Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের স্টার্টআপদের নিয়ে বেইজলাইন জরিপের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 June 2020
দেশের স্টার্টআপদের নিয়ে বেইজলাইন জরিপের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন
Share on FacebookShare on Twitter

দেশের স্টার্টআপদের নিয়ে একটি বেইজলাইন জরিপের লক্ষ্যে গত মার্চ ২০২০ থেকে কার্যক্রম শুরু করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)।

এই বেইজলাইন জরিপের প্রাথমিক কার্যক্রম শেষে ২৮ জুন ২০২০ রবিবার “ফাইন্ডিংস অফ বেসলাইন সার্ভে অন স্টার্টআপস ইন বাংলাদেশ” শিরোনামে একটি ওয়েবিনার এর মাধ্যমে প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করে গবেষণা সংস্থা হিসেবে এই জরিপ কার্যক্রমের পার্টনার “ইনোভেটিভ রিসার্চ এন্ড কনসালটেন্সি লিমিটেড (IRC)”। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও বুয়েটের সিএসই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞ ড. এম কায়কোবাদ। আয়োজনটির সভাপতিত্ব করেন iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

স্বাস্থ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিসিন, মেডিকেল ট্রিটমেন্ট, পরিবহন, পর্যটন, লিগ্যাল, আর.এম.জি সেক্টর, শিক্ষা, অবকাঠামো, ই-কমার্স /মার্কেটপ্লেস, আর্থিক সেবা, কৃষি, মিডিয়া ও বিনোদন, ডিজিটাল সেবা, ই-গভর্নেন্সসহ প্রায় ১৭টি সেক্টর এই জরিপের আওতাভুক্ত করা হয়। এই জরিপে কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ পদ্ধতি অনুসরণ করা হয় যেখানে টেলিফোন ইন্টারভিউ, অনলাইন ইন্টারভিউসহ সরাসরি ইন্টারভিউ অন্তর্ভূক্ত। এই রিসার্স পেপারে ১৭টি সেক্টরে বাংলাদেশের মোট ১১৯৬ টি স্টার্টআপ নিয়ে কাজ করা হয়। জরিপের অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন স্টার্টআপ ফাউন্ডার ও কো-ফাউন্ডারদের নিয়ে এর মধ্যে ৫৫৩টি স্টার্টআপ কোয়ান্টিটেটিভ কৌশল, ৫টি স্টার্টআপ ইন-ডেপথ্ ইন্টারভিউ, ২৫টি স্টার্টআপ কি-ইনফরমেন্ট ইন্টারভিউসহ স্টার্টআপ ও তরুণদের নিয়ে ৫টি ফোকাস গ্রুপ ডিসকাশন আয়োজন করা হয়।

সমাজের কোন কোন ক্ষেত্রে স্টার্টআপরা বিশেষ ইম্প্যাক্ট রাখতে পারছে তা চিহ্নিতকরণসহ স্টার্টআপদের থেকে বিশেষ রিকমেন্ডেশন ও চ্যালেঞ্জগুলো একত্রিকরণ করে তা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে যা স্টার্টআপদের জন্য একটি বিশেষ ও সুগঠিত ইকোসিস্টেম তৈরিতে কার্যকরী ভূমিকা রাখবে। বাংলাদেশের স্টার্টআপদের জন্য কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, আইনগত বিষয়ে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন বা পরিমার্জন ও সংশোধন জরুরি তা চিহ্নিতকরণ করা সহজ হবে এই সার্ভের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশসমূহের মাধ্যমে। একটি শক্ত ভিত্তি তৈরিতে এই বেইজলাইন সার্ভে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ মামুন-আল-রশীদ ও অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ) মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ড. রুবানা হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর, ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ, টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ্ এন করিম, কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এ বি এম হামিদুল মিজবাহ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, টেকনোলজি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার রহমান রাকিব সহ আরো অন্যান্য অভিজ্ঞগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞগণ, আইসিটি বিভাগের কর্মকর্তাগণ ও বিজিএমইএ, বেসিস, বাক্য, ইক্যাবসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রধানগণ উক্ত আয়োজনে এ সময় উপস্থিত থেকে এই জরিপের প্রাথমিক প্রতিবেদনের ওপরে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন। অভিজ্ঞদের পরামর্শসমূহ বিবেচনায় এনে খুব শীঘ্রই এই জরিপের সকল কার্যক্রম শেষে চূড়ান্ত প্রতিবেদন উপস্থান করা হবে বলে জানায় আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে

স্মার্টফোনে আসছে কল অফ ডিউটি
গেম

স্মার্টফোনে আসছে কল অফ ডিউটি

উল্টোদিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এর মানে কী?
প্রযুক্তি সংবাদ

উল্টোদিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এর মানে কী?

হাসিনার পিওনের অবৈধ সম্পদ তথ্য না দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

হাসিনার পিওনের অবৈধ সম্পদ তথ্য না দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি
নির্বাচিত

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি

ওয়েবসাইটে সাইবার আক্রমণ
প্রযুক্তি সংবাদ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার আক্রমণ

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2020

দেশের স্টার্টআপদের নিয়ে বেইজলাইন জরিপের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন

Techzoom.TV |
TechzoomTV