Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ-চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করেছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 June 2020
বাংলাদেশ-চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করেছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

সম্প্রতি সফর করা চীনা মেডিক্যাল দল বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল ও জাতিসংঘের সংশ্লিষ্ট একাধিক সংস্থার সঙ্গে ১২টি ভিডিও কনফারেন্স করেছে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের টেলিপ্রেজেন্স মিটিং রুম ব্যবহার করে ১১ দিনে এসব ভিডিও কনফারেন্স সম্পন্ন হয়েছে। উইলিংক ভিডিও কনফারেন্স সিস্টেমের মাধ্যমে অংশগ্রহণকারী সব পক্ষের মধ্যে নিখুঁতভাবে সংযোগ স্থাপনের এ কাজটি করেছে হুয়াওয়ে।

আর এজন্য চীনা মেডিক্যাল দলের প্রধান লি ওয়েনশিউ দলের পক্ষ থেকে হুয়াওয়ের বিশেষ প্রশংসা করেছেন। তিনি বলেন, বাংলাদেশে আসার আগে হুয়াওয়ে তাদের টেলিযোগাযোগ সংক্রান্ত কারিগরি সেবা আমাদের ব্যাখ্যা করেছে ও বাংলাদেশে পৌঁছানোর পর প্রফেশনাল ভিডিও কনফারেন্স ভেন্যু এবং অনলাইন মিটিংয়ের জন্য মানসম্পন্ন কারিগরি সেবা দিয়েছে। এর মাধ্যমে আমাদের কাজ অনেক সহজ হয়েছে। এজন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাচ্ছি।

ঢাকায় চীন দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর এবং ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বলেন, বাংলাদেশে এ মেডিক্যাল দলের অবস্থানকালে হুয়াওয়ের দায়িত্বশীলতা ও কাজ করার ইতিবাচক মনোভাব আমাদের ওপর বেশ প্রভাব ফেলেছে। দূতাবাসের পক্ষ হতে আমরা এজন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাই।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন বলেন, সাম্প্রতিক সময়ে সারাবিশ্বেই কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের অবস্থাও প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। নির্মমভাবে মহামারি ছড়িয়ে পড়ছে, তবে মানবিক উষ্ণতার ছোঁয়াও বিরাজ করছে। কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করছে চীনা মেডিক্যাল দল। আর এ উদ্যোগে সহায়তার অংশ হিসেবে দলটিকে যোগাযোগ প্রযুক্তিসেবা দিতে পেরে আমরা বেশ আনন্দিত। একই সঙ্গে আমরা দেখেছি বাংলাদেশের সর্বস্তরের মানুষ ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে ও কোভিড-১৯ মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়ছে। প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এ লড়াইয়ে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।

হুয়াওয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, সংকট কাটিয়ে উঠার পাশাপাশি এ মহামারি দূর করার ক্ষেত্রে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সব স্তরের মানুষকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। এ খাতের অংশ হতে পেরে এবং কোভিড-১৯ মোকাবিলায় প্রধান উদ্যোগগুলোর অংশ হতে পেরে হুয়াওয়ে গর্বিত।

‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই কঠিন সময় পার করা সম্ভব হবে বলেও বিশ্বাস করে হুয়াওয়ে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
নির্বাচিত

সুযোগের অপব্যবহার করছে অ্যাপল

ডিজিটাল জীবনমানে সর্বনিম্নে অবস্থান বাংলাদেশর
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল জীবনমানে সর্বনিম্নে অবস্থান বাংলাদেশর

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

থাকছে না ফেসবুকের ‘নিউজ ফিড’

বিপাকে ওয়ানপ্লাস: অডিট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
প্রযুক্তি সংবাদ

বিদায় ফ্ল্যাগশিপ কিলার! গ্লোবাল মার্কেট থেকে কি সত্যিই হারিয়ে যাচ্ছে ওয়ানপ্লাস?

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে পিক্সেল ফোনে ত্রুটি, বিরক্ত ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে পিক্সেল ফোনে ত্রুটি, বিরক্ত ব্যবহারকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস
নির্বাচিত

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং
বিবিধ

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 June 2020

বাংলাদেশ-চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করেছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV