Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ১১-এর নতুন কিছু ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 July 2020
অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে যেসব ফিচার থাকছে
Share on FacebookShare on Twitter

ফেব্রুয়ারিতে এসেছে ‘অ্যানড্রয়েড ১১’-এর বেটা সংস্করণ। পরীক্ষামূলক সেই সংস্করণের বেশ কয়েকটি আপডেটও এসেছে। এসব দেখে বলা যায়, অ্যানড্রয়েডের এবারের সংস্করণে বেশ কিছু বড় পরিবর্তন আসছে।

স্ক্রিন রেকর্ডার
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া শেষ পর্যন্ত পূরণ করতে যাচ্ছে গুগল। স্ক্রিনে কী হচ্ছে ভিডিও হিসেবে ধারণ করার ফিচার সরাসরি অ্যানড্রয়েড সিস্টেমে না থাকায় সেটি ফোন নির্মাতারা নিজেদের কাস্টম ফিচার হিসেবে যুক্ত করে আসছিলেন; এমনকি প্রচুর অ্যাপও তৈরি হয়েছিল কাজটি করার জন্য। ফোনের বিল্ট-ইন ফিচার হিসেবেই এখন থেকে এটি পাওয়া যাবে। স্ক্রিন রেকর্ড করার জন্য প্রয়োজন হবে না শক্তিশালী কোনো প্রসেসরেরও। এত দিন পর্যন্ত যেসব অ্যাপের মাধ্যমে কাজটি করা যেত সেগুলো চালানোর জন্য প্রয়োজন হতো বেশ শক্তিশালী প্রসেসর ও র‌্যাম, তার পরও মনমতো হতো না ভিডিওর মান। এবারের আপডেটে সে সমস্যাও সমাধানের চেষ্টা করছে গুগল।

টাচ সেনসিটিভিটি পরিবর্তন
অনেক সময় ফোন ব্যবহার করতে হয় ভেজা হাতে বা গ্লাভস পরা অবস্থায়, বিশেষ করে ‘কভিড-১৯’-এর প্রভাবে গ্লাভসের ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। সে চিন্তা থেকেই গুগল ফোনের টাচস্ক্রিন কতটুকু স্পর্শ করলে শনাক্ত করবে, সেটা ব্যবহারকারীরাই ঠিক করে দিতে পারবেন। ফিচারটি একসময় সনি এক্সপেরিয়া সিরিজের ফোনে দেওয়া হয়েছিল। চাইলে ফোনের টাচ সেনসিটিভিটি বাড়িয়ে ভারী গ্লাভস বা সরাসরি টাচ না করেই ফোন ব্যবহার করা যাবে, আবার চাইলে সেটা কমিয়ে ভেজা হাত ব্যবহারেরও সুবিধা সংযোগ করা যাবে।

নোটিফিকেশনে নতুনত্ব
একবার নোটিফিকেশন সরিয়ে দিলে ফিরে পাওয়ার কোনো সরাসরি উপায় এত দিন অ্যানড্রয়েডে ছিল না। অথচ অনেকেই অবাক হবেন নোটিফিকশেন হিস্ট্রি ফোনে সব সময়ই জমা থাকে, দেখার জন্য লাগে বিশেষ অ্যাপ। সে সমস্যার সমাধান আসছে, সরাসরি নোটিফিকেশন হিস্টোরি আইকনে টাচ করেই সেগুলো সব দেখা যাবে। নোটিফিকেশন গোছানোর দিকে আরো নজর দিয়েছে গুগল, এবার যেসব নোটিফিকেশন চাইলেও সরানো যায় না, সেগুলোও দূর করার ব্যবস্থা রাখবে তারা। সরাসরি নোটিফিকেশন থেকেই মিউজিক প্লেয়ার নিয়ন্ত্রণ করা যাবে আরো সহজে, কুইক টগলেই পাওয়া যাবে প্লে আর পজ বাটন।

নিরাপত্তা জোরদার
নতুন অ্যাপ চালু করলেই একগাদা পারমিশন চাওয়া খুবই স্বাভাবিক। সমস্যার শুরু তখনই, যখন অ্যাপ নির্মাতারা পরবর্তী আপডেটে সে পারমিশনগুলোর অপব্যবহার শুরু করে। বিশেষ করে ক্যামেরা, ফোন, স্টোরেজ আর লোকেশন পারমিশনের অপব্যবহার বারবারই করছেন নির্মাতারা। সে সমস্যা রুখতে নতুন আপডেটে অটো পারমিশন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা রাখবে গুগল। কোনো অ্যাপ দীর্ঘদিন না ব্যবহার করলে সেটিকে দেওয়ার সব পারমিশন সরিয়ে নেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবেই। এ ছাড়া নতুন ফিচার স্কোপড স্টোরেজ অ্যাপগুলো যাতে স্টোরেজে থাকা সব কিছু নয়, বরং শুধু তার প্রয়োজনীয় ডাটাই ফোন থেকে নিতে পারে, সেটার দিকেও খেয়াল রাখবে।

প্লেস্টোরের মাধ্যমে ওটিএ
সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় ফিচার বলা যায়, গুগল প্লেস্টোরের মাধ্যমে পুরো সিস্টেমের আপডেট ফোনে ইনস্টল করার সুবিধা। ফোন নির্মাতাদের গরিমসির শেষ একেবারেই নেই, ফোন তৈরির পরই যেন তাদের সব দায়িত্ব শেষ। গুগল অনেকবার সাবধান করার পরও তারা মাসিক নিরাপত্তা আপডেট ফোনে পৌঁছানোয় অনীহা দেখিয়ে থাকে। অ্যানড্রয়েড ১১ থেকে ফোনের গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট, হার্ডওয়্যারের ড্রাইভার আপডেট সরাসরি প্লেস্টোরের মাধ্যমেই প্রতিটি অ্যানড্রয়েড ডিভাইসে পৌঁছে দিতে পারবে গুগল। পুরো অ্যানড্রয়েড সংস্করণ আপডেট এভাবে করা সম্ভব নয়, তবে শুধু নিরাপত্তা আপডেট দেওয়া গেলেও তা হবে বিশাল পদক্ষেপ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি
প্রযুক্তি সংবাদ

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি

সেপ্টেম্বরে বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন

এক চার্জে চলবে ৮০০ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে চলবে ৮০০ কিলোমিটার

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ
প্রযুক্তি সংবাদ

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

সফলভাবে তথ্য জমা দিলেন অধিকাংশ মোবাইল ব্যবসায়ীরা: আজ থেকে শৃঙ্খলায় ফিরছে মোবাইল বাজার

প্রথম প্রান্তিকে ৬ কোটি ৫৪ লাখ স্মার্টফোন বিক্রি
নির্বাচিত

প্রথম প্রান্তিকে ৬ কোটি ৫৪ লাখ স্মার্টফোন বিক্রি

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 July 2020

অ্যান্ড্রয়েড ১১-এর নতুন কিছু ফিচার

Techzoom.TV |
TechzoomTV