Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাভাইরাস ট্রেসিং ডিভাইস আনলো সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 June 2020
করোনাভাইরাস ট্রেসিং ডিভাইস আনলো সিঙ্গাপুর
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের সংক্রমণ কমানোর লক্ষ্যে ব্লুটুথভিত্তিক কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস বিলি করতে শুরু করেছে সিঙ্গাপুর। কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের বিকল্প হিসেবে কাজ করবে ‘ট্রেসটুগেদার’ নামের ডিভাইসটি।

মোবাইল ফোন নেই বা যারা মোবাইল ফোন ব্যবহার করতে চান না তাদের লক্ষ্য করেই কনট্যাক্ট-ট্রেসিং ডিভাইসটি এনেছে সিঙ্গাপুর সরকার– খবর বিবিসি’র।

বয়স্ক ব্যক্তি যাদের পারিবারিক সমর্থন কম বা একেবারেই নেই বা চলাফেরায় সমস্যা রয়েছে তাদেরকেই প্রথম ব্যাচের ডিভাইস সরবরাহ করেছে দেশটি।

প্রতিটি ডিভাইসে রয়েছে অনন্য কিউআর কোড। নয় মাসের ব্যাটারি লাইফ রয়েছে ডিভাইসটিতে, ফলে আলাদা করে চার্জিংয়ের দরকার হবে না।

নিকটবর্তী ট্রেসটুগেদার টোকেন বা ট্রেসটুগেদার অ্যাপ ব্যবহারকারী স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ সিগনাল আদান-প্রদানের মাধ্যমে কাজ করে ডিভাইসটি।

টোকেন ব্যবহারকারী করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির কাছাকাছি সংস্পর্শে এসেছেন, এমনটা শনাক্ত হলে ওই ব্যক্তিকে সতর্ক করবেন একজন কনট্যাক্ট ট্রেসিং কর্মকর্তা।

ডিভাইসটিতে গ্রাহকের গোপনতা কতোটা সুরক্ষিত থাকবে, সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। কিন্তু শঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছেন দেশটির মন্ত্রীরা। মন্ত্রীদের দাবি, মানুষের চলাফেরা নজরদারির নকশা নেই ডিভাইসটিতে।

সিঙ্গাপুর সরকারের দাবি, ডিভাইসের মাধ্যমে সংগৃহীত ডেটা এনক্রিপ্টেড থাকবে এবং সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ডিভাইসে মজুদ থাকবে। ইন্টারনেট বা সেলুলার সংযোগ নেই বলে ডিভাইসের ডেটা দূর থেকে অ্যাকসেস করা যাবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

কনট্যাক্ট-ট্রেসিং টোকেন ডিভাইসটিতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযোগও নেই। ফলে এটি লোকেশন ডেটাও জোগাড় করে না।

মার্চ মাসে ট্রেসটুগেদার স্মার্টফোন অ্যাপ উন্মোচন করেছে সিঙ্গাপুর সরকার। এ যাবৎ অ্যাপটি ডাউনলোড করেছেন ২১ লাখ ব্যক্তি।

কর্তৃপক্ষ বলছে, ট্রেসটুগেদার প্রকল্পে অংশগ্রহণকারীর সংখ্যা লক্ষ্যণীয় মাত্রায় বাড়ানো দরকার, কারণ অর্থনীতি পুনরায় সচলের পথে রয়েছে দেশটি।

ইতোমধ্যেই তিন লাখ ডিভাইস সরবরাহের সরকারি চুক্তি পেয়েছে দেশটির ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান পিসিআই। ৬০ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার মূল্যের টেন্ডারের হিসাবে ব্লুটুথ-ভিত্তিক ‘ট্রেসটুগেদার টোকেনস’ নামের ডিভাইসটির প্রতিটির মূল্য দাঁড়ায় ২০ সিঙ্গাপুরিয়ান ডলার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি
টিপস

স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি

বিশ্ব ক্রমবর্ধমান ডেটা এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্ব ক্রমবর্ধমান ডেটা এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে: পলক

আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’
প্রযুক্তি বাজার

আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’

ওয়েবক্যাম ডিজেবল করবেন যেভাবে
কিভাবে করবেন

ওয়েবক্যাম ডিজেবল করবেন যেভাবে

দেশে প্রথমবারের মতো প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবারের মতো প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2020

করোনাভাইরাস ট্রেসিং ডিভাইস আনলো সিঙ্গাপুর

Techzoom.TV |
TechzoomTV