Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লকডাউনে ভারতে শিশু পর্নোগ্রাফির দর্শক বেড়েছে বহুগুণে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ জুন ২০২০
লকডাউনে ভারতে শিশু পর্নোগ্রাফির দর্শক বেড়েছে বহুগুণে!
Share on FacebookShare on Twitter

ভারতে পর্ন দেখা এবং নিজের কাছে রাখা বৈধ হলেও প্রযোজনা, প্রকাশনা এবং সরবরাহ করা অবৈধ। যদিও এই আইনের বাস্তব প্রয়োগ নেই। ২০১৯ সালে ভারত সরকার জনপ্রিয় পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো ব্লক করে রেখেছিলো যাতে মানুষ সেগুলোতে ঢুকতে না পারে কিন্তু তাতে কোন কাজ হয়নি। করোনাভাইরাস লকডাউনের সময়ে ভারতে পর্নোগ্রাফির দর্শক সংখ্যা বেড়েছে বহুগুণে। বিশেষ করে শিশু পর্নোগ্রাফি, শিশুদের উপর যৌন হেনস্থার ছবি, ভিডিও দেদার ঘুরছে অনলাইনে।

সাইবার জগতের এই অন্ধকারময় অপরাধের তালিকায় কেরালাই রয়েছে সামনের সারিতে। কেরালা পুলিশের তদন্তের রিপোর্ট বলছে, লকডাউনের এই সময়টাতেই রাজ্যটিতে চাইল্ড পর্নোগ্রাফি মেটিরিয়ালের চাহিদা বেড়েছে প্রায় ১২০ শতাংশ।

শিশুদের উপর যৌন নিপীড়ণ, অত্যাচার, ধর্ষণের ছবি, ভিডিও তথা ‘চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটিরিয়াল’ (সিএসএএম) অনলাইনে আপলোড করা এবং শিশুদের দিয়ে নীল ছবি বানানোর বড়সড় চক্র সক্রিয় হয়ে উঠেছে কেরালায়। এর আগেও শিশু পর্নোগ্রাফি চক্রের ৫৮ জনকে গ্রেপ্তার করেছিল কেরালা পুলিশের স্পেশাল টিম। পুলিশ জানিয়েছিল ওই চক্রের সঙ্গে আন্তর্জাতিক স্তরে সংযোগ ছিল। শনিবার ফের এমনই একটি পর্নোগ্রাফি চক্রের পর্দা ফাঁস করেছে কেরালা পুলিশ।

অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মনোজ আব্রাহামের নেতৃত্বে কেরালা পুলিশের স্পেশাল টিম রাজ্যের নানা জায়গায় ‘পি-হান্ট ২০.১’ অপারেশন চালাচ্ছে। চাইল্ড পর্নোগ্রাফি মেটিরিয়াল অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

এডিজি মনোজ আব্রাহাম জানিয়েছেন, রাজ্যের ১১৭টি জায়গায় অপারেশন চালিয়েছে কেরালা পুলিশের ‘কাউন্টারিং চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন টিম’ (সিসিএসই)। তাতেই সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। পুলিশ জানাচ্ছে, লকডাউনের সময় ঘরে আটকে রেখে শিশুদের উপর যৌন নির্যাতনের মাত্রা বেড়েছে। শারীরিক নির্যাতন, যৌন হেনস্থা, শিশুদের শরীরের নানা অঙ্গের আপত্তিকর ছবি, যৌন নির্যাতনের ভিডিও অনলাইনে আপলোড করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এই কাজে সক্রিয়। অ্যাডমিনরা ছড়িয়ে রয়েছে রাজ্যের নানা জায়গায়। এমনকি আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি চক্রের সঙ্গেও সংযোগ রয়েছে তাদের।

‘কাউন্টারিং চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন টিম’ তথা সিসিএসই-র অফিসাররা বলছেন, ভারতে চাইল্ড পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ধরনের ছবি ও ভিডিও আপলোড করার কাজ চলছে। কী ধরনের সফটওয়্যাল টুল ব্যবহার করা হচ্ছে সেটা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। বেশ কিছু আইপি অ্যাড্রেস সনাক্ত করা হয়েছে যেখান থেকে চাইল্ড পর্নোগ্রাফি মেটিরিয়াল অনলাইনে আপলোড হয়েছে। এই সূত্র ধরেই গোটা চক্রটাকেই ধরে ফেলা হবে বলে জানিয়েছে পুলিশ।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর একটি সমীক্ষা বলেছে, প্রতিদিন ১০৯ জন শিশু যৌন হেনস্থার শিকার হয় ভারতে। তাদের পরিসংখ্যান দেখে শিউরে উঠেছিল দেশ। রিপোর্টে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ১০ বছরে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা প্রায় ৬ গুণ বেড়েছে। চাইল্ড পর্নোগ্রাফির ক্ষেত্রেও ২০১৮ সালের পরিসংখ্যান আঁতকে ওঠার মত। ৭৮১টি এই ধরণের মামলা দায়ের হয়েছিল পকসো আইনে। তারপর থেকে ক্রমান্বয়ে এই সংখ্যা বেড়েই চলেছে। করোনা লকডাউনের সময় শিশু পর্নোগ্রাফির চাহিদা ও অনলাইনে চাইল্ড পর্নোগ্রাফি মেটিরিয়ালের সংখ্যা ভয়ানকভাবে বেড়ে গেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭:  কোনটি ভালো?
প্রযুক্তি বাজার

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭: কোনটি ভালো?

রিয়েলমি সি৮৫-এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে দেখালো নেক্সট-লেভেল ডিউরেবিলিটি
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি সি৮৫-এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে দেখালো নেক্সট-লেভেল ডিউরেবিলিটি

সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ

‘যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের দৃষ্টান্ত’
প্রযুক্তি সংবাদ

‘যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের দৃষ্টান্ত’

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
নির্বাচিত

ইভ্যালির টাকা ফেরতের ঘোষণা!

সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
সোশ্যাল মিডিয়া

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক বলেই...

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix