Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এশিয়া প্যাসিফিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 June 2020
এশিয়া প্যাসিফিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি এক অনলাইন সম্মেলনের মাধ্যমে তাদের এশিয়া প্যাসিফিক পার্টনার অ্যাসেন্ড প্রোগ্রাম চালু করেছে। এ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলকে আরও ডিজিটাল ও ইন্টেলিজেন্ট করতে একটি উদ্ভাবনী ও টেকসই এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা) ইকোসিস্টেম তৈরি করা।

হুয়াওয়ে আয়োজিত ‘অ্যাসেন্ড টু পারভেসিভ ইন্টেলিজেন্স’ প্রতিপাদ্যের এ অনলাইন সম্মেলনে সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, এ খাতের বিশেষজ্ঞগণ এবং অ্যাকাডেমিক স্কলার অংশ নিয়ে এআই নিয়ে তাদের সাফল্যের গল্প এবং এ খাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরেন।

সামিটে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এশিয়া প্যাসিফিক অ্যাসেন্ড প্রোগ্রামটি তিনটি সাব-প্রোগ্রাম নিয়ে গঠিত। সাব-প্রোগ্রামগুলো হলো: ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর এআই কোলাবোরেশন, ইনস্টিটিউট অব হায়ার লার্নিং (আইএইচএল) এআই ট্যালেন্ট কালটিভেশন এবং গভর্মেন্ট এআই ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট।

এই প্রোগ্রামগুলোর মাধ্যমে হুয়াওয়ে ও এর অংশীদাররা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে বিভিন্ন বিষয়ে সহায়তা করবে যার মধ্যে রয়েছে: এআই’র উন্নয়ন, বাজার অভিজ্ঞতা, গ্রাহক সুবিধাদানে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বহির্ভাগের কর্মীদের সঠিকভাবে ব্যবহার করে কীভাবে প্রতিযোগিতামূলক বাজারের সুবিধাজনক অবস্থানে থাকা যায় প্রভৃতি।

উদাহরণস্বরূপ বলা যায়, ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর এআই কোলাবোরেশন প্রোগ্রামের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর (আইএসভি), উদ্ভাবক এবং উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী নানা সুবিধা প্রদান করবে, যার মধ্যে রয়েছে: নন-রিকারিং ইঞ্জিনিয়ারিং ফান্ডিং (এনআরইএস), ক্লাউড রিসোর্স ভাউচার, অ্যাসেন্ড কমিউনিটির মাধ্যমে জ্ঞানের বিনিময়, হুয়াওয়ে এইচসিআইএ-এআই সার্টিফিকেশন এক্সাম-ভাউচার এবং গো-টু-মার্কেট নিয়ে সহায়তা। ইনস্টিটিউট অব হায়ার লার্নিং (আইএইচএল) এআই ট্য্যালেন্ট কালটিভেশন প্রোগ্রামের মাধ্যমে হুয়াওয়ে ফুল-স্ট্যাক অ্যাটলাস প্রযুক্তিগত সক্ষমতার ওপর ভিত্তি করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর এআই ডিসিপ্লিন খুলতে, এইআই নিয়ে আগ্রহীদের জ্ঞানের বিকাশে এবং এইআই নিয়ে অ্যাকাডেমিক গবেষণার উন্নয়নে সহায়তা প্রদান করা হবে।

এ নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের বিজনেস অ্যানালিটিক্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর হুয়াং ঝিইয়ং বলেন, ‘এআই’র এ যুগে, গবেষণা ও প্রতিভা বিকাশে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও হুয়াওয়ের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।’

এ প্রোগ্রামটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে অ্যাসেন্ড প্রযুক্তি ব্যবহার করে এআই উদ্ভাবন সক্ষমতা বাড়াতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারিগরি সহায়তাদান করবে। এছাড়াও, হুয়াওয়ে এ খাতের সর্বোত্তম অনুশীলনীগুলো নিয়েও তাদের অভিজ্ঞতা তুলে ধরবে এবং এআই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের মতো নীতি সংক্রান্ত বিষয়েও সহযোগিতা করবে।

‘বিপিপিটি কর্তৃক প্রণীত ইন্দোনেশিয়ার জাতীয় এআই কৌশল দেশের ‘গোল্ডেন ভিশন ২০৪৫’ অর্জনের পথে ইন্দোনেশিয়ার উদ্ভাবনমুখী দেশ হিসেবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এক্ষেত্রে, এইআই অপরিহার্য। এআই’র সর্বত্র উপস্থিতি আমাদের দেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে,’ বলেন এজেন্সি ফর দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অব টেকনোলজির (বিপিপিটি) প্রধান ড. আইআর. হাম্মাম রিযা, এম.এসসি.।

এ প্রোগ্রাম ও ইকোসিস্টেমের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো অভুতপূর্ব ব্যবসায়িক সুযোগ উপভোগ করবে। অঞ্চলগুলোতে এআই’র বিকাশ, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং বিভিন্ন দেশসমূহের সহায়ক নীতি এআই কম্পিউটিংয়ের জন্য বাজার বিকাশের সুযোগ তৈরি করেছে।

এ বিষয়ে হুয়াওয়ে ক্লাউড অ্যান্ড এআই বিজনেস গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট ড্যানিয়েল ঝৌ বলেন, ‘এআই ইকোসিস্টেম-ভিত্তিক সহযোগিতার প্রসঙ্গে হুয়াওয়ে সবসময় অবকাঠামোগত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করে। আমরা এআই’র বিকাশকে বেগবান করতে অ্যাকাডেমিশিয়ান এবং এ খাত সংশ্লিষ্ট সবার সাথে কাজ করছি, যা সামগ্রিকভাবে প্রযুক্তি এবং এ খাতকে এগিয়ে নেবে। সর্বোপরি, আমাদের প্রত্যাশা ডিজিটাল অসাম্য দূর করা এবং শীঘ্রই যূথবদ্ধভাবে সাফল্য অর্জন। আমাদের সমন্বিত ‘কানেক্টিভিটি + কম্পিউটিং+ ক্লাউড সিনার্জি’ ব্যবহার করে আমরা আমাদের অংশীদারদের কনটেন্ট, অ্যাপ্লিকেশন ও অ্যালগরিদমের জন্য বুদ্ধিমত্তাসম্পন্ন, স্বয়ংক্রিয়, তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম সহায়তা দিতে পারবো। আমরা সবাই মিলে একটি প্রবৃদ্ধিশীল ইকোসিস্টেম নির্মাণ করে পুরোপুরি কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্বের সূচনা করবো।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে ইন্টারনেটে ধীরগতি
টেলিকম

তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগে আরও ১৫ মিলিয়ন ডলার পরিশোধ

মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
অটোমোবাইল

উবারে যাওয়া যাবে দেশের যেকোনো জায়গায়

বাংলাদেশে প্রথমবারের মতো আসুস নিয়ে এলো আরটিএক্স ৫০৯০ গেমিং ল্যাপটপ
নির্বাচিত

বাংলাদেশে প্রথমবারের মতো আসুস নিয়ে এলো আরটিএক্স ৫০৯০ গেমিং ল্যাপটপ

জুমের মতো সুবিধা আনলো গুগল ডুয়ো
প্রযুক্তি সংবাদ

জুমের মতো সুবিধা আনলো গুগল ডুয়ো

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ
অর্থ ও বাণিজ্য

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ

ভালো মাইলেজ পেতে স্কুটারের যত্ন নেবেন যেভাবে
অটোমোবাইল

ভালো মাইলেজ পেতে স্কুটারের যত্ন নেবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 June 2020

এশিয়া প্যাসিফিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix