Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রাম্পের পরবর্তী টার্গেট আলীবাবা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
ট্রাম্পের পরবর্তী টার্গেট আলীবাবা!
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র চীনের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোকে টার্গেট করেছে বহুদিন ধরে। ইতোমধ্যে নিষেধাজ্ঞার খড়গ পড়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে, টিকটক আবার উইচ্যাটের ওপর। এবার নিষেধাজ্ঞা পড়তে পারে বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আর ইন্টারনেট কংলোমারেট আলীবাবার ওপর।

সমালোচকরা বলছেন, বেইজিংয়ের শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জোর করে পিছিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। বিশ্বের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাধ্য করছে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে যেকোন একটি দেশকে বেছে নিতে।

তবে চীনের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো আলীবাবার ওপর এখনো কোন চাপ প্রয়োগ করেননি ট্রাম্প। আলীবাবার প্রতিষ্ঠাতা বিলিওনিয়ার জ্যাক মা করোনা মহামারীতে বিনামূল্যে পণ্য দেয়ার ঘোষণা দিলে ট্রাম্প বলেন, জ্যাক মা তার বন্ধুই। তবে আলীবাবা যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের নজরে আছে।

গেলো সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেন, মার্কিন কোম্পানিগুলোকে চীনা মালিকানার যে কোন প্রযুক্তির ব্যবহারই বন্ধ করতে হবে। মার্কিনিদের ব্যক্তিগত তথ্য, ব্যবসা, সম্পত্তি কিংবা কোভিড নাইনটিন ভ্যাক্সিনের গবেষণা, সব তথ্যই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে নিরাপদ রাখতে চায় ওয়াশিংটন।

বর্তমানে চীন ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে কার্যক্রম চালাচ্ছে ই-কমার্স প্লাটফর্মটি। ওয়াশিংটনের যে কোন নেতিবাচক পদক্ষেপের কবলে পড়তে যাওয়া এই প্রতিষ্ঠানটি চীন ছাড়াও যেসব দেশে ব্যবসা পরিচালনা করছে, সবদেশেই ক্ষতির মুখে পড়বে অনলাইন জায়ান্টটি। চীনে আলীবাবার বার্ষিক আয় প্রায় ৭ হাজার ৩শ’ কোটি ডলার। মোট আয়ের ৮০ শতাংশ চীন নির্ভর হলেও ৭ শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর। আপাতত কোন সম্ভাবনা না থাকলেও হুয়াওয়ে, টিকটকের পর উইচ্যাটের ওপর নিষেধাজ্ঞার হুমকি দেয়ায় কিছুটা শঙ্কায় চীন।

নিষেধাজ্ঞা এলে যুক্তরাষ্ট্রে যেসব নাগরিক কিংবা প্রতিষ্ঠান উইচ্যাট ব্যবহার করেন সবাইকে তা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আলীবাবার আয় কম হলেও এর ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা বড় পদক্ষেপ হবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। যুক্তরাষ্ট্রে টিমল প্লাটফর্ম তৈরি করেছে আলীবাবা, যেন ইংরেজিতে যোগাযোগ আরও সহজ হয়। অ্যাপল, জনসন অ্যান্ড জনসন আর নাইকিসহ যুক্তরাষ্ট্রের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান টিমলে পণ্য বিক্রি করছে।

নিষেধাজ্ঞায় ক্ষতি শুধু যে চীনের হবে তা নয়। যুক্তরাষ্ট্রের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে। যদি অ্যাপল প্লে স্টোর থেকে উইচ্যাট, টিকটক কিংবা আলীবাবা সরিয়ে নেয়া হয়, তাহলে চীনে জনপ্রিয়তা কমবে আইফোনের। গেলো বছর চীনে ৪ হাজার কোটি ডলারের পণ্য বিক্রি করেছে অ্যাপল। যা কোম্পানির মোট বিক্রির ১৭ শতাংশ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম ‘মেড ইন আফ্রিকা’ স্মার্টফোন
নির্বাচিত

প্রথম ‘মেড ইন আফ্রিকা’ স্মার্টফোন

চাঁদপুরের ইলিশ পাওয়া যাবে সরকারি ই-কমার্স ‘এক শপে’
প্রযুক্তি সংবাদ

চাঁদপুরের ইলিশ পাওয়া যাবে সরকারি ই-কমার্স ‘এক শপে’

ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিনে লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিনে লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ

সাশ্রয়ী মূল্যের উইন্ডোজ ল্যাপটপ আনবে থমসন
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যের উইন্ডোজ ল্যাপটপ আনবে থমসন

স্মার্টফোন ব্যবহারে শতভাগ সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়
নির্বাচিত

স্মার্টফোন ব্যবহারে শতভাগ সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়

নির্বাচিত

আইফোনে কি সত্যিই একসঙ্গে সামনের ও পেছনের ভিডিও করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix