Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাং বাংলাদেশের ইদ অফার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 July 2020
ক্রেতাদের সুবিধার্থে স্যামসাং বাংলাদেশের ইদ অফার
Share on FacebookShare on Twitter

আসন্ন ইদুল আজহা উপলক্ষে একটি প্রমোশনাল ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। ‘আসবে ইদ হাসবে ঘর’ শীর্ষক ক্যাম্পেইনটির আওতায় পণ্য ক্রয়ে ক্রেতারা নানা অফার উপভোগ করতে পারবেন। পুরো জুলাই মাস জুড়েই দেশব্যাপী ক্যাম্পেইনটি চলবে।

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা টেলিভিশন ক্রয়ে ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন। এ প্রতিকূল সময়ে ক্রেতাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে স্যামসাং টেলিভিশন ক্রয়ে ক্রেতাদের জন্য বিভিন্ন বান্ডেল অফার নিয়ে এসেছে। বান্ডেল অফারে ক্রেতারা যদি ৫০ ইি কিংবা তদূর্ধ্ব আকারের টেলিভিশনের সাথে সাউন্ড বার ক্রয় করতে চান, সেক্ষেত্রে সাউন্ড বার ক্রয়ে তারা ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। অন্য বান্ডেল অফারের আওতায় ক্রেতারা যদি রেফ্রিজারেটর কিংবা ওয়াশিং মেশিনের সাথে টেলিভিশন ক্রয় করতে চান, তাহলে তারা ৫ হাজার টাকা অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্যামসাং টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে। এছাড়াও, ক্রেতারা চার বছর পর্যন্ত বর্ধিত প্যানেল ওয়্যারেন্টি সুবিধা পেতে কেয়ারপ্যাক ক্রয় করতে পারবেন।

মাংস ও পণ্য সামগ্রী রাখার জন্য রেফ্রিজারেটর ক্রয়ে স্যামসাং ক্রেতাদের দিচ্ছে ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা এবং এক্ষেত্রেও, ক্রেতারা রেফ্রিজারেটর ক্রয়ে ২৪ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন। ক্রেতাদের সুবিধার জন্য এ ক্যাম্পেইনের আওতায় প্রতিষ্ঠানটি সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরের সাথে মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে ৫০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে।

ইদুল আজহায় সুস্বাদু ও মজাদার খাবার তৈরিতে স্যামসাংয়ের যেকোন মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এছাড়াও, যারা গরম থেকে রক্ষা পেতে বাসার জন্য এয়ার কন্ডিশনার কেনার কথা ভাবছেন, তারা এ অফার চলাকালীন সময়ে পণ্যটি ক্রয়ে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। যারা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা করছেন, তারা ওয়াশিং মেশিন ক্রয়ে পাবেন ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমাদের অগ্রাধিকারের মূলে রয়েছে ক্রেতা সন্তুষ্টি। এজন্য, ক্রেতা ও তাদের পরিবারের সুবিধার্থে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। বৈশ্বিক মহামারি ইতিমধ্যেই আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এ সময়ে ইদুল আজহার প্রাক্কালে বিভিন্ন অফার নিয়ে ক্রেতাদের পাশে থাকতেই আমাদের নতুন এ ক্যাম্পেইন। এ সময়ে প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ে এ ক্যাম্পেইন তাদের জন্য সহায়ক হবে।’

ক্রেতারা সরাসরি শো-রুম থেকে পণ্য ক্রয়ে এ অফারগুলো উপভোগ করতে পারবেন। পাশাপাশি, অনলাইনে পণ্যক্রয়েও এ ক্যাম্পেইনের অফারগুলো উপভোগ করা যাবে। এক্ষেত্রে, স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনেই ক্রেতাদের বাড়িতে পণ্য পৌঁছে দেয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাংস্যামসাং ফোনের দাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজে স্যামসাং এস৮ ফোনে ৫৩ হাজার টাকা ছাড়
ই-কমার্স

দারাজে স্যামসাং এস৮ ফোনে ৫৩ হাজার টাকা ছাড়

ফেসবুকও আসছে টিকটকের  ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট সচল রাখতে ভেরিফিকেশন বাধ্যতামূলক!

অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে সাভার সিটি সেন্টারে অভিযান
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে সাভার সিটি সেন্টারে অভিযান

জাপানি ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান
নির্বাচিত

জাপানি ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান

সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

জেনেনিন নগদের মালিকানায় আছেন যারা

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে
কিভাবে করবেন

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 July 2020

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাং বাংলাদেশের ইদ অফার

Techzoom.TV |
TechzoomTV