Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাসিনার পিওনের অবৈধ সম্পদ তথ্য না দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
হাসিনার পিওনের অবৈধ সম্পদ তথ্য না দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক দপ্তর সহকারী (পিওন) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৫৯১ কোটি টাকার অর্থ পাচার এবং অবৈধ সম্পদ সৃষ্টির অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, নোয়াখালীর চাটখিলে ‘স্কাই রি এরেঞ্জ’ নামে একটি বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের মালিক হিসেবে জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে বিপুল অস্বাভাবিক লেনদেনের প্রমাণ। তবে তদন্তের জন্য একাধিকবার আবেদন করেও বিকাশ কর্তৃপক্ষ তথ্য দেয়নিএমন অভিযোগের প্রতিষ্ঠানটি বিরুদ্ধে।

❗ বিকাশ বারবার তথ্য চাওয়ার পরও দেয়নি সহযোগিতা, অবশেষে আদালতের হস্তক্ষেপ

গত ২৬ নভেম্বর বিকাশের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে আবেদন করে সিআইডি। একাধিকবার যোগাযোগ করা হলেও বিকাশ কর্তৃপক্ষ লিখিতভাবে কোনো জবাব দেয়নি। পরে ৯ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতের নির্বাহী আদেশ চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ। আদালত ১৭ ফেব্রুয়ারি বিকাশকে প্রয়োজনীয় তথ্য দিতে নির্দেশ দেন।

জানা যায়, গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অর্থ পাচার আইনে অনুসন্ধান শুরু করে সিআইডি। ২৬ নভেম্বর বিকাশ কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে সিআইডির তদন্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ আবেদন করেন। এরপর একাধিকবার যোগাযোগ করেও তথ্য না পাওয়ায় তিনি ৯ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। তথ্য পেতে আদালতের নির্বাহী আদেশ চেয়ে করা আবেদনে বলা হয়, নোয়াখালীর চাটখিলে ‘স্কাই রি এরেঞ্জ’ নামে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের মালিক পিওন জাহাঙ্গীর আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার চাহিদামতো তথ্য সরবরাহের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।

জানা যায়, বিভিন্ন এলাকা থেকে স্কাই রি এরেঞ্জ ডিস্ট্রিবিউশন হাউজের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা ও উত্তোলন করা হয়। সাধারণ নিয়মে প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক অ্যাকউন্টে প্রতিষ্ঠানের অধিক্ষেত্রভুক্ত এলাকা থেকে টাকা জমা করার এবং ওই অ্যাকাউন্ট থেকে বিকাশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর হওয়ার কথা, যা ডিস্ট্রিবিউশন হাউজের ব্যবসার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

সিআইডি জানায়, ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনায় আলামত পাওয়ায় অধিকতর অনুসন্ধানের জন্য বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য চেয়ে ২৬ নভেম্বর আবেদন করা হয়। এ আবেদনের পর বারবার বিকাশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও লিখিত জবাব পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তাগাদাপত্র দেওয়া হলেও কোনো লিখিত জবাব দেয়নি বিকাশ কর্তৃপক্ষ। কাক্সিক্ষত তথ্য না পাওয়ায় জাহাঙ্গীরের মানি লন্ডারিং অপরাধের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

সিআইডির আবেদনে পাঁচটি তথ্য চাওয়া হয়েছিল। এরগুলোর মধ্যে রয়েছে-চাটখিলে স্কাই রি এরেঞ্জ লিমিটেড ও বিকাশের মধ্যে সম্পাদিত চুক্তিনামার সত্যায়িত অনুলিপি। ডিস্ট্রিবিউশন হাউজটির কতটি এজেন্ট। বিকাশের সঙ্গে লেনদেনে হাউজটির কতটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। স্কাই রি এরেঞ্জের ১৫ বছরে বিকাশ থেকে বছরভিত্তিক ই মানি সংগ্রহের তথ্য। ১৫ বছরে হাউজটির মনিটরিংয়ের জন্য বিকাশের নিয়োজিত টেরিটরি ম্যানেজারের তথ্য। বর্তমানে স্কাই রি এরেঞ্জ পরিচালনাকারীর নাম ও ঠিকানা।

জানতে চাইলে তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মেহেদী মাকসুদ বলেন, তবে আদালতের আদেশের পর বিকাশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য দিতে সম্মত হয়েছে। এ সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাবগুলোয় ৫৯১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ১০৭ টাকা বিভিন্ন সময়ে জমা হয়। এর মধ্যে ৫৮৯ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা উত্তোলন করা হয়। বর্তমানে তাদের অ্যাকাউন্টে ২ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৫১ টাকা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, পিওন জাহাঙ্গীর আলম ও স্ত্রী কামরুন্নাহারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংকে ২৯টি হিসাব খোলা হয়। ব্যাংকগুলো হলো-ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, সোনালী ব্যাংক, ইউসিবি ব্যাংক, মার্কেন্টাইল, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জনতা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এরই মধ্যে পিওন জাহাঙ্গীর ও স্ত্রীর মালিকানাধীন ২৯টি ব্যাংক অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।

Tags: অবৈধ লেনদেনে বিকাশঅর্থ পাচারজুয়ার টাকা লেনদেন বিকাশেপিওন জাহাঙ্গীরবিকাশবিকাশ অ্যাপবিকাশ এর অ্যাকাউন্টবিকাশ ডিস্ট্রিবিউশনবিকাশ পেমেন্টেবিকাশ রিচার্জ প্রতারণাবিকাশ লেনদেনবিকাশে মানি লন্ডারিংবিকাশের ডিস্ট্রিবিউশনসিআইডি তদন্ত

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসিতে বিক্ষোভ, যাচ্ছেন উপদেষ্টা
টেলিকম

বিটিআরসিতে বিক্ষোভ, যাচ্ছেন উপদেষ্টা

স্যামসাং গ্যালাক্সি ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেট ভার্সন সম্পর্কে জেনে নিন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেট ভার্সন সম্পর্কে জেনে নিন

এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

চীনের বাজারে স্বল্প মূল্যের এআই চিপ আনছে এনভিডিয়া

মোবাইলে পূর্ণাঙ্গ ‘কল অফ ডিউটি’
গেম

মোবাইলে পূর্ণাঙ্গ ‘কল অফ ডিউটি’

স্মার্ট টিভি আনছে অপো
প্রযুক্তি সংবাদ

২০২০ সালে স্মার্ট টিভিতে যেসব প্রযুক্তি এসেছে

ট্রেনে ফ্রিতে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীরা
প্রযুক্তি সংবাদ

ট্রেনে ফ্রিতে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীরা

Load More

ট্রেন্ডিং টপিক

ডিলার নিয়োগে অনলাইন আবেদন আহ্বান টিসিবির
নির্বাচিত

ডিলার নিয়োগে অনলাইন আবেদন আহ্বান টিসিবির

এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?
প্রযুক্তি সংবাদ

এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার
অর্থ ও বাণিজ্য

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা
প্রযুক্তি সংবাদ

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix