Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উবার রাইডের পেমেন্ট করা যাবে বিকাশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
উবার রাইডের পেমেন্ট করা যাবে বিকাশে
Share on FacebookShare on Twitter

এখন থেকে রাইড শেয়ারিং সেবা উবারের পেমেন্ট বিকাশে পরিশোধ করতে পারবেন গ্রাহক। ফলে, নগদ এবং ভাংতি টাকার ঝামেলা ছাড়াই রাইডের ভাড়া যাত্রীর বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবে পরিশোধিত হয়ে যাবে। প্রিয়জনকে উবার রাইড দিয়েও গ্রাহক নিশ্চিন্তে যেকোন স্থান থেকে যেকোন সময় ভাড়া পরিশোধ করতে পারবেন। বহুল প্রতীক্ষিত ক্যাশলেস এই পেমেন্ট ব্যবস্থা, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের এই সময়ে যাত্রী এবং চালক উভয়কেই আরো নিরাপদ রাখতে সাহায্য করবে বলে মনে করছে উবার।

উবার রাইডের ভাড়া বিকাশে পরিশোধ করার সেবা নিতে উবার অ্যাপের ‘টাচ’ মেনু থেকে ‘পেমেন্ট’ বা ‘ওয়ালেট’ নির্বাচন করতে হবে। এরপর ‘অ্যাড পেমেন্ট মেথড’ নির্বাচন করতে হবে। পরের ধাপে বিকাশ নির্বাচন করে বিকাশ অ্যাকাউন্টের তথ্য সংযুক্ত করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে গ্রাহক একটি নোটিফিকেশন পাবেন। এই পেমেন্ট পদ্ধতিতে একবার বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করলে পরবর্তী সব রাইডের ভাড়া স্বয়ংক্রিয়ভাবেই পরিশোধ হয়ে যাবে। এছাড়া দুর্বল নেটওয়ার্ক, গেটওয়ের বিরতি কিংবা অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে কখনো কখনো গ্রাহকের লেনদেনে যে বিলম্ব হয়ে থাকে, তাও এখানে এড়ানো সম্ভব হবে।

পেমেন্ট ডিজিটালাইজেশনে বাংলাদেশে এই প্রথম বিকাশের মত কোন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে উবার এর পার্টনারশিপ হল যা উভয়েরই এক বিশাল গ্রাহকগোষ্ঠীকে নিরবচ্ছিন্ন সেবা দেয়ার সুযোগ সৃষ্টি করলো। একই সাথে এটি সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগের ইকোসিস্টেম তৈরির পথেও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এ প্রসঙ্গে উবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট নন্দিনী মহেশ্বরী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিকাশের মত শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠানের অবদানের প্রতি আমরা সম্মান জানাই। এই পার্টনারশিপ গড়ার মাধ্যমে আমাদের গ্রাহকদের বিকাশের মত পেমেন্ট অপশনের সাথে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ব মহামারীর এই সময়ে যখন শহরগুলো আবার সচল হতে শুরু করেছে তখন নিরাপদ, ক্যাশলেস লেনদেনে মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করার গুরুত্ব আমরা অনুধাবন করেছি। এই পার্টনারশিপ নগদ টাকার উপর নির্ভরতা কমিয়ে দেশের ডিজিটাল আর্থিক অবকাঠামো আরো উন্নত করতে ভূমিকা রাখবে।’

এই প্রসঙ্গে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, মহামারীর এই সময়ে আলীপে এর সাথে পার্টনারশিপে বিকাশের মাধ্যমে উবার রাইডের স্বয়ংক্রিয় পেমেন্ট গ্রাহকদের জন্য আরো স্বস্তি বয়ে আনবে। নতুন এই ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা নিরবচ্ছিন্ন রাইড শেয়ারিং সেবা গ্রহণকে আরো নিশ্চিত করলো। অন্যদিকে রাইড শেয়ারিং সেবার শীর্ষ প্রতিষ্ঠান উবারের পেমেন্ট বিকাশের সেবা তালিকায় যুক্ত হওয়ায় আমাদের বৈচিত্রময় সেবা সম্ভার আরো সমৃদ্ধ হলো।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে প্রথম রাইডশেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে উবার দেশের বিভিন্ন শহরের চালক ও যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মতো শহরে সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক ক্লিকেই সব অপ্রয়োজনীয় মেইল ডিলিট করবেন যেভাবে
নির্বাচিত

এক ক্লিকেই সব অপ্রয়োজনীয় মেইল ডিলিট করবেন যেভাবে

হোন্ডার দেশে তৈরি মোটরসাইকেলের উদ্বোধন আজ
অটোমোবাইল

হোন্ডার দেশে তৈরি মোটরসাইকেলের উদ্বোধন আজ

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারিতে আসছে ভিভো ওয়াই ৫২ এসটি১
নির্বাচিত

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারিতে আসছে ভিভো ওয়াই ৫২ এসটি১

কম দামের টেকনো স্পার্ক ৮সি, ফিচার্স কেমন?
নির্বাচিত

কম দামের টেকনো স্পার্ক ৮সি, ফিচার্স কেমন?

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!

৫জি ফোন এফ টু লাইট আনছে পোকো
নির্বাচিত

৫জি ফোন এফ টু লাইট আনছে পোকো

Load More

ট্রেন্ডিং টপিক

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা
প্রযুক্তি সংবাদ

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল
অর্থ ও বাণিজ্য

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের...

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ আগস্ট ২০২০

উবার রাইডের পেমেন্ট করা যাবে বিকাশে

Techzoom.TV |
TechzoomTV