Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী ৭০ কোটি মোবাইল ডিভাইস ব্যবহারকারীর রেকর্ড ছুঁল হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ জুলাই ২০২০
বিশ্বব্যাপী ৭০ কোটি মোবাইল ডিভাইস ব্যবহারকারীর রেকর্ড ছুঁল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

মোবাইল সার্ভিস ইকোসিস্টেম এবং অ্যাপগ্যালারির সর্বশেষ আপডেট দিয়েছে বিশ্বেও শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি ১৯তম চীন ইন্টারনেট সম্মেলনে জানানো হয়, বিশ্বব্যাপী মোবাইল সার্ভিস ইকোসিস্টেমের ব্যবহার খুব দ্রুত বাড়ছে। বর্তমানে সারাবিশ্বে ৭০ কোটির বেশি হুয়াওয়ে ডিভাইস ব্যবহারকারী রয়েছেন যা গতবছরের তুলনায় ৩২ ভাগ বেশি।

সম্মেলনে থেকে আরো জানানো হয়, হুয়াওয়ের নিবন্ধিত ডেভলপার এখন ১৬ লাখে পৌঁছেছে যা আগের বছরের চেয়ে ৭৬ ভাগ বেশি। আর ৮১ হাজারের বেশি ইনোভেটিভ অ্যাপ্লিকেশন সংযুক্ত করা হয়েছে হুয়াওয়ে মোবাইল সার্ভিস কোরে বা এইচএমএসে।

সারাবিশ্বে মানুষের কাছে উন্নততর ডিজিটাল কানেকটিভিটি আনতে ত্রিশ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ে বিশ্বাস করে ক্রমশ ডিজিটাল প্রযুক্তি দ্বারা পরিচালিত এই বিশ্বে কাউকেই সেবার বাইরে রাখা যাবে না। তাই গ্রাহকদের আরো ভালো সেবা দিতে ডেভেলপারদের অনবরত উৎসাহ দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে শাইনিং প্রোগামের অধীনে ডেভেলপারদের ১ বিলিয়ন ডলার প্রণোদনা দেওয়ার ঘোষণা হয়েছিল। এই প্রোগামের অধীনে এখন পর্যন্ত দশ হাজারের বেশি উদ্ভাবনী অ্যাপস নিয়ে কাজ হয়েছে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (সিবিজি) ক্লাউড সার্ভিসের সভাপতি ঝাং পিংয়ান বলেন, “১৭০টির বেশি দেশ এবং অঞ্চলে হুয়াওয়ের অফিসিয়াল অ্যাপ ডিস্ট্রিবিউশন প্লাটফর্ম অ্যাপগ্যালারি রয়েছে। অ্যাপগ্যালারির মাধ্যমে আমরা স্থানীয় ডিজিটাল উদ্ভাবন সারাবিশ্বে ছড়িয়ে দিচ্ছি। আমরা চাই আমাদের সহযোগীদের তৈরি প্রতিটি অ্যাপ ৭০ কোটি ডিভাইস ব্যবহারকারীর কাছে পৌঁছে যাক।”

উল্লেখ্য, এইচএমএস অ্যাপ যেমন হুয়াওয়ে ভিডিও, হুয়াওয়ে মিউজিক এবং রিডার বর্তমানে আরো উন্নত সেবা দিয়ে বিভিন্ন দেশ-অঞ্চলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

এছাড়া হুয়াওয়ে কুইক অ্যাপের মতো এমন আরো কিছু উদ্ভাবনী সেবা নিয়ে আসছে যা মানুষের ডিজিটাল লাইফ আরো সমৃদ্ধ ও সহজ করে তুলছে। ইন্সটলেশন-ফ্রি কুইক অ্যাপ কম মেমোরি ব্যবহারে ব্যবহারকারীদের ট্যাপ-টু-ইউজ এক্সপেরিয়েন্স দিচ্ছে। কুইক অ্যাপের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত অ্যাবিলিটি বিশ্বব্যাপী গ্রাহকদের কনটেন্ট অ্যাবিলিটি, কার্ড অ্যাবিলিটি এবং অ্যাপ অ্যাবিলিটি’র মতো উচ্চ-মানসম্পন্ন সেবা দিয়ে যাচ্ছে।

সেই সাথে এইচএমএস কোরের মাধ্যমে বিশ্বব্যাপী অংশীদার ও ডেভেলপারদের উদ্ভাবনে সাহায্য করার জন্য “চিপসেট-ডিভাইস-ক্লাউড” সেবা উন্মক্ত করা হয়েছে। এর মাধ্যমে ডেভেলপাররা হুয়াওয়ের মেশিন লার্নিং কিট, হাইএআই, এআর ইঞ্জিন ইত্যাদির মতো সেবা পাচ্ছেন। এইচএমএস কোর ৫.০ এখন বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে ‘ইউজার-এক্সপেরিয়েন্স’ বৃদ্ধির জন্য হুয়াওয়ের সফটওয়্যার এবং হার্ডওয়্যারেও এটি উন্মক্ত করা হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, দক্ষতার সাথে কাজ পরিচালনার জন্য অ্যাপগ্যালারির মাধ্যমে হুয়াওয়ে বিশ্বের ৬৭টি অঞ্চলে ওয়ান স্টপ এবং পুরোদমে অ্যাপ ডেভেলপমেন্ট সাহায্য দিয়ে যাচ্ছে।

বর্তমানে বিশ্বের ছয়টি অঞ্চলে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস সেন্টার খোলা হয়েছে। ডিজি এক্স ল্যাব, হুয়াওয়ে ডেভেলপার্স, ডেভেলপার ডে এবং আরো বহু সুযোগের মাধ্যমে স্থানীয় সেবাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। তাছাড়া হুয়াওয়ে সবসময় বিশ্বব্যাপী ডেভেলপারদের প্রযুক্তি ও অ্যাপ ডেভেলপমেন্ট এর মাধ্যমে উদ্ধাবনী কাজে উৎসাহ প্রদান করে থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজে এলো ডাবল টাকা ভাউচার
ই-কমার্স

যেভাবে বাড়তি ছাড় পাবেন ‘ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইনের আগেই

আইফোন ১৪ প্রো এর ক্যামেরা যেমন হতে পারে
লিড স্টোরি

আইফোন ১৪ প্রো এর ক্যামেরা যেমন হতে পারে

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছাড়াল ১০ কোটি
টেলিকম

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছাড়াল ১০ কোটি

চালকদের চক্ষুসেবা দিবে উবার
অটোমোবাইল

চালকদের চক্ষুসেবা দিবে উবার

৬ মাসের মধ্যেই মানবদেহে নিউরালিংকের পরীক্ষামূলক চিপ
প্রযুক্তি সংবাদ

৬ মাসের মধ্যেই মানবদেহে নিউরালিংকের পরীক্ষামূলক চিপ

মোবাইল চুরির আগে ও পরে
প্রযুক্তি সংবাদ

মোবাইল চুরির আগে ও পরে

Load More

ট্রেন্ডিং টপিক

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
ই-কমার্স

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে
প্রযুক্তি পরামর্শ

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

ভুল করে অন্য এক গ্রাহকের হিসাবে ৫০ হাজার...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুলাই ২০২০

বিশ্বব্যাপী ৭০ কোটি মোবাইল ডিভাইস ব্যবহারকারীর রেকর্ড ছুঁল হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix