Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ মার্কেট বন্ধে শুল্ক কমানোর প্রস্তাব, এনইআইআর (NEIR) নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীদের জন্য ‘সুযোগ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 November 2025
‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’
Share on FacebookShare on Twitter

দেশের ৩৭ শতাংশ মানুষ ফোর-জি নেটওয়ার্কের আওতায় থেকেও শুধু স্মার্টফোন না থাকায় ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ‘ডিজিটাল বৈষম্য’ দূর করতে স্মার্টফোনের দাম কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

কমিশন মনে করছে, স্মার্টফোনের ওপর আরোপিত উচ্চ শুল্ক ও করের (প্রায় ৫৮.৬ শতাংশ) কারণেই দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আর এই উচ্চমূল্যই দেশে অবৈধ বা ‘গ্রে’ মার্কেটের প্রসার ঘটাচ্ছে, যাতে সরকার বছরে প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

এই সংকট সমাধানে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) শুল্ক ও ভ্যাট কাঠামো যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করার সুপারিশ করেছে বিটিআরসি। একইসঙ্গে, আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর আগে বাজারে থাকা অবিক্রীত অবৈধ ফোন নিয়ে সৃষ্ট সংকট নিরসনেও সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে।

সংকট ও বাস্তবতা বিটিআরসি’র তথ্যমতে, উচ্চ করের কারণে ফোনের দাম বেড়ে যাওয়ায় গ্রাহকরা সস্তা, অবৈধ ও ক্লোনড ফোনের দিকে ঝুঁকছে। বর্তমানে দেশের মোবাইল বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধ ফোনের দখলে।

এই ‘গ্রে’ মার্কেটের দাপটে দেশে গড়ে ওঠা ১৭টি মোবাইল ফোন উৎপাদন কারখানাও সংকটে পড়েছে। দেশীয় শিল্প মালিকদের সংগঠন (এমআইওবি) জানিয়েছে, দেশের ৯০ শতাংশ চাহিদা মেটানোর সক্ষমতা থাকলেও ‘গ্রে’ মার্কেটের কারণে তারা মাত্র ৬০ শতাংশ সক্ষমতা ব্যবহার করতে পারছে।

এনইআইআর (NEIR) নিয়ে আতঙ্ক ও বিটিআরসি’র ৩ সুপারিশ আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (NEIR) ব্যবস্থা চালু হলে দেশে ব্যবহৃত সকল অবৈধ ও ক্লোনড আইএমইআইযুক্ত হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ঘোষণায় বাজারে থাকা লাখ লাখ অবিক্রীত অবৈধ ফোন নিয়ে আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীরা।

এই সংকট নিরসনে এবং মোবাইল খাতে স্বচ্ছতা আনতে বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগ সম্প্রতি এনবিআরকে তিনটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে:

১. অবৈধ ফোন বৈধ করার সুযোগ: ইতোমধ্যে দেশে প্রবেশ করা অননুমোদিত হ্যান্ডসেটগুলোকে নিবন্ধনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণ করা। এই সময়ের মধ্যে ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট পরিমাণ শুল্ক (যা এনবিআর নির্ধারণ করবে) পরিশোধ করে তাদের পণ্য বৈধ করার সুযোগ পাবেন।

২. শুল্ক-ভ্যাট হ্রাস: বৈধ আমদানিকে উৎসাহিত করতে এবং দেশীয় বাজারে ফোনের দাম কমাতে আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) দ্রুত হ্রাস করা।

৩. শুল্ক কাঠামোতে সামঞ্জস্য: দেশে উৎপাদিত এবং বিদেশ থেকে আমদানি করা হ্যান্ডসেটের শুল্ক কাঠামোর মধ্যে সামঞ্জস্য আনা, যাতে কোনো পক্ষ বৈষম্যের শিকার না হয়।

‘দাম বাড়বে না, গুজব ছড়াচ্ছে লাগেজ পার্টি’ এনইআইআর (NEIR) চালু হলে মোবাইল ফোনের দাম বাড়বে—এমন প্রচারণাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে দেশীয় মোবাইল ফোন নির্মাতাদের সংগঠন ‘মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল অনার্স অব বাংলাদেশ (এমআইওবি)’।

এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদ বলেন, “এনইআইআর বাস্তবায়ন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা ফোনের দাম এক টাকাও বাড়াবো না। দেশে উৎপাদন সরঞ্জামের দাম ৬০ শতাংশ বাড়লেও আমরা দাম বাড়াইনি। একটি মহল, বিশেষ করে ‘লাগেজ পার্টি’ (অবৈধ ব্যবসায়ী), সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এই বিভ্রান্তি ছড়াচ্ছে।”

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, “এনইআইআর চালুর মাধ্যমে দেশের মোবাইল খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবৈধ বাণিজ্যের অবসান ঘটবে। আমরা এনবিআরের সঙ্গে সমন্বয় করে শুল্ক-ভ্যাট হ্রাসের বিষয়ে কাজ করছি। এটি বাস্তবায়িত হলে রাজস্ব ফাঁকি রোধ হবে এবং গ্রাহকরা যৌক্তিক মূল্যে মানসম্পন্ন ফোন পাবেন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: BTRCNBRNEIR BangladeshSmartphone Taxঅবৈধ মোবাইলএনইআইআর (NEIR)এনবিআরএমআইওবিগ্রে মার্কেটজাকারিয়া শহীদবিটিআরসিমোবাইল ফোনশুল্ক হ্রাসস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছয় মিনিটেই মোবাইল হবে ফুল চার্জ!
কিভাবে করবেন

মোবাইল চার্জে দেয়ার কিছু গুরুত্বপুর্ণ টিপস

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য
অটোমোবাইল

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য

প্রযুক্তি সংবাদ

‘হেট স্পিচ’ অপরাধ নয়, তবে ‘সহিংসতার আহ্বান’ অপরাধ: সাইবার সুরক্ষা এজেন্সি

১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম!
প্রযুক্তি সংবাদ

তারবিহীন চার্জিংয়ের স্মার্টফোন বছরান্তে শত কোটি ছাড়াবে

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

সন্দেহভাজন অ্যাকাউন্টের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিল ‘নগদ’

ইন্টারনেট সেবার ধরন বদলাতে পারে শীঘ্রই!
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সেবার ধরন বদলাতে পারে শীঘ্রই!

Load More

ট্রেন্ডিং টপিক

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 November 2025

অবৈধ মার্কেট বন্ধে শুল্ক কমানোর প্রস্তাব, এনইআইআর (NEIR) নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীদের জন্য ‘সুযোগ’

Techzoom.TV |
TechzoomTV