Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউনিমার্ট অনলাইন এর যাত্রা শুরু, টেকনলজি ও ডেলিভারি সাপোর্ট দিচ্ছে পেপারফ্লাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 July 2020
ইউনিমার্ট অনলাইন এর যাত্রা শুরু, টেকনলজি ও ডেলিভারি সাপোর্ট দিচ্ছে পেপারফ্লাই
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের রিটেইল ব্যবসায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে আধুনিক বিক্রয় কেন্দ্র যেমনঃ সুপারমার্কেট বা হাইপার মার্কেটগুলোর উত্থানের পর থেকে। সেই সাথে বিগত এক দশকে দেশের ই-কমার্স খাতে অনেক নতুন–পুরোনো, ছোট-বড় ব্যবসা বিকশিত হয়েছে। সাম্প্রতিক কোভিড–১৯ সৃষ্ট মহামারির কারণে দেশে ই–কমার্স খাতের তাৎপর্য আরও বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে।

দুটি বড় আউটলেটে সাফল্যের সাথে অসাধারণ রিটেইল সেবা সরবরাহের ৭ বছর পরে, ইউনিমার্ট এখন অনলাইনে তার গ্রাহকদের পরিসেবা প্রদানে প্রস্তুত। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাইের সাথে যৌথ উদ্যোগে ইউনিমার্ট লিমিটেড ১২ জুলাই ২০২০- এ ইউনাইটেড গ্রূপের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের ই-কমার্স প্ল্যাটফর্ম ইউনিমার্ট.অনলাইন চালু করেছে।

ইউনিমার্ট.অনলাইন-এ রয়েছে সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেসের সাথে সাথে চমৎকার লুক ও ফিল এবং সিমলেস নেভিগেশনের সুবিধা। প্রাথমিকভাবে, ইউনিমার্টের প্রডাক্ট পোর্টফোলিওতে ৭০০০ টিরও বেশি মানসম্পন্ন পণ্য অফার করা হয়েছে। ঢাকা শহরের সকল প্রধান লোকেশানে হোম ডেলিভারি কভারেজ এবং ৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি নিশ্চিত করবে পেপারফ্লাই। এখন থেকে ইউনিমার্ট সুপার শপের গুলশান ও ধানমন্ডি আউটলেটগুলির ৫ কিলোমিটার রেডিয়াসে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ লোকেশানগুলো থেকে গ্রাহকরা হোম ডেলিভারির জন্য https://www.unimart.online/ এ অর্ডার দিতে পারবেন। স্টোর পিক-আপ সুবিধার পাশাপাশি পুনরায় অর্ডার শিডিউলিং এর সুবিধাও এক্ষেত্রে সংযুক্ত করা হয়েছে। ভোক্তাদের সুবিধা নিশ্চিতে একাধিক পেমেন্ট পদ্ধতি যেমন- ক্যাশ অন ডেলিভারি, এমএফএস (বিকাশ) এবং ডেবিট / ক্রেডিট কার্ড পেমেন্ট যোগ করা হয়েছে। ক্যাশলেস পেমেন্ট অন ডেলিভারি শীঘ্রই পেমেন্ট সিস্টেম এ যোগ করা হবে।

ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তোজা জামান বলেন, “ ইউনিমার্টের পণ্য ক্রয়ের মনোরম অভিজ্ঞতাকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আনতে পেরে অত্যন্ত আনন্দিত। সঙ্কটময় এই করোনা পরিস্থিতি শুরু হওয়ার সাথে সাথেই, আমরা গ্রাহকদের দৈনন্দিন ও মৌলিক প্রয়োজনীয় জিনিস সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ চাহিদা লক্ষ্য করেছি। ইউনিমার্ট.অনলাইন চালু হওয়ার সাথে সাথে আমরা আমাদের বিদ্যমান এবং নতুন গ্রাহকদের প্রয়োজন মেটাতেই আমাদের সেবাকে প্রসারিত করেছি। আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স লজিস্টিক সার্ভিস পেপারফ্লাইয়ের সাথে চুক্তি স্বাক্ষর করতে পেরেও আনন্দিত, যাদের মাধ্যমে যৌথ ভাবে পণ্য এবং পরিষেবা প্রদানের মধ্যদিয়ে আমরা গ্রাহকদের জন্য সর্বাধিক সেবা নিশ্চিত করতে পারব। ”

পেপারফ্লাইয়ের পরিচালক ও সিএমও রাহাত আহমেদ বলেন, “আমরা ইউনিমার্ট.অনলাইন এর সাথে আমাদের এক্সপ্রেস ডেলিভারি পরিসেবা চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। যেহেতু আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট সাপোর্ট এবং এন্ড টু এন্ড লজিস্টিক ইন্টিগ্রেশন এর মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড অনলাইন বিক্রয় চ্যানেলে আনার রেডিমেড দক্ষতা আছে, তাই আমরা অফলাইন মোড থেকে অনলাইনে যেতে চায় এমন যে কোনও সংস্থার সমস্ত প্রয়োজনীয়তা সরবরাহ করতে সক্ষম।“

পেপারফ্লাই দেশের সর্বাধিক খ্যাতনামা রিটেইল চেইন – ইউনিমার্টের জন্য শপিং ওয়েবসাইট এবং অনলাইন অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে তার পরিষেবাগুলি প্রসারিত করতে পারায় আনন্দিত। পেপারফ্লাইয়ের প্রযুক্তিগত ক্ষমতা দ্বারা নির্মিত “ইউনিমার্ট.অনলাইন” হল একটি পূর্ণাঙ্গ অনলাইন শপিং সিস্টেম যা ভোক্তাদের জন্য ওয়েবে স্টোরফ্রন্টের পাশাপাশি ইউনমার্টের চেইন ম্যানেজমেন্ট সিস্টেমকে ব্যাক-অফিস টিমের জন্য সরবরাহ সংযোজনের মাধ্যমে তুলে ধরে।

গ্রাহকরা ইউনিমার্ট.অনলাইন থেকে তাদের প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করতে পারবেন এবং বর্তমান করোনা ভাইরাসজনিত মহামারির সময়ে পেপারফ্লাইের মাধ্যমে নিরাপদে ঘরে বসে গ্রাউন্ড ব্রেকিং ক্যাশলেস পে এর সাথে এক্সপ্রেস ডেলিভারি নিতে পারবেন।

ইউনিমার্ট অনলাইনে অর্ডার পরিচালনা, রিপোর্টিং, ডেলিভারি ও মূল্য পরিশোধসহ সামগ্রিক প্রক্রিয়াটি ইউনিমার্ট-এর পণ্য ক্রয়ে গ্রাহকদের নতুন ও আনন্দপূর্ণ একটি অভিজ্ঞতা দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফুড ডেলিভারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং আনল দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাওয়ার ব্যাংক
নির্বাচিত

স্যামসাং আনল দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাওয়ার ব্যাংক

স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট কীভাবে করবেন, জেনে নিন ৪টি দুর্দান্ত উপায়
প্রযুক্তি পরামর্শ

স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট কীভাবে করবেন, জেনে নিন ৪টি দুর্দান্ত উপায়

করোনাভাইরাস শঙ্কায় বাতিল গুগল আই/ও
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস শঙ্কায় বাতিল গুগল আই/ও

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
অর্থ ও বাণিজ্য

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

আসছে রিয়েলমি ৮ প্রো, হতে যাচ্ছে ১০৮ মেগাপিক্সেলে ধারণ করা ছবির প্রদর্শনী
নির্বাচিত

আসছে রিয়েলমি ৮ প্রো, হতে যাচ্ছে ১০৮ মেগাপিক্সেলে ধারণ করা ছবির প্রদর্শনী

সম্প্রীতি ও মহানুভবতার বার্তা ছড়িয়ে দিতে টিকটকের রমজান ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

সম্প্রীতি ও মহানুভবতার বার্তা ছড়িয়ে দিতে টিকটকের রমজান ক্যাম্পেইন

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2020

ইউনিমার্ট অনলাইন এর যাত্রা শুরু, টেকনলজি ও ডেলিভারি সাপোর্ট দিচ্ছে পেপারফ্লাই

Techzoom.TV |
TechzoomTV