Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 June 2020
আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়
Share on FacebookShare on Twitter

গত বছর ভিভো তাদের পপ আপ ক‍্যামেরাওয়ালা ভিভো নেক্স লঞ্চ করেছিল। এরপর এলো ওপ্পোর ফাইন্ড এক্স। এই দুটি ফোন যথেষ্ট সমালোচিত হতে থাকে এবং এরপর ধারণা করা হয় মোবাইল কোম্পানিগুলি তাদের ক‍্যামেরা সেগমেন্টে ইনোভেশন আনতে চলেছে। গত বছর অর্থাৎ ২০১৮ সালে তেমন কিছু না হলেও ২০১৯ সালে কিছু স্টাইলিশ ফোন লঞ্চ করা হয়েছে। পপ আপ ক‍্যামেরার সঙ্গে ভিভো ভি১৫ প্রো, ভিভো ভি১৫, ওয়ানপ্লাস ৭প্রো, অপো এফ১১ প্রো ও অপো এফ১১ সহ বেশ কিছু ফোন লঞ্চ হয়। কিন্তু এমন‌ও কিছু স্মার্টফোন দেখা যায় যার ক‍্যামেরা সেগমেন্ট একটু অন্য ধরনের এবং ফোনগুলি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। সবচেয়ে বড়ো কথা এইসব ফোনগুলির মধ্যে কয়েকটি ইতিমধ্যে ভারতে লঞ্চ করা হয়েছে এবং কয়েকটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। চলুন জেনে নেওয়া যাক এইসব আলাদা ধরনের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনগুলি সম্পর্কে।

অপো রেনো
অপো এর মধ্যে ভারতে তাদের রেনো সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি রেনো স্ট‍্যান্ডার্ড এডিশন ছাড়াও রেনো ১০এক্স জুম এডিশন মডেল‌ও পেশ করেছে এবং এই দুটি ফোন‌ই তাদের ইউনিক ক‍্যামেরা সেট‌আপের জন্য বিখ্যাত। এই ফোনের বডির ভেতরে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক‍্যামেরা অন করলে এই ক‍্যামেরা ফোন বডির বাইরে বেরিয়ে আসে। তবে এই পপ আপ সাধারণ পপ আপের থেকে একটু অন্য ধরনের, ত্রিকোণ আকারের। অনেকটা জলের উপর ভাসা হাঙ্গরের পাখনার মতো দেখতে। এই কারণে কোম্পানি একে “শার্ক ফিন” নাম দিয়েছে। দুটি ফোনেই এই ক‍্যামেরা দেখা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এ৮০

কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এ৮০ থাইল্যান্ডে লঞ্চ করেছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে। এই ফোনে স্লাইড আউট রোটেটিং ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ধরনের ডিজাইন এই প্রথম কোনো কোম্পানি পেশ করলো। স্যামসাং গ্যালাক্সি এ৮০ তে সেলফি ক‍্যামেরা দেওয়া হয়নি, বরং এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা অন করলে রেয়ার ক‍্যামেরাই ওপরে উঠে ফ্রন্ট ক‍্যামেরার কাজ করবে। তাই ফ্রন্ট ও ব‍্যাক ক‍্যামেরায় তোলা ফোটো একরকমের‌ই হবে।

আসুস জেনফোন৬

আসুস জেনফোন৬ ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটির ক‍্যামেরাও যথেষ্ট অত‍্যাধুনিক। কোম্পানি এই ফোনে ফ্লিপ ক‍্যামেরা যোগ করেছে। এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ক‍্যামেরা অন করলে এই ক‍্যামেরা সেট‌আপ‌ই ফ্লিপ হয়ে সামনে চলে আসে। এই ক‍্যামেরা সেট‌আপ ম‍্যানুয়ালিও কন্ট্রোল করা যায়। অর্থাৎ ক‍্যামেরা ফ্লিপ করার সময় মাঝখানে যে কোনো জায়গায় থামিয়ে দেওয়া যায়। আবার ভিডিও শুট করার সময় ফোন স্থির রেখে শুধুমাত্র ক‍্যামেরা মুভ করা যায়। এতে মোশন ট্র‍্যাকার‌ও আছে। এই অপশন অন করলে ক‍্যামেরা নিজে থেকেই ঘুরে সাবজেক্টকে ট্র‍্যাক করে।

অপো ফাইন্ড এক্স

কোম্পানি অপো ফাইন্ড এক্স ফোনটি গত বছর লঞ্চ করেছিল। কিন্তু এখন‌ও এই ফোনটি নিয়ে সমালোচনা হয়ে থাকে। এই ফোনে মোটরাইজড ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এই ফোনেই প্রথম এধরনের টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এখনও পর্যন্ত অপো ফাইন্ড এক্স তার ইনোভেটিভ ডিজাইনের জন্য সুপরিচিত। এই ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় ক‍্যামেরা স্লাইডার প‍্যানেলে দেওয়া হয়েছে যা ফোন বডির মধ্যে লুকানো থাকে এবং ক‍্যামেরা অন করলে বাইরে বেরিয়ে আসে। অপো ফাইন্ড এক্স এর ক‍্যামেরা ম‍্যানুয়ালি খোলা ও বন্ধ করা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

ওয়ালটনকে শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার প্রত্যয়
নির্বাচিত

ওয়ালটনকে শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার প্রত্যয়

স্যামসাংয়ের ৬০০০ এমএএইচ ব্যাটারির ফোন, ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল
নির্বাচিত

স্যামসাংয়ের ৬০০০ এমএএইচ ব্যাটারির ফোন, ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
নির্বাচিত

দেশে শিগগিরই আসছে পেপ্যাল

বকেয়া আদায়ে সক্ষমতায় বিটিআরসিকে অভিনন্দন
প্রযুক্তি সংবাদ

বকেয়া আদায়ে সক্ষমতায় বিটিআরসিকে অভিনন্দন

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু ১৮ ফেব্রুয়ারি
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু ১৮ ফেব্রুয়ারি

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2020

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix