Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুর্দান্ত ফিচারে সাশ্রয়ী দামের ফোন আনল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ আগস্ট ২০২০
দুর্দান্ত ফিচারে সাশ্রয়ী দামের ফোন আনল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

বাজারে এলো বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো এইচএমফাইভ’। নজরকাড়া ডিজাইনের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। পেছনে ডুয়াল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারিসহ দুর্দান্ত সব ফিচার। এর দাম মাত্র ৮ হাজার ৫৯৯ টাকা। এই বাজেটে বর্তমানে এটিকেই বাজারের সেরা ফোন বলছে ওয়ালটন।

ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, এন্ট্রি লেভেলের স্মার্টফোন ক্রেতাদের চাহিদা বিবেচনায় প্রিমো এইচএমফাইভ ফোনটির কনফিগারেশন ও মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ডিজাইন এবং ফিচার এমনভাবে সাজানো হয়েছে, যা স্মার্টফোনপ্রেমীদের মন কেড়ে নেবে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকে ফোনটি কেনা যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা থেকে ফোনটি কেনার সুযোগ আছে। এটি মিডনাইট সায়ান, ব্ল্যাক এবং পার্পল- এই তিনটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে।

এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত।

অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর। উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স। ৩ জিবি র‌্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরির সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফলে অনেক বেশি ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।

এই স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডুয়াল অটোফোকাস ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে পিডিএএফ প্রযুক্তি। ১/৩.০৬ ইঞ্চি সেন্সরের ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের সনি কামেরায় ছবি হবে নিখুঁত উজ্জ্বল ও রঙিন। দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে আছে এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।

ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে বোকেহ, বিউটি, কিউট মোড, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, টাচ-শট, ফিংগার ক্যাপচার, ভলিউম ক্যাপচার, মিরর রিফ্লেকশনসহ আকর্ষণীয় সব ফিচার।

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। যা দেবে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ।

ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল সিমের ফোরজি স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডার্ক মোড, ফুল স্ক্রিন জেসচার নেভিগেশন, কাস্ট স্ক্রিন, ওয়াই-ফাই, ব্লুটুথ, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক ও রেকর্ডিংসহ এফএম রেডিও।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি রেডমি নোট ১৩ ৫জি ফোনের ফিচার
নির্বাচিত

শাওমি রেডমি নোট ১৩ ৫জি ফোনের ফিচার

৮ গিগাবাইট র‍্যাম থাকছে ‘অপো এ৯ ২০২০’ সংস্করণে
নির্বাচিত

৮ গিগাবাইট র‍্যাম থাকছে ‘অপো এ৯ ২০২০’ সংস্করণে

‘পলিসিগত জটিলতা নিরসন হলে সফটওয়্যার শিল্পের বিপ্লব হবে’
প্রযুক্তি সংবাদ

‘পলিসিগত জটিলতা নিরসন হলে সফটওয়্যার শিল্পের বিপ্লব হবে’

আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ৬
প্রযুক্তি সংবাদ

আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ৬

রাজধানীতে দিনে ৩০০ মোবাইল ছিনতাই
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে দিনে ৩০০ মোবাইল ছিনতাই

কম মূল্যে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপাতে আসছে নকিয়ার নতুন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

কম মূল্যে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপাতে আসছে নকিয়ার নতুন স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix