Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুনরায় ৫০০০ এরও বেশি গাড়ি এনলিস্টেড করেছে উবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 July 2020
মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
Share on FacebookShare on Twitter

দীর্ঘ লকডাউনের পর যাত্রীদের জন্য কার্যকর, সুবিধাজনক ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এবং চালকদের জন্য জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিতে উবার এর প্ল্যাটফর্মে ৫০০০ এরও বেশি গাড়ি এনলিস্টেড করেছে।

শুধুমাত্র এনলিস্টেডকৃত গাড়িই রাইড শেয়ারিং সার্ভিস প্রদান করতে পারবে, বিআরটিএ –এর এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে উবারের গাড়ি এনলিস্টমেন্ট করার কার্যক্রম ত্বরান্বিত করা হয়। এই ঘোষণা মেনে চলে এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণ ও বিআরটিএ –এর পোর্টালের মাধ্যমে আবেদন করার প্রক্রিয়াটি সহজতর করার মাধ্যমে উবার এর চালক গোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নেয়।

সহজলভ্য উবার এক্স সার্ভিস চালুর মাধ্যমে গত ২২ জুন ঢাকাতে পুনরায় উবারের কার্যক্রম শুরু হয়। এই সপ্তাহেই উবারের প্রিমিয়ার এবং ইন্টারসিটি সার্ভিস আবারো চালু হয়েছে।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, “যেহেতু আমাদের শহরগুলো আবারো খুলতে শুরু করেছে, এর মধ্যে নিরাপদ ও সুবিধাজনক যাতায়াত ব্যাবস্থা নিশ্চিত করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমাদের কমিউনিটিগুলোকে আরোগ্য লাভের ক্ষেত্রে সাহায্য করতে চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করে চালকদের এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজতর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যেন যত দ্রুত সম্ভব চালকরা আমাদের প্ল্যাটফর্ম থেকে জীবিকা নির্বাহের সুযোগ পান এবং সবাই যেন আশ্বস্ত হতে পারেন যে আমাদের রাইড শেয়ারিং সার্ভিস এই পরিবর্তিত পরিস্থিতিতে যাত্রী ও চালকরা সর্বোচ্চ মানের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি প্রদান করবে।”

এই মহামারি ছড়িয়ে পরার পর থেকে যাত্রীদের প্রয়োজনীয়তা ও চালকদের উপার্জনের সুযোগ তৈরি করার কথা বিবেচনা করে এই পরিবর্তিত পরিস্থিতিতে উবার বিভিন্ন নতুন সার্ভিস উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে প্যাকেজ ডেলিভারি সার্ভিস উবার কানেক্ট, যার মাধ্যমে গ্রাহকরা বাসায় নিরাপদে থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে পারবেন। এছাড়াও নতুন চালু করা হয়েছে উবার রেন্টাল সার্ভিস যার মাধ্যমে যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন।

গত দুই সপ্তাহ ধরে উবার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার জন্য অনেকগুলো কার্যকরী পদক্ষেপ নিয়েছে। যেমন- চালক ও যাত্রী উভয়ের জন্য গো অনলাইন চেকলিস্ট ও মাস্ক পরিধানের বাধ্যতামূলক নির্দেশনা নীতি, চালকদের জন্য প্রি-ট্রিপ মাস্ক ভেরিফিকেশন সেলফি, হালনাগাদকৃত ট্রিপ পরবর্তী ফিডব্যাক ব্যবস্থা এবং রাইড বাতিলের নীতিমালা। এই দুর্যোগপূর্ণ সময়ে উবারের প্রতিটি রাইড যেন সবার জন্য সব সময় নিরাপদ হয় সে লক্ষ্যেই এই নতুন ফিচারগুলো যুক্ত করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে উবারে যাতায়াতের সময় নতুন সিট লিমিট নির্ধারণ করা হয়েছে যেখানে চালক ব্যতীত গাড়িতে শুধুমাত্র দুজন যাত্রী বসতে পারবেন এবং যাত্রীদের শুধুমাত্র পিছনের সিটে বসার অনুরোধ জানানো যাচ্ছে।

এই সুরক্ষা ফিচারগুলোর পাশাপাশি উবার চালকদের ৫০ লক্ষ্য টাকা সমমূল্যের সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, স্যানিটাইজার, সাবান ও টিস্যু পেপার বিতরণ করছে। গত মাসেই উবার বাংলাদেশে ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স (টিএসএ) গঠন করেছে যার উদ্দেশ্য ছিল গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চালকদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে তাদেরকে প্রস্তুত করা।

২০১৬ সালে বাংলাদেশের প্রথম রাইড শেয়ারিং কোম্পানি হিসেবে কার্যক্রম শুরু করার পর এই সেফটি অ্যালায়েন্স গঠন করা, আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট, ঢাকার যাত্রী ও চালকদের সেবা দানের প্রতি আমাদের অটল প্রতিশ্রুতিরই প্রতিফলন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

কান নয়, হেডফোনে গান শোনা যাবে হাড় দিয়ে!
নির্বাচিত

হেডফোনে পাঁচ বিপদ

বিশ্বকাপে মিনিস্টারের দেশ কাঁপানো অফার
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপে মিনিস্টারের দেশ কাঁপানো অফার

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?
প্রযুক্তি পরামর্শ

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?

অনুমতি ছাড়াই কপিরাইটকৃত গান বিজ্ঞাপনে ব্যবহার করেছে গ্রামীণফোন
টেলিকম

অনুমতি ছাড়াই কপিরাইটকৃত গান বিজ্ঞাপনে ব্যবহার করেছে গ্রামীণফোন

ই-পাসপোর্টে থাকবে যেসব সুবিধা
নির্বাচিত

ই-পাসপোর্টে থাকবে যেসব সুবিধা

ভারতে দেড় কোটি আইফোন বিক্রি
প্রযুক্তি সংবাদ

ভারতে দেড় কোটি আইফোন বিক্রি

Load More

ট্রেন্ডিং টপিক

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 July 2020

পুনরায় ৫০০০ এরও বেশি গাড়ি এনলিস্টেড করেছে উবার

Techzoom.TV |
TechzoomTV