Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সবচেয়ে দামি মার্কিন চিপ নির্মাতা এখন এনভিডিয়া!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ জুলাই ২০২০
সবচেয়ে দামি মার্কিন চিপ নির্মাতা এখন এনভিডিয়া!
Share on FacebookShare on Twitter

মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তালিকায় শেয়ারবাজারের হিসেবে সবচেয়ে দামি প্রতিষ্ঠান এখন আর ইনটেল নয়। এবারই প্রথমবারের মাতো মাইক্রোচিপ জায়ান্ট প্রতিষ্ঠানটিকে পেছনে ফেলল এনভিডিয়া।

এই সংবাদের সঙ্গে আরও কিছু নিয়ামক তথ্য সামনে এসে যায়। যেমন বুধবার বিকেলে এনভিডিয়ার শেয়ার মূল্য ২.৩ শতাংশ বেড়ে এসে দাঁড়িয়েছে চারশ’ চার মার্কিন ডলারে। যে ঘটনাটি এনভিডিয়ার মোট বাজারমূল্য বাড়াতে সাহায্য করেছে।

বুধবার দিনশেষে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির বাজার মূল্য এসে দাঁড়িয়েছে ২৪ হাজার আটশ’ কোটি ডলারের ঘরে। অন্যদিকে, ইনটেলের বাজার মূল্য এখন ২৪ হাজার ছয়শ’ কোটি ডলার। — খবর রয়টার্সের।

প্রতিনিয়তই প্রতিষ্ঠানগুলোর শেয়ার মূল্য ওঠানামা করে। সেইসঙ্গে শেয়ার বাজারে ওঠানামা করে প্রতিষ্ঠানগুলোর মোট আর্থিক মূল্য। তবে, বুধবার এনভিডিয়ার অর্জন প্রতিদিনের শেয়ারদরের চেয়েও অনেক বেশি গুরুত্ব বহন করে।

মার্কিন চিপনির্মাতা প্রতিষ্ঠানগুলোর তালিকায় সেই ১৯৯৫ সাল থেকে শীর্ষ অবস্থানে ইনটেল। উইন্ডোজ ৯৫ দিয়ে পিসি বাজারের উত্থান, এরপরপরই ডটকম বিপ্লব ইনটেলকে গত ২৫ বছর শীর্ষে রাখার বিষয়ে যথেষ্টই সাহায্য করেছে।

সেই দৃশ্য বদলে যেতে থাকে ২০১০ সালের পর থেকে। ওই বছরই বাজারে আসে প্রথমবারের মতো ব্যপক জনপ্রিয়াতা পাওয়া ট্যাবলেট- আইপ্যাড, এবং ততোদিনে বাজারে নিজের অবস্থান পোক্ত করে নেওয়ার জন্য তিন বছর সময় পেয়েছে আইফোন। কাছাকাছি সময়েই অ্যান্ড্রয়েডের উত্থান যোগ হয়ে ইমেইলসহ যোগাযোগের মাধ্যমগুলো ডেস্কটপ থেকে ক্রমশ চলে এসেছে হাতের মুঠোয়। এবং এক দশক পরে আজকের বাস্তবতা হলো মোবাইল নয়, গ্রাফিক্স প্রসেসর নির্মাতা হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠান নিয়ে নিল চিপ নির্মাতার শীর্ষস্থানটি।

সাম্প্রতিক বছরে নিজেদের মূল কম্পিউটার চিপ ব্যবসার পাশাপাশি ডেটা সেন্টার, অটোমোবাইল, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসায় হাত দিয়েছে এনভিডিয়া। সেদিক থেকে বিবেচনা করলে পিছিয়ে রয়েছে ইনটেল। নিজ ব্যবসায়ে বৈচিত্র্য তৈরি করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ বছরে ইনটেলের স্টক যেখানে তিন শতাংশ হারিয়েছে, সেখানে এনভিডিয়ার বেড়েছে ৬৮ শতাংশ। কারণ বিনিয়োগকারীরা এনভিডিয়াকে বেছে নিচ্ছেন, তাদের প্রত্যাশা, করোনাভাইরাস মহামারীর সময়ে ‘বাসা-থেকে-কাজ’ ধারায় প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার ব্যবসা ফুলে-ফেঁপে উঠবে।

সাম্প্রতিক বছরগুলোতে বহিঃবিশ্ব বাজারের প্রতিষ্ঠানের প্রতিযোগিতার মুখেও পড়েছে ইনটেল। দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং এবং তাইওয়ানের ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার মুখে বাজার মূলধন হারিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে, এনভিডিয়ার স্টক বাড়লেও, বিক্রিতে এখনও এগিয়ে রয়েছে ইনটেল। বিশ্লেষকরা ধারণা করছেন, এ অর্থ বছরে এনভিডিয়ার আয় ৩৪ শতাংশ বেড়ে এক হাজার চারশ ৬০ কোটি ডলারের ঘরে এসে দাঁড়াবে। অন্যদিকে ইনটেলের ২০২০ সালের আয় ২.৩ শতাংশ বেড়ে দাঁড়াবে সাত হাজার তিনশ’ ৮০ কোটি ডলারে।

Tags: এনভিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই২০ ২০২১ রিভিউ 
নির্বাচিত

ভিভো ওয়াই২০ ২০২১ রিভিউ 

ফোল্ডেবলের বাজারে আসছে ওয়ানপ্লাস
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে আসছে ওয়ানপ্লাস

প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশসহ সব আইটি সহায়তা দেবে সরকার
প্রযুক্তি সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশসহ সব আইটি সহায়তা দেবে সরকার

২ লাখ মেম্বারের মাইলফলকে উই
ই-কমার্স

২ লাখ মেম্বারের মাইলফলকে উই

দ্বিতীয় প্রজন্মের গ্যালাক্সি স্মার্টওয়াচ আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রজন্মের গ্যালাক্সি স্মার্টওয়াচ আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix