Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে টপকাতে মরিয়া চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ জুন ২০২০
প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে টপকাতে মরিয়া চীন
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব দিতে দীর্ঘদিন ধরে মরিয়া হয়ে কাজ করছে চীন। এমনকি করোনা-পূর্ববর্তী চীনের অর্থনীতি যে গতিতে এগিয়ে যাচ্ছিল, তাতে আগামী কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল দেশটির। কিন্তু এ ক্ষিপ্রগতিতে বাদ সাধে নভেল করোনাভাইরাস। দেশটিতে উত্পত্তি হলেও বর্তমানে এটির ভয়াবহতার সবচেয়ে বেশি শিকার যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিকেও রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে মরণঘাতী ভাইরাসটি। এ অবস্থায় করোনা-পরবর্তী পৃথিবীর নেতৃত্ব কার হাতে যাবে, সেটি নিয়ে এখন নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটি নিয়ে সংশয় থাকলেও একথা নিশ্চিত যে, প্রযুক্তি খাতে যে দেশ এগিয়ে থাকবে, তারাই আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবে। এ কারণেই বৈশ্বিক নেতৃত্ব দেয়ার দীর্ঘদিনের বাসনাকে বাস্তবে রূপ দিতে এবার প্রযুক্তি খাতে বড় বিনিয়োগে যাচ্ছে চীন। শি জিনপিংয়ের নেতৃত্বে আগামী কয়েক বছরের মধ্যে অর্থনীতিতে প্রযুক্তি খাতের অবদান ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে কাজ করছে দেশটি। এজন্য ব্যাপক ভিত্তিতে তারবিহীন নেটওয়ার্ক থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটি।

আগামী বিশ্বকে নেতৃত্ব দেয়ার চীনের এ বাসনা বাস্তবায়নের মূলে রয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই। এরই মধ্যে তিনি একটি মহাপরিকল্পনা নিয়েছেন। যে পরিকল্পনার অংশ হিসেবে আগামী ছয় বছরের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মধ্যে প্রযুক্তি খাতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন বা ১ লাখ ৪০ হাজার ডলার বিনিয়োগ করা হবে। এজন্য নগর সরকার এবং হুয়াওয়েসহ প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক ভিত্তিতে উন্নয়ন কর্মযজ্ঞ শুরুর নির্দেশ দেয়া হয়েছে। এসব প্রযুক্তিগত অবকাঠামোর মধ্যে রয়েছে ফাইভজি নেটওয়ার্ক ব্যবস্থা চালু করা, ক্যামেরা ও সেন্সর ব্যবস্থা চালু করা, এআই প্রযুক্তি উন্নত করার মতো নির্দেশনা রয়েছে। যার মাধ্যমে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা চালু করা যায় এবং শহরকেন্দ্রিক সবকিছু নজরদারির আওতায় আনা যায়।

প্রযুক্তি খাতে নতুন এসব অবকাঠামোর নেতৃত্ব দেবে মূলত আলিবাবা, হুয়াওয়ে ও সেন্স টাইম গ্রুপের মতো স্থানীয় জায়ান্ট প্রতিষ্ঠান। যারা সরকারি পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে টেক্কা দিতে জোরেশোরে কাজ করছে। চীন সরকারের প্রযুক্তি জাতীয়তাবাদের এমন আগ্রাসী মনোভাবের মধ্য দিয়ে প্রযুক্তি খাতে বৈদেশিকনির্ভরতা কমে আসবে। একই সঙ্গে পরোক্ষভাবে এটি ২০২৫ সালের মধ্যে মেড ইন চায়না রূপরেখার মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করবে। যদিও চীনের এমন আগ্রাসী মনোভাবকে মোটেই ভালোভাবে নিচ্ছে না মার্কিন প্রশাসন। এ কারণেই বেইজিংয়ের এমন উত্থান ঠেকাতে এককাট্টা হয়ে মাঠে নেমেছে ওয়াশিংটন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনই একটি পদক্ষেপ হলো হুয়াওয়েসহ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিত্র দেশগুলোর বাজারেও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করতে মরিয়া হয়ে কাজ করছে ওয়াশিংটন। জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে মিত্র দেশগুলোকে কাছে টানতে এবং চীনবিদ্বেষী করার কাজে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের এমন প্রতিবন্ধকতাকে মোটেই আমলে নিচ্ছে না বেইজিং। খাতসংশ্লিষ্টরা মনে করছেন, অতীতের মতো চীনকে বাধা দিতে সর্বাগ্রে কাজ করবে যুক্তরাষ্ট্র। ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ও সেন্সর প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি হংকংয়ে অফিস চালু করেছে ডিজিটাল চায়না হোল্ডিংস। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মারিয়া ওক বলেন, যুক্তরাষ্ট্রের এমন কার্যক্রম আগে যে ঘটেনি এমন না। কিন্তু এটা চীনের জন্য একটি রেস। যেখানে প্রযুক্তি খাতে চীন জয়ী হতে চায়। চলতি বছর চালু করলেও এরই মধ্যে তার প্রতিষ্ঠান লাভের মুখ দেখা শুরু করেছে বলেও জানান তিনি।

প্রযুক্তি খাতে চীনের এমন উচ্চাভিলাষী বিনিয়োগের মূলে রয়েছে অর্থবছরে এ খাতে বড় বরাদ্দ রাখা। যেটি অনুমোদনের জন্য দেশটির আইনসভার স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। চলতি সপ্তাহেই এটিতে স্বাক্ষর করার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট সরকার প্রযুক্তি খাতের অবকাঠামো উন্নয়নে চলতি বছর ৫৬ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে। যদিও মাও জেদং-পরবর্তী সময়ের মধ্যে বর্তমানে অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ সময় পার করছে চীন।

প্রযুক্তি খাতে চীনের এমন মহাপরিকল্পনা বাস্তবায়নে অপরিহার্য হিসেবে রয়েছে দেশটির সবচেয়ে বড় ক্লাউড কম্পিউটিং এবং ডাটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ও টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড। এছাড়া ফাইভজি প্রযুক্তি উন্নয়নে এরই মধ্যে হুয়াওয়েকে দায়িত্ব দিয়েছে সরকার। পনি মা ও জ্যাক মাসহ অন্যান্য প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোও এ প্রক্রিয়ায় অংশীদার হিসেবে কাজ করছে।

প্রযুুক্তি, জ্বালানি, পণ্যবাজার, অবকাঠামোসহ অন্যান্য খাতের তথ্য প্রদানকারী গবেষণা প্রতিষ্ঠান ব্লুমবার্গ নিউ এনার্জি ফিন্যান্সের (এনইএফ) গবেষণা বিভাগের প্রধান নানান কাও মনে করেন, চীনের এমন উদ্যোগ দেশটিকে প্রযুক্তি খাতে আরো অগ্রসর করবে। বিশেষ করে জিই এবং সিয়েন্সের মতো বৈশ্বিক জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করবে। তবে এটাও মনে রাখতে হবে, একই সময়ে অন্যান্য দেশও কিন্তু বসে থাকবে না। অর্থনীতিকে টেনে তুলতেই অনেকেই এখন প্রযুক্তি খাতের ওপর নির্ভর করছে, যা এরই মধ্যে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। ফলে চীনের এমন আয়োজন শেষ ফলাফল আসলে কী হবে, সেটি এখনই অনুমান করা সম্ভব না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন মনিটাইজেশনের গাইডলাইন আনলো ইউটিউব
নির্বাচিত

ভিডিও পোস্টের আগে সতর্ক করবে ইউটিউব

বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জ হবে যেভাবে
নির্বাচিত

বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জ হবে যেভাবে

পিক্সেল ৬ সিরিজে ফাস্ট চার্জিং থাকছে না
নির্বাচিত

পিক্সেল ৬ সিরিজে ফাস্ট চার্জিং থাকছে না

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার

বেতনসহ তিন মাসের ছুটি দিচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ইতালিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট

মোবাইল ফোনে ১০০ টাকা রিচার্জে ২৫ টাকা সরকারের
টেলিকম

মোবাইল ফোনে ১০০ টাকা রিচার্জে ২৫ টাকা সরকারের

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix