযুক্তি সংবাদ

মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
নির্বাচিত

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান

হোম অফিস ও অনলাইন শিক্ষায় ‘হোম কানেক্টিভিটি’—বাংলালিংকের নতুন অ্যাপ
টেলিকম

হোম অফিস ও অনলাইন শিক্ষায় ‘হোম কানেক্টিভিটি’—বাংলালিংকের নতুন অ্যাপ

মিউজিক শেখার অনলাইন প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’
প্রযুক্তি সংবাদ

মিউজিক শেখার অনলাইন প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’

‘ওয়ালটনের বিরুদ্ধে প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’
প্রযুক্তি সংবাদ

‘ওয়ালটনের বিরুদ্ধে প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং
নির্বাচিত

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

২০২৬ সালের মে মাসের সেরা গেমিং ফোনগুলো
ফিচার

২০২৬ সালের মে মাসের সেরা গেমিং ফোনগুলো

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫
নির্বাচিত

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জুন ২০২০

স্যামসাং এর সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর দাম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix