Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরাতন ফেসবুক পোস্ট একত্রে মুছে ফেলার নতুন ফিচার আসছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 July 2020
বদলে যাচ্ছে ফেসবুক!
Share on FacebookShare on Twitter

ফেসবুকে প্রকাশ করা পুরাতন পোস্ট মুছে ফেলার পদ্ধতি আরো সহজ করতে ম্যানেজ এক্টিভিটি (Manage Activity) নামে নতুন একটি ফিচার যুক্ত করছে ফেসবুক। নির্দিষ্ট কিংবা বাছাইকৃত পোস্টসমূহ অতি সহজে মুছে ফেলা যাবে এই ফিচারটি ব্যবহার করে। নির্দিষ্ট সময়ের মধ্যে একজন ব্যক্তির ফেসবুক একাউন্টে প্রকাশ করা পোস্টগুলো খুঁজে বের করতে ফিল্টারিং টুল চালু করতে যাচ্ছে ফেসবুক।

ফেসবুকের মতে সামাজিক মাধ্যমে ব্যবহারকারীদের নিজস্ব উপস্থিতি আরও নিখুঁতভাবে তুলে ধরতে এই ফিচারটি আনা হয়েছে।

উদাহরণ স্বরূপ, কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষে নতুন চাকরির শুরুতে ফেসবুক প্রোফাইল থেকে অনেকেই হয়তো পুরাতন কিছু পোষ্ট মুছে ফেলতে চাইবেন। এছাড়া কেউ কেউ পুরাতন কিছু সম্পর্কের স্মৃতি মুছে ফেলার জন্যও নিজের টাইমলাইন থেকে কিছু পোষ্ট ডিলিট করতে চাইবেন।

সর্বক্ষেত্রেই ব্যবহারকারীদের জন্য বহুমুখী সুবিধা প্রদান করবে এই বাল্ক ডিলিট ফিচারটি। ক্যাটাগরি, তারিখ এবং পিপল- এই তিনটি ট্যাগ অনুসারে পোস্টগুলো ফিল্টার করা যাবে এবং একইসাথে স্বয়ংক্রিয়ভাবে কিংবা নির্দিষ্টভাবে একাধিক পোস্ট মুছে ফেলা যাবে।

টাইমলাইন থেকে একটি পোস্ট সরানোর বেশ কয়েকটি বিকল্প উপায় দিবে এই নতুন ম্যানেজ অ্যাক্টিভিটি ফিচার। আপনি চাইলে পোস্টগুলোকে ট্র‍্যাশে পাঠাতে পারবেন। ট্র‍্যাশে পাঠানো পোস্টগুলো তাৎক্ষণিকভাবে আপনার টাইমলাইন থেকে সরিয়ে ফেলা হবে এবং ৩০ দিন পর স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

আবার পোস্ট আর্কাইভ এর উপায়ও থাকছে। আর্কাইভকৃত পোস্টগুলো আপনার টাইমলাইনে অন্যদের প্রদর্শন করবে না, তবে আপনি ব্যাক্তিগতভাবে পোস্টগুলি দেখতে পারবেন।

নিজেদের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের উপর ব্যবহারকারীদের সম্পূর্ণ অধিকার নিশ্চিত করার অংশ হিসেবে ম্যানেজ এক্টিভিটি ফিচারটি যুক্ত করেছে ফেসবুক।

গত বছর ক্লিয়ার হিস্ট্রি নামের একটি টুল যুক্ত করেছিল ফেসবুক। এটি ফেসবুক একাউন্ট থেকে ব্রাউজিং ডেটা মুছে দিতো এবং পোস্টের মূল লিংক মুছে দিতো। তবে এটি তেমন কার্যকর বলে প্রমাণিত হয়নি। এরই অংশ হিসেবে যুক্ত হয়েছে ম্যানেজ এক্টিভিটি নামের নতুন ফিচারটি।

ম্যানেজ এক্টিভিটি নামের এই নতুন ফিচারটি প্রথমে ফেসবুক মোবাইল অ্যাপে আসবে।

অপরদিকে টুইটার একটি বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার পরও টুইটারে এমন কোনো ফিচার নেই যেটা দিয়ে পুরাতন পোস্ট বাল্ক ডিলিট করা যায়। সে কারণে নিজেদের পুরাতন কটুভাষী টুইটের জন্য ভোগান্তি পোহান অনেক ব্যবহারকারী। টুইটারে এরকম কোনো ফিচার না থাকায় তৃতীয় পক্ষের পরিষেবার দ্বারস্থ হন অধিকাংশ ব্যবহারকারী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ দিনের মধ্যে অনলাইন জুয়ার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
প্রযুক্তি সংবাদ

৯০ দিনের মধ্যে অনলাইন জুয়ার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

আগ্রহের কেন্দ্রে মেটাভার্স, চালকবিহীন গাড়ি ও স্মার্ট বাড়ি
নির্বাচিত

আগ্রহের কেন্দ্রে মেটাভার্স, চালকবিহীন গাড়ি ও স্মার্ট বাড়ি

অ্যান্ড্রয়েড ফোন হ্যাকার থেকে সুরক্ষিত রাখার ৭ উপায়
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপনে ক্লিক করলেও হ্যাক হতে পারে ফোন

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

আজকের পর থেকে উইন্ডোজ ফোনে চলবে না ফেসবুক অ্যাপ
প্রযুক্তি সংবাদ

আজকের পর থেকে উইন্ডোজ ফোনে চলবে না ফেসবুক অ্যাপ

শিশুদের জন্য স্যামসাংয়ের আইটি প্রশিক্ষণ
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য স্যামসাংয়ের আইটি প্রশিক্ষণ

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 July 2020

পুরাতন ফেসবুক পোস্ট একত্রে মুছে ফেলার নতুন ফিচার আসছে

Techzoom.TV |
TechzoomTV