Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয় প্রান্তিকে রিয়েলমির দুই অংকের প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৮ আগস্ট ২০২০
৫ কোটি স্মার্টফোন সরবরাহের লক্ষ্য রিয়েলমির
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করেছে রিয়েলমি। এপ্রিল-জুন প্রান্তিকে টেক ট্রেন্ডসেটিং এ স্মার্টফোন ব্র্যান্ডের ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী এর ফলে টানা চতুর্থ প্রান্তিকের মতো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডের তকমা ধরে রাখতে সক্ষম হয়েছে রিয়েলমি।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যে দুটি ব্র্যান্ড ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে, তার মধ্যে রিয়েলমি একটি। এর বার্ষিক প্রবৃদ্ধি ১৫৭ শতাংশ ছাড়িয়েছে। বলা হচ্ছে, সর্বশেষ সংখ্যার ভিত্তিতে চলতি বছরের প্রথমার্ধে রিয়েলমি ডিভাইস ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দেড় কোটি। রিয়েলমি এখন চার কোটি গ্রাহকের টেক ট্রেন্ডি পরিবার।

কাউন্টারপয়েন্ট ও আইডিসির রিসার্চ অনুযায়ী, স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এখন থাইল্যান্ড, ভারত, কম্বোডিয়া ও মিসরে শীর্ষ চার এবং মিয়ানমার, ফিলিপাইন, ইউক্রেন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

রিয়েলমি বরাবরই ফাইভজি পণ্য প্রমোট করে আসছে এবং রিয়েলমি এক্স ফিফটি প্রো ফাইভজি ফোনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ফাইভজি দুনিয়ায় প্রবেশ করে। ভারত ও থাইল্যান্ডের বাজারে রিয়েলমি প্রথম ফাইভজি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসে। প্রতিষ্ঠানটির ১ হাজার ডলারেরও কম মূল্যে কম্বোডিয়ার প্রথম ফাইভজি ফোন উন্মোচন করেছে।

২০২০ সালে রিয়েলমি স্মার্টফোন এবং এআইওটি স্ট্র্যাটেজি হাতে নেয়। বর্তমানের চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও রিয়েলমির এ উদ্যোগ তাদের লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করেছে। চলতি বছরের শেষ নাগাদ রিয়েলমি ৫০টি এআইওটি পণ্য বাজারে আনার পরিকল্পনা নিয়েছে, যে সংখ্যা তারা পরবর্তী বছরে একশতে উন্নীত করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে।

রিয়েলমি তাদের এআইওটি স্ট্র্যাটেজিকে ‘১+৪+এন’ উদ্যোগ হিসেবে সংজ্ঞায়িত করে আসছে। যেখানে একটি মূল পণ্যের (স্মার্টফোন) সঙ্গে থাকবে চারটি প্রধান গ্রুপের (স্পিকার, ইয়ারফোন, টিভি ও ওয়াচ) লাইফস্টাইল ডিভাইস এবং পরিপূরক হিসেবে ‘এন’ সংখ্যক স্মার্ট অ্যাকসেসরিজ।

এ বিষয়ে রিয়েলমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লি বিংজং বলেন, রিয়েলমির লক্ষ্য তিন বছরের ভেতর ১০ কোটি স্মার্টফোন বিক্রি করা এবং প্রবৃদ্ধি বজায় রাখতে আন্তর্জাতিক বাজারে সমপ্রসারণ অব্যাহত রাখা। রিয়েলমি এখন পর্যন্ত প্রায় ৬০টি দেশ এবং অঞ্চলে পৌঁছে গেছে। গ্রাহকপ্রিয়তা অর্জন করে চলেছে। বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আমাদের মিশন ‘ডেয়ার টু লিপ’ স্পিরিটে তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখা।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে নান্দনিক নকশায় রিয়েলমির ডিভাইসগুলোর ডিজাইন ব্যাপক সাড়া ফেলেছে। চলতি বছর রিয়েলমির ডিজাইন স্টুডিও তাদের নজরকাড়া ট্রেন্ডসেটিং সব ডিভাইসের নকশার জন্য বিশ্ববিখ্যাত ডিজাইনার নাওতো ফুকাসাওয়া এবং হার্মিসের হোসে লিভাইর সঙ্গে কাজ করেছে। রিয়েলমি এক্স টু প্রো জিতে নিয়েছে মর্যাদাপূর্ণ রেড ডট ডিজাইন পুরস্কার। রিয়েলমি নকশা ও প্রযুক্তি উভয় ক্ষেত্রেই অগ্রগামী উদ্ভাবন অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

২০১৮ সালের মে মাসে ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরম্যান্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রিয়েলমি। ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য প্রবর্তনের সঙ্গে সঙ্গে তাদের পাওয়ার এবং স্টাইলের জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় তিনদিনে ১০ লাখ ফোন বিক্রির রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে মোবাইল ফোন বিভাগে শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয়।

চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিসরের মতো ২০টিরও বেশি দেশের বাজারে খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি প্রবেশ করেছে। গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে প্রবেশ করে রিয়েলমি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

স্যামসাংয়ের নতুন ফোনে এক ক্লিকে সাত ফটো, তিন ভিডিও
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোনে এক ক্লিকে সাত ফটো, তিন ভিডিও

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!
নির্বাচিত

অবৈধ ফোন বন্ধের ঘোষণা আসছে কাল

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
নির্বাচিত

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে তানভীর এ মিশুক বললেন ডিজিটাল বাংলাদেশের কথা
নির্বাচিত

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে তানভীর এ মিশুক বললেন ডিজিটাল বাংলাদেশের কথা

রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হচ্ছে
নির্বাচিত

রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন
প্রযুক্তি সংবাদ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন
প্রযুক্তি বাজার

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

দীর্ঘ ঈদের ছুটি শেষে রাজধানীসহ সারা দেশে অফিস-আদালত...

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

মোবাইল অপারেটর

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ আগস্ট ২০২০

দ্বিতীয় প্রান্তিকে রিয়েলমির দুই অংকের প্রবৃদ্ধি

Techzoom.TV |
TechzoomTV