Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘এ’ সিরিজে সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাঞ্চ হোল নিয়ে এলো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
‘এ’ সিরিজে সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাঞ্চ হোল নিয়ে এলো অপো
Share on FacebookShare on Twitter

চমৎকার স্মার্টফোন ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপোর দুর্দান্ত পারফরমেন্সের ডিভাইসগুলো। এরই ধারাবাহিকতায় অপো এবার দেশের বাজারে আনছে ‘এ’ সিরিজের নতুন ডিভাইস অপো এ৯২।

নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির এফএইচডি+ নিও ডিসপ্লে এবং ফোনটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা হাই রেজ্যুলেশন ডিসপ্লে, যার ফলে স্মার্টফোনটিতে ভিডিও দেখা এবং গেম খেলার সময় ব্যবহারাকরীরা উজ্জ্বল ও দারুণ ভিউইং অভিজ্ঞতা লাভ করবেন। অ্যাম্বিয়েন্ট লাইট ও ব্যবহারকারীর প্রতিদিনের অভ্যাসের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের ব্রাইটনেস সমন্বয়ের জন্য ১০৮০পি এফএইচডি+ নিও ডিসপ্লেতে আছে ইমার্সিভ আই কেয়ার মোড। যার ফলে, স্মার্টফোনটির ডিসপ্লের নীল আলো নিঃসরণ হ্রাস পেয়েছে। তাই নতুন এ ফোনটি ব্যবহারে ব্যবহারকারীদের চোখেরও কোনো অস্বস্তি হবে না।

স্মার্টফোন ফটোগ্রাফিতে আগ্রহীদের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণেও এগিয়ে অপো এবং নতুন এ ডিভাইসটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরাতে এফ/১.৭ বড় অ্যাপারচারসহ একটি ৪৮ মেগাপিক্সেল এআই মূল ক্যামেরা, ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুটি উদ্ভাবনী পোর্ট্রেট স্টাইল লেন্স রয়েছে। ডিভাইসটির বড় অ্যাপারচার দিয়ে খুব সহজে আল্ট্রা-ক্লিয়ার ভিডিও, রাতের বেলার পরিষ্কার ছবি এবং অধিক লাইট ও ডিটেইলসে চমৎকার ছবি তোলা যাবে।

ডিভাইসটির আল্ট্রা ক্লিয়ার নাইট মোড ২.০ দিয়ে ব্যবহারকারীরা রাতের বেলা উজ্জ্বল আলো ছাড়াই অন্ধকার জায়গায় চমৎকার ডিটেইলস সমৃদ্ধ ঝকঝকে ছবি তুলতে পারবেন। ডিভাইসটিতে থাকা ভিডিও অ্যান্টি-শেক ফিচারটি পরিষ্কার এবং স্থির ছবি ও ভিডিও ধারণে সহায়তা করবে। ১২০ এফএস স্লো-মো ভিডিও ফাংশন দিয়ে ভিডিও ধারণের বিষয়টি বেশ উপভোগ্য হবে। এছাড়াও, এ৯২ ডিভাইসটি দিয়ে ফোরকে ভিডিও ধারণ করা যাবে। ডিভাইসটির ১৬পি পাঞ্চহোল সামনের ক্যামেরায় এফ/২.০ লেন্স আছে এবং এতে অপোর এআই বিউটিফিকেশন মোড থাকায় এটি দিয়ে ভিন্ন লাইটিং কন্ডিশনে ও পরিবেশে দৃশ্য ধারণ করা যাবে এবং এ ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা পছন্দের স্টাইলে সেলফি তুলতে পারবেন।

উচ্চগতির পারফরমেন্স নিশ্চিত করতে অপো এ৯২ ডিভাইসটিতে কোয়ালকমের ১১এনএম স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‍্যামের কারণে অ্যাপ ইনস্টল করা কিংবা ফাইল কপি করার সময় সময় ব্যবহারকারীকে দ্রুততম স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করবে। দ্রুততম সময়ে মেমোরি প্রসেসিংয়ের জন্য ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইউএফএস ২.১ রম।

অপো ‘এ’ সিরিজে যুক্ত হওয়া নতুন এ৯২ ডিভাইসটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা ব্যবহারকারীর সারাদিন স্বাচ্ছন্দ্যে ফোন ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফোনটিতে থাকা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার কারণে দ্রুততম সময়ে মধ্যে ফোনটি সম্পূর্ণ চার্জ হবে। ফোনটিতে সুপার-লিনিয়ার ডুয়াল স্টেরিও স্পিকার ও ডাইর‍্যাক স্টেরিও ওয়াইডেনিং প্রযুক্তি থাকায় ব্যবহারকারীরা ইমার্সিভ সাউন্ডে নিরবচ্ছিন্নভাবে গান শুনতে পারবেন, ভিডিও দেখতে পারবেন এবং গেম উপভোগ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক অপোর নিজস্ব উদ্ভাবনী কালারওএস ৭.১ ব্যবহারকারীদের ফোনে ডার্ক মোড ব্যবহারে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে, যা একইসাথে চোখকে সুরক্ষিত রাখার পাশাপাশি ফোনের ব্যাটারিও সাশ্রয় করবে। এ ফোনটিতে অপো সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে এসেছে। চোখ ধাঁধানো তিনটি রঙে (অরোরা পার্পল, শাইনিং হোয়াইট এবং টোয়াইলাইট ব্ল্যাক) অপো এ৯২ একটি থ্রিডি কোয়াড-কার্ভ ডিজাইন এব অপ্টিমাইজড কার্ভেচারে পাওয়া যাবে। যা ব্যবহারকারীকে স্মার্টফোন ব্যবহারের আরো উন্নত অভিজ্ঞতা দিবে।

শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে অপো এ৯২।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
ই-কমার্স

ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যামাজন!

ভিভোর এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি বাজার

ভিভোর এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

নাগরিক সেবা বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় কর্মশালা

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

শাওমির এই ২৭ স্মার্টফোন পাবে এমআইইউআই ১২.৫ আপডেট!
নির্বাচিত

শাওমির এই ২৭ স্মার্টফোন পাবে এমআইইউআই ১২.৫ আপডেট!

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন
নির্বাচিত

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
সোশ্যাল মিডিয়া

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

আধুনিক সভ্যতায় মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।...

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুলাই ২০২০

‘এ’ সিরিজে সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাঞ্চ হোল নিয়ে এলো অপো

Techzoom.TV |
TechzoomTV