Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইপিএস, এনএভি বিবেচনায় ওয়ালটনের আইপিও’র অপেক্ষায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ জুলাই ২০২০
ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন

ওয়ালটন

Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের নজর এখন ওয়ালটন শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র প্রতি। ওয়ালটন শেয়ারে বিনিয়োগ করে ভালো ক্যাপিটাল গেইন করতে পারবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। আর তাই ওয়ালটনের আইপিও’তে আবেদনের জন্য হাতে টাকা নিয়ে অপেক্ষায় রয়েছেন অনেকেই। পুঁজিবাজারের একাধিক বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এমন তথ্য।

জানা গেছে, ওয়ালটনের আইপিও আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ৯ খেকে ১৬ আগস্ট পর্যন্ত। একটি বিও অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ এক লটের জন্য আবেদন করা যাবে। প্রতি লটে থাকছে ২০টি শেয়ার। প্রতি শেয়ারের মূল্য ২৫২ টাকা।

দীর্ঘদিন পরে পুঁজিবাজারে ওয়ালটনের মতো একটি ভালো কোম্পানির আইপিও আসছে শুনে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ও নিট সম্পদ মূল্য (এনএভি) খুবই ভালো। এসব দিক বিবেচনায় ওয়ালটন শেয়ারে বিনিয়োগে ঝুঁকি কম বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা।

প্রসপেক্টাসে উল্লিখিত আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, ওয়ালটনের শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস ৪৫.৮৭ টাকা। নিট সম্পদ মূল্য বা এনএভি ২৪৩.১৬ টাকা। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত পূর্ণাঙ্গ অর্থবছরের ইপিএসের বিবেচনায় ওয়ালটন ৮ম স্থানে রয়েছে। এমনকি বহুজাতিক বার্জার পেইন্টস ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের ইপিএস বেশি। আবার এনএভি’র বিবেচনায় শীর্ষ ৫-এ রয়েছে ওয়ালটন। তালিকাভুক্ত দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন দ্বিতীয় অবস্থানে।

ওয়ালটন আইপিও প্রসঙ্গে জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনালের বিনিয়োগকারী মো. আতাউর রহমান বলেন, প্রায় সাত মাস পুঁজিবাজারে আইপিও আসা বন্ধ রয়েছে। আর বিগত কয়েক বছরে যেসব কোম্পানি আইপিও’র মাধ্যমে পুঁজিবাজারে এসেছে তাদের অধিকাংশই বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে, পুঁজিবাজারে বিনিয়োগের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। এমন পরিস্থিতিতে ওয়ালটনের মতো ভালো ও মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্তি বিনিয়োগকারীদের মধ্যে আবার আশার হয়েছে। আমার মতো অনেক বিনিয়োগকারী ওয়ালটন আইপিও’তে আবেদন করার জন্য হাতে টাকা নিয়ে বসে রয়েছেন। ওয়ালটন শেয়ারে বিনিয়োগ করে ভালো ক্যাপিটাল গেইন করতে পারবো বলে আমরা আশাবাদী।

এমটিবি সিকিউরিটিজের বিনিয়োগকারী কামরুজ্জামান তন্ময় বলেন, ওয়ালটন পুঁজিবাজারে আসছে এটা অত্যন্ত খুশির সংবাদ। কোম্পানিটি বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের র্শীষ ব্র্যান্ড। ওয়ালটনের শেয়ার প্রতি এনএভি ও ইপিএস খুব ভালো। তারা পুঁজিবাজারে এলে ভালো শেয়ারের যোগান যেমন বাড়বে, তেমনি আমার মতো সাধারণ বিনিয়োগকারীরা মধ্যে আস্থা ফিরে আসবে।

ইবিএল সিকিউরিটিজের সদ্য বিও হিসাবধারী মো. মামুন সরদার বলেন, দীর্ঘদিন ধরেই ভাবছিলাম শেয়াবাজারে বিনিয়োগ করব। কিন্তু পুঁজিবাজারে ধারাবাহিকভাবে মন্দা পরিস্থিতি বিরাজ করায় বিনিয়োগের সাহস করিনি। সম্প্রতি ওয়ালটন পুঁজিবাজারে আসছে শুনে বিও এক্যাউন্ট খুলেছি। ওয়ালটনই হবে আমার প্রথম আইপিও। মূলত ওয়ালটনের কারণেই পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত হওয়া। ওয়ালটন শেয়ারে বিনিয়োগ করে ভালো লভ্যাংশ পাবো বলে প্রত্যাশা করছি।

প্রাইম ব্যাংক সিকিউরিটিজের চিফ বিজনেস অপারেশন (সিবিও) কাজী আহসান হাবিব বলেন, ওয়ালটনের ইপিএস ও এনএভি খুবই আকর্ষণীয়। ঋণও তেমন নেই। সার্বিক বিবেচনায় ওয়ালটন নিঃসন্দেহে একটি ভালো স্টক। তাই কোম্পানিটির সাবক্রিপশন খারাপ হওয়ার সুযোগ নেই। আমার বিশ্বাস- আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে ওয়ালটন পুঁজিবাজারকে নতুন মাত্রায় নিয়ে যাবে।

সূত্রমতে, বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকার তহবিল উত্তোলন করবে ওয়ালটন হাই-টেক। সংগৃহীত তহবিল ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়ন, ঋণ পরিশোধ ও আইপিও পরিচালনা খাতে ব্যয় হবে।

এর আগে দেশে সর্বপ্রথম ডাচ পদ্ধতিতে গত ২ থেকে ৫ মার্চ পর্যন্ত ওয়ালটনের নিলাম (বিডিং) শেষ কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩১৫ টাকা। আইন অনুসারে, কাট-অফ প্রাইসের ১০ শতাংশ কমে (ডিসকাউন্ট) আইপিওতে শেয়ার ইস্যুর বিধান থাকলেও বিনিয়োগকারীদের স্বার্থে ২০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ২৫২ টাকায় ইস্যু করবে ওয়ালটন কর্তৃপক্ষ।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ লাখ চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ‘ডার্ক ওয়েবে’ বিক্রির অভিযোগ
নির্বাচিত

১ লাখ চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ‘ডার্ক ওয়েবে’ বিক্রির অভিযোগ

চীনে চিপ সরঞ্জাম রফতানিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
নির্বাচিত

চীনে চিপ সরঞ্জাম রফতানিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

টিভিতেই দেখা যাবে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিভিতেই দেখা যাবে টিকটক

স্যামসাংয়ের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আছে
নির্বাচিত

স্যামসাংয়ের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আছে

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’
প্রযুক্তি সংবাদ

অবৈধ মার্কেট বন্ধে শুল্ক কমানোর প্রস্তাব, এনইআইআর (NEIR) নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীদের জন্য ‘সুযোগ’

বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন দিতে পারবে প্রাইভেট কোম্পানি
প্রযুক্তি সংবাদ

বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন দিতে পারবে প্রাইভেট কোম্পানি

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix