Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 22 March 2022
সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস
Share on FacebookShare on Twitter

জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বিক্রি শুরু করলো দেশের আইসিটি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় বেগম রোকেয়া স্মরণির জহির স্মার্ট টাওয়ারের নীচ তলায় চালু করা হয় সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুম।

প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে শো-রুমটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনি’র দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘মাস চারেক আগে সনির সঙ্গে স্মার্ট টেকনোলজিসের চুক্তি সই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। কিন্তু, করোনাকালে এত অল্প সময়ের মধ্যে স্মার্ট টেকনোলজিস পণ্য বাজারজাত করতে পারবে, এটা আমি ধারণাও করতে পারিনি। এ সাফল্যের জন্য আমি স্মার্ট টেকনোলজিসের সকল কর্মকর্তাদের অভিনন্দন জানাই।’

বাংলাদেশে সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলজিস দেশের সব জেলা-উপজেলায় আসল সনি’র পণ্য পৌঁছে দিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিল্পমন্ত্রী। পাশাপাশি সনি করপোরেশনের সঙ্গে মিলে বাংলাদেশেই পণ্য উৎপাদন কারখানা স্থাপনের জন্য স্মার্ট টেকনোলজিসকে আহ্বান জানান তিনি।

বিশেষ অথিতির বক্তব্যে সনি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বহুজাতিক ব্র্যান্ডের হয়ে বাংলাদেশের আইসিটি খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। বাংলাদেশে স্মার্ট টেকনোলজিসের ২০ বছরের ব্যবসায়িক সুনামের অংশীদার হতে পেরে সনি সৌভাগ্যবান বোধ করছে। এখন থেকে বাংলাদেশে সনি’র কনজিউমার ইলেক্ট্রনিক্সের নেতৃত্ব দেবে স্মার্ট টেকনোলোজিস। আমি নিশ্চিত যে, আজ থেকে স্মার্ট জাহির টাওয়ারে চালু হওয়া ফ্ল্যাগশিপ শো-রুমটি বাংলাদেশে কনজিউমার ইলেকট্রনিক্সের বাজারকে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যাবে।’

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাপি আইটি, আইসিটি এবং ইলেকট্রনিক্স পণ্য একই ছাতার নিচে চলে আসছে। স্মার্ট টেকনোলজিস এই ডিজিটাল বিবর্তনের বাইরে নয়। এ কারণেই আমরা দেশের প্রথম প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছি। আমরা সনি’র সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশে তাদের প্রতিষ্ঠানিক পরিবেশক হয়েছি। আজ থেকে স্মার্টের টেলিভিশন বাজারজাত শুরু হলো।’

মোহাম্মদ জহিরুল ইসলাম আরও বলেন, ‘আমরা হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেয়েছি। আমাদের কারখানা প্রস্তুত হয়ে গেলে, দেশেই উন্নতমানের পণ্য উপাদন করতে পারবো আমরা। আমাদের মূল লক্ষ্য নিজেদের উৎপাদিত পণ্য দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা।’

সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সনিস্মার্ট টেকনোলজিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

“কনভেনশনাল থেকে স্মার্ট: ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স”
প্রযুক্তি সংবাদ

“কনভেনশনাল থেকে স্মার্ট: ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স”

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি
নির্বাচিত

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি

ভিভো এক জোড়া নতুন ফোন আনল
নির্বাচিত

ভিভো এক জোড়া নতুন ফোন আনল

আইফোন-আইপ্যাডের জন্য স্পেশাল অডিও ফিচার নেটফ্লিক্সের
প্রযুক্তি সংবাদ

আইফোন-আইপ্যাডের জন্য স্পেশাল অডিও ফিচার নেটফ্লিক্সের

বাংলাদেশে ‘মোবিকুইটি পে এক্স’ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করলো কমভিভা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ‘মোবিকুইটি পে এক্স’ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করলো কমভিভা

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

কাল থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেট আর চলবে না

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2022

সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস

Techzoom.TV |
TechzoomTV