Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়লো
Share on FacebookShare on Twitter

চলমান করোনাভাইরাস মহামারির কারণে পরিস্থিতি বিবেচনা করে ও আগ্রহীদের অনুরোধের প্রেক্ষিতে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডে অংশগ্রহণের জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আবেদন করা যাবে।

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবীর বলেন, বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড বেসিস এর একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। মহামারি ও লকডাউনের কারণে অনেকেই ইচ্ছা থাকা স্বত্বেও আবেদন করতে পারেননি। তাই তারা অনুরোধ করেছেন যাতে সময় বাড়ানো হয়। তারই প্রেক্ষিতে ও পরিস্থিতি বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। তিনি আরো উল্লেখ করেন যে, কোম্পানি ক্যাটাগরিতে ৩টি, ব্যক্তি ক্যাটাগরিতে ২টিসহ মোট ৫ টি ক্যাটাগরিতে সর্বমোট ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবারে একটি নতুন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে সেটি হলো এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সরকার ঘোষিত ১০% রপ্তানি ভর্তুকির জন্য যারা ২০১৮-১৯ অর্থবছরে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে ৮টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর উপদেষ্টা ও বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, নারীদের ঘরে বসে অনলাইন আউটসোর্সিং-এ উৎসাহিত করতে পৃথক নারী ক্যটাগরিতেও তিনটি অ্যওয়ার্ড দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড আয়োজনে বেসিস এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সরকারের ২০২৩ সাল নাগাদ ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা। পাশাপাশি আমরা মনে করি, যারা এখন ব্যক্তি পর্যায়ে আউটসোর্সিং কাজে নিয়োজিত তারা যেন নিকট ভবিষ্যতে একজন উদ্যোক্তা হিসেবে কোম্পানি গঠন করে বেসিস এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে। তাছাড়া সরকার এখন রপ্তানি আয়ের উপর ১০% নগদ প্রণোদনা দিচ্ছে যা কোম্পানিগুলোই কেবল নিতে পারবে।

উল্লেখ্য, ব্যাংক এশিয়া ও পেওনিয়ার এর সহযোগিতায় ও বেসিস এর উদ্যোগে অনুষ্ঠেয় বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর কার্যক্রম চলমান রয়েছে। রেজিস্ট্রেশন থেকে শুরু করে অভিজ্ঞ বিচারকম-লী কর্তৃক বিভিন্ন ধাপে যাচাই বাছাই করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আউটসোর্সিং কোম্পানি ক্যটাগরিতে ১৫টি, স্টার্টআপ ক্যাটাগরিতে ১০টি, এক্সপোর্ট এক্সিলেন্স ক্যাটাগরিতে ৮টি, জেলা পর্যায়ে ৬৪টি এবং ব্যক্তি নারী ক্যাটাগরিতে ৩টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

ক্রোম ব্রাউজারে আবারও নিরাপত্তাত্রুটি

ডা. ফেরদৌসকে বঙ্গবন্ধুর খুনীদের স্বজন বানিয়ে ফায়দা লুটতে চায় কারা?
প্রযুক্তি সংবাদ

ডা. ফেরদৌসকে বঙ্গবন্ধুর খুনীদের স্বজন বানিয়ে ফায়দা লুটতে চায় কারা?

বাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত বহু পরিবার
প্রযুক্তি সংবাদ

বাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত বহু পরিবার

ভারতের স্মার্টফোন বাজারে ৫% প্রবৃদ্ধি প্রিমিয়াম বিভাগে শীর্ষে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ভারতের স্মার্টফোন বাজারে ৫% প্রবৃদ্ধি প্রিমিয়াম বিভাগে শীর্ষে অ্যাপল

মানি লন্ডারিং প্রতিরোধে বিকাশের নতুন উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

মানি লন্ডারিং প্রতিরোধে বিকাশের নতুন উদ্যোগ

বাজারে আসছে ১০৮ মেগাপিক্সেলের রিয়েলমি ৯
নির্বাচিত

বাজারে আসছে ১০৮ মেগাপিক্সেলের রিয়েলমি ৯

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix