Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য অপরিহার্য: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ জুলাই ২০২০
মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন. পরিবর্তিত পরিস্থিতিতে ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ছাত্র-ছাত্রীদের জন্য অপরিহার্য। ইন্টারনেট খরচ নয় এটা শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ। তিনি ডিজিটাল অবকাঠামোর বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে মেধাভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের সম্ভাবনা কাজে লাগাতে তরুণ শিক্ষার্থীদেরকে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

মন্ত্রী গতকাল শনিবার রাতে ডিজিটাল প্লাটফর্মে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ আয়োজিত স্টার্টআপ অপরচুনিটিস ইন আইসিটি এন্ড টেলিকমিউনিকেশন্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, অতীতের তিনটি শিল্প বিপ্লবে পিছিয়ে থাকা কৃষিভিত্তিক একটা দেশ ডিজিটাল করাটা বড় চ্যালেঞ্জ ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ প্রযুক্তিতে শতশত বছরের পশ্চাৎপদতা অতিক্রম করে ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত এগারো বছরের বাংলাদেশ বিশ্বের দৃষ্টান্ত স্থাপনকারি দেশ হিসেবে গৌরব অর্জন করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার জন্মভূমি কেনিয়াবাসীকে উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরনের জন্য রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি মোবাইল ফিনান্সিয়াল সেবায় বাংলাদেশকে পৃথিবীর দ্বিতীয়তম উল্লেখ করে বলেন জনগণের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সেবা ডিজিটাল করা হয়েছে। ২০০৮ সালে বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের কথা বলেছে। ওয়াল্ড ইকোনোমিক ফোরাম ডিজিটাল শিল্প বিপ্লবের কথা বলেছে ২০১৬ সালে। ইংল্যান্ড আমাদের একবছর পর, ভারত ২০১৪ সালে, মালদ্বীপ ২০১৫ সালে তাদের দেশকে ডিজিটাল ঘোাষণা করেছে এবং পাকিস্তান ২০১৯ সালের ডিসেম্বরে ডিজিটাল পাকিস্তান ঘোষণা করেছে।

মোস্তাফা জব্বার বাংলাদেশের তরুণরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে বলেন, করোনায় পৃথিবীতে যে পরিবর্তনটা এসেছে করোনার পরেও বিশ্ব আগের জায়গায় ফিরে যাবে না। আমাদের সম্ভাবনাময় প্রতিভাকে কাজে লাগাতে হবে ডিজিটাল প্রযুক্তির বিকাশে।

কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মতো সেরা মেধাবী পৃথিবীতে কম আছে। তোমরা পারবে না এমন কাজ পৃথিবীতে নাই। স্টিভ জব পারলে তোমরাও পারবে। তিনি বলেন, ডেমোগ্রাফিকস ডিভিডেন্টের দিক থেকে বাংলাদেশ খুবই সুবিধাজনক অবস্থানে আছে এবং ২০৩১ সাল পর্যন্ত মোট জনসংখ্যার শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠী আমাদের বড় শক্তি। এই সুযোগ আমাদের কাজে লাগাতেই হবে। তিনি বলেন, উন্নত দেশ গুলোর সবচেয়ে বড় সংকটের নাম মানব সম্পদ। তাদের অবস্থাটা বিরাজ করছে আমাদের উল্টো। তাদের শতকরা ৬৫ ভাগ বৃদ্ধজনগোষ্ঠী। এই সুযোগটা আমাদের কোন অবস্থাতেই হাত ছাড়া করা যাবে না বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ এমপি বিশেষ অতিথির বক্তৃতায়, বাংলা ভাষার ডিজিটাল রূপান্তরে মোস্তাাফা জব্বার এর অবদান তুলে ধরে বলেন, ৯১ সালে আজকের কাগজ পত্রিকা পরিবারসহ দেশের সকল বাংলা পত্রিকার প্রকাশনা কম্পিউটারে সম্ভব হতো না যদি তার জন্ম না হতো।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা রুবাবা দৌলা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

কপিরাইট মামলায় বাংলালিংক সিইওসহ ৫ কর্তাকে সমন
টেলিকম

কপিরাইট মামলায় বাংলালিংক সিইওসহ ৫ কর্তাকে সমন

হোয়াটসঅ্যাপে ছবির রেজ্যুলেশন ঠিক রাখার উপায়
নির্বাচিত

গোপনে কেউ আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ছে কিনা জানবেন যেভাবে

‘অপো-লাইকি চ্যালেঞ্জে’ জিতুন অপো এফ১৯ প্রো’
ছাড় ও অফার

‘অপো-লাইকি চ্যালেঞ্জে’ জিতুন অপো এফ১৯ প্রো’

ভারত ছাড়ছে টিকটক, চাকরি হারাচ্ছে ২৫০০ কর্মী
প্রযুক্তি সংবাদ

ভারত ছাড়ছে টিকটক, চাকরি হারাচ্ছে ২৫০০ কর্মী

প্রতিবন্ধীরা অন্যদের চেয়ে বেশি ও দায়িত্বশীলতার সাথে সেবা প্রদান করছে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রতিবন্ধীরা অন্যদের চেয়ে বেশি ও দায়িত্বশীলতার সাথে সেবা প্রদান করছে: পলক

গুগলের প্রতিদ্বন্দ্বি হয়ে আসছে হুয়াওয়ে সার্চ ইঞ্জিন
প্রযুক্তি সংবাদ

গুগলের প্রতিদ্বন্দ্বি হয়ে আসছে হুয়াওয়ে সার্চ ইঞ্জিন

Load More

ট্রেন্ডিং টপিক

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের
প্রযুক্তি সংবাদ

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

গেমিং ও উচ্চক্ষমতার স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে...

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ জুলাই ২০২০

ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য অপরিহার্য: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV