Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ালকমের নয়া প্রযুক্তিতে ৫ মিনিটে মোবাইলে চার্জ ৫০%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 August 2020
কোয়ালকমের নয়া প্রযুক্তিতে ৫ মিনিটে মোবাইলে চার্জ ৫০%
Share on FacebookShare on Twitter

আগের রাতে খেতে বসে ঠিক হওয়া আউটিংয়ে বেরোনোর জন্য গাড়ি ছাড়ার মুহূর্তে দেখলেন বাকি সবকিছু গোছগাছ করে নিলেও মোবাইলের ব্যাটারি নেমে এসেছে ৫%।

অফিসের গুরুত্বপূর্ণ কন-কল, ওয়েবিনার বা গুগল মিটের বাকি মাত্র ১০ মিনিট। কাগজপত্র-প্রেজেন্টেশনে শেষ মুহূর্তে চোখ বোলানোর ফাঁকে হঠাৎই মোবাইলের ব্যাটারির ইন্ডিকেটর জানান দিল, ১০% নীচে নেমে আসায় ব্যাটারি সেভার অন করা উচিৎ।

এ সমস্যা আমার-আপনার সবার। নিউ-নর্ম্যালে স্মার্টফোন এখন বেঁচে থাকার অক্সিজেনের মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু তার হৃদযন্ত্রকে পর্যাপ্ত ‘চার্জ’ দেওয়ার কথাটাই আমরা ভুলে যাই হামেশাই। আসলে একে রোজ হাজারো ফোন কল, দিনভর হোয়াটসঅ্যাপ-টুইটার-ইনস্টাগ্রামে আপডেট থাকা, তারপর মেল করা-ইনবক্স চেক আর ফরোয়ার্ড করা, অফিসের ভার্চুয়াল মিটিং-এর পরেও কাজের ফাঁকে ফাঁকে রিল্যাক্স করতে টুক করে একটু ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখা বা গান শোনা, কখনও-সখনও অনলাইন বা অফলাইনে ইনস্টল করা গেমসে হাত পাকানো-একটা যন্ত্র দিয়ে এতকিছু করার ফাঁকে তাকে চার্জ দেওয়ার কথাই ভুলে যাই আমরা সবাই।

সোমবার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কোয়ালকম ক্যুইক চার্জ ৫ প্রযুক্তি আনার কথা সরকারি ভাবে জানালেন কর্তৃপক্ষ, যেখানে মাত্র পাঁচ মিনিটেই ব্যাটারিতে চার্জ ০ থেকে একেবারে ৫০ শতাংশে পৌঁছে যাবে। ফলে আপৎকালীন যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর চিন্তা করতে হবে না আপনাকে। আর ব্যাটারি পুরো চার্জ করার জন্যও কোনও মতেই ১৫ মিনিটের বেশি লাগবে না। সংস্থার তরফে জানানো হয়েছে বাজারে বর্তমানে থাকা দ্রুতগতির মোবাইল চার্জিং প্রযুক্তি, যেমন আইকিউকিউকিউ-এর ৫৫ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিয়েলমি ভুক চার্জিং বা অপ্পোর এয়ারভুক চার্জিং-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী এই ক্যুইক চার্জ ৫ প্রযুক্তি, যেখানে বিশ্বে সর্বপ্রথম ১০০ ওয়াট পর্যন্ত চার্জ করার ক্ষমতা থাকছে। পাশাপাশি ব্যাটারির স্বাস্থ্য এবং ব্যবহারকারীর কথা মাথায় রেখে ব্যাটারি চার্জের সময় ১০ ডিগ্রি সেলশিয়াস অবধি ঠাণ্ডা থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মোশাররফ করিম
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মোশাররফ করিম

নতুন পালসার বাইক আনলো বাজাজ
প্রযুক্তি সংবাদ

নতুন পালসার বাইক আনলো বাজাজ

স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স : বেস্ট বাজেট ল্যাপটপ
প্রযুক্তি বাজার

স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স : বেস্ট বাজেট ল্যাপটপ

জিরো-ডে সাইবার হামলার পর নিরাপত্তা আপডেট আনল গুগল-অ্যাপল
প্রযুক্তি সংবাদ

জিরো-ডে সাইবার হামলার পর নিরাপত্তা আপডেট আনল গুগল-অ্যাপল

‘নগদ’ অ্যাপকে ‘Harmful’ বলছে গুগল প্লে প্রটেক্ট
নির্বাচিত

‘নগদ’ অ্যাপকে ‘Harmful’ বলছে গুগল প্লে প্রটেক্ট

মা দিবসে পাঠাও দিচ্ছে মায়েদের জন্য ডায়মন্ড জেতার সুযোগ
প্রযুক্তি সংবাদ

মা দিবসে পাঠাও দিচ্ছে মায়েদের জন্য ডায়মন্ড জেতার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2020

কোয়ালকমের নয়া প্রযুক্তিতে ৫ মিনিটে মোবাইলে চার্জ ৫০%

Techzoom.TV |
TechzoomTV