Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 October 2019
প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি
Share on FacebookShare on Twitter

চলতি বছরকে পার্সোনাল কম্পিউটার (পিসি) বাজারের জন্য চ্যালেঞ্জিং বলা হচ্ছে। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্য বিরোধের জেরে প্রসেসর সরবরাহে ঘাটতি এবং মোবাইল ডিভাইসের কারণে পিসি বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এর পরও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক বাজারে পিসি বিক্রি ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। খবর এনগ্যাজেটস।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, কম্পিউটিংয়ের অনেক সুযোগ-সুবিধা এখন মোবাইল ডিভাইসে মিলছে। বিশেষ করে, ট্যাবলেট ও স্মার্টফোনের মতো ডিভাইসের কারণে ডেস্কটপ ও ল্যাপটপ বাজার খারাপ সময় পার করছে। চলতি বছর যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের কারণে পিসি নির্মাতারা প্রসেসরের সরবরাহ পেতে সংকটে পড়ে। যে কারণে অনেক পিসি নির্মাতা লক্ষ্যমাত্রা অনুযায়ী পিসি উৎপাদন এবং সরবরাহ করতে পারেনি। তার পরও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পিসি বিক্রিতে প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক বাজারে পিসি সরবরাহ ৬ কোটি ৮০ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ১০ লাখ ইউনিট বেশি। গত বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক বাজারে পিসি সরবরাহ হয়েছিল ৬ কোটি ৭০ লাখ ইউনিট। গত কয়েক প্রান্তিকের তুলনায় কম্পিউটার যন্ত্রাংশের দাম কিছুটা কমায় পিসি বিক্রেতাদের লাভের অংকও বেড়েছে।

চীনভিত্তিক পিসি নির্মাতা লেনোভো জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি পিসি সরবরাহ করেছে। পিসি সরবরাহ বিবেচনায় দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে যথাক্রমে হিউলেট প্যাকার্ড (এইচপি) ও ডেল। বৈশ্বিক পিসি বাজারের ১০ শতাংশের কম দখলে নিয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে অ্যাপল, এসার ও আসুস।

গত বছরের একই সময়ের চেয়ে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিক্রি প্রবৃদ্ধি অর্জন করেছে যথাক্রমে লেনোভো, এইচপি, ডেল ও এসার। তবে অ্যাপল ও আসুসের পিসি বিক্রি কিছুটা কমেছে।

বিশ্লেষকদের ভাষ্যে, ইন্টেলের সিপিইউর সরবরাহ ঘাটতি পিসি নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তবে সিপিইউ নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এবং কোয়ালকম মিলে সরবরাহ ঘাটতি পূরণে কাজ করায় সংকট কিছুটা কমেছে।

গার্টনারের জ্যেষ্ঠ প্রিন্সিপাল গবেষণা বিশ্লেষক মিকাকো কিতাগাওয়া বলেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের রিফ্রেশ সাইকেলের কারণে পিসি বিক্রি বেড়েছে। অনেকেই পুরনো উইন্ডোজ পিসি ছেড়ে উইন্ডোজ ১০ চালিত পিসি ব্যবহারের দিকে ঝুঁকছেন। যে কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পিসির চাহিদা বাড়ছে। গত প্রান্তিকে ইন্টেলের সিপিইউ সংকট অন্য সিপিইউ নির্মাতাদের জন্য ব্যবসায় সুযোগ সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়
নির্বাচিত

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই

১০৫° আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরায় আসছে ওয়ানপ্লাস নর্ড
নির্বাচিত

১০৫° আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরায় আসছে ওয়ানপ্লাস নর্ড

অ্যাপ আপডেটে নোটিফিকেশন দেবে না গুগল প্লে
নির্বাচিত

অ্যাপ আপডেটে নোটিফিকেশন দেবে না গুগল প্লে

রিয়াজউদ্দিন বাজারে হাত বাড়ালেই ‘চোরাই ফোন’, দেখেও দেখে না ‘প্রশাসন’
প্রযুক্তি সংবাদ

রিয়াজউদ্দিন বাজারে হাত বাড়ালেই ‘চোরাই ফোন’, দেখেও দেখে না ‘প্রশাসন’

গ্রীষ্মে খাবার সতেজ রাখার স্মার্ট উপায়
প্রযুক্তি পরামর্শ

গ্রীষ্মে খাবার সতেজ রাখার স্মার্ট উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2019

প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি

Techzoom.TV |
TechzoomTV