Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করল নোকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ আগস্ট ২০২০
২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করল নোকিয়া
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ‘নকিয়া’র নির্মাতা এইচএমডি গ্লোবালে যোগ হয়েছে ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা প্রতিষ্ঠানটির কৌশলগত শীর্ষ অংশীদারদের কাছ থেকে আসা প্রথম কিস্তি। বাজার ও বিনিয়োগ বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিস্থান “পিচবুক” এই বিনিয়োগকে ২০২০ সালে ইউরোপ-এর ৩য় সর্বোচ্চ “গ্রোথ ফিনান্সিং” হিসেবে উল্লেখ করেছে।

ফিচার ফোনের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল স্মার্টফোনের বাজারেও স্বকীয়তা বজায় রাখছে। নর্ডিক ডিজাইন, সুপিরিয়র পণ্যমান, বিশ্বখ্যাত জেইস ইমেজিং প্রযুক্তি আর সেইসঙ্গে প্রিমিয়াম পণ্যে ইউরোপিয়ান ঐতিহ্য এই সব মিলেই নকিয়া নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ওয়ান অভিজ্ঞতা, যার সঙ্গে রয়েছে তিন বছরের মাসিক নিরাপত্তা আপডেট আর দুই বছরের সফটওয়্যার (ওএস) আপডেট প্রতিশ্রুতি।

এন্টারপ্রাইজ এবং ভোক্তা দুই শ্রেণিতেই জনপ্রিয় এইচএমডি গ্লোবাল এখন পর্যন্ত একমাত্র ইউরোপীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান যার ইমেজের সঙ্গে রয়েছে নিরাপদ এবং আপ টু ডেট স্মার্টফোন অভিজ্ঞতার বিষয়টি।

এইচএমডি জানিয়েছে, এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির চারটি মূল ক্ষেত্রে অবদান রাখবে যার মধ্যে প্রথমত রয়েছে নকিয়ার ৫জি ফোন নির্মাণে গতি যোগ করা, বিশেষত আন্তার্জাতিক ক্যারিয়ারদের সঙ্গে। দ্বিতীয়ত এটি নতুন কোভিড বাস্তবতায় প্রতিষ্ঠানটির ডিজিটাল-ফার্স্ট অফারিং ত্বরান্বিত করবে, তৃতীয়ত কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমুখী বাজারে এটি নকিয়ার উপস্থিতি বৃদ্ধিতে প্রভাব রাখবে। চতুর্থত এর ফলে কেবল হার্ডওয়্যার নয়, সার্বিকভাবে একটি মোবাইল গ্রাহক সেবা উপভোগের সুযোগ করে দিতে পারবে।

এরইমধ্যে এইচএমডি আন্তর্জাতিক ডাটা রোমিং পরিষেবা ‘এইচএমডি কানেক্ট’ সফলভাবে চালু করেছে এবং সাইবার সিকিউরিটি সক্ষমতা বাড়িয়েছে এবং এগুলি সম্পন্ন হয়েছে পরিপূর্ণ সেবা প্রদানের উদ্দেশ্যে ফিনল্যান্ডের ট্যামপেরে শহরে এ বছরই গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র ‘ভ্যালোনা ল্যাবস’ অধিগ্রহন করার মাধ্যমে।

এইচএমডি গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান জ্যঁ ফ্রাসোঁয়া বারিল বলেন, “আমাদের অনন্য ব্যবসা মডেল বিশ্ব এবং শিল্পের আধুনিকতার সঙ্গে একই গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রযুক্তির ক্ষেত্রে পরিপক্কতার প্রমাণ দিয়ে নতুন ধাপে প্রবেশ করেছে।”

এইচএমডি গ্লোবালের অর্জনে তিনি গর্ব প্রকাশ করে বলেন, “অংশীদারদের বিনিয়োগের কারনে আমাদের এ যাত্রা ত্বরান্বিত করা সম্ভব হবে। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্লোরিয়ান সেচে বলেন,’প্রথম থেকেই এইচএমডি গ্লোবাল আমাদের কৌশলগত অংশীদারদের সঙ্গে শক্তিশালী বন্ধন তৈরিতে কাজ করেছে। এই বিনিয়োগ আমাদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশলকে আরও উন্নত করতে ভূমিকা রাখবে। এবং সবার কাছে আধুনিক মোবাইল ডিভাইস পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করার উদ্দ্যেশ্যকে আরও ত্বরান্বিত করবে।”

এই বিনিয়োগ গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য ব্যবহারের কথা বলে তিনি উল্লেখ করেন, ইউরোপীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা সর্বদাই আমাদের গ্রাহকদের কাছে দায়বদ্ধ।”

ফ্লোরিয়ান সেচে বলেন, “আমাদের সম্মানিত অংশীদারদের বিনিয়োগের মাধ্যমে নোকিয়া নির্মাণ প্রতিষ্ঠান এইচ এম ডি গ্লোবাল নতুন অধ্যায়ে যুগোপযোগী ভূমিকা রাখতে সর্বদা চেষ্টা করবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল পিক্সেল ৪ এ পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা থাকতে পারে!
নির্বাচিত

গুগল পিক্সেল ৪ এ পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা থাকতে পারে!

৫ মিনিটে ফুল চার্জ হবে স্কুটার
অটোমোবাইল

বিনামূল্যে স্কুটার দিচ্ছে গুগল

‘টুইটার ইন চিফ’ পদের জন্য লোক খুঁজছে টুইটার
প্রযুক্তি সংবাদ

‘টুইটার ইন চিফ’ পদের জন্য লোক খুঁজছে টুইটার

আইপ্যাড প্রোতেও যুক্ত হবে ম্যাগসেফ চার্জিং
নির্বাচিত

আইপ্যাড প্রোতেও যুক্ত হবে ম্যাগসেফ চার্জিং

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি
প্রযুক্তি সংবাদ

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি

তথ্যপ্রযুক্তি খাতে ২০৩১ পর্যন্ত কর অব্যাহতির দাবি খাত সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসমূহের
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে ২০৩১ পর্যন্ত কর অব্যাহতির দাবি খাত সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসমূহের

Load More

ট্রেন্ডিং টপিক

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!
নির্বাচিত

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট
নির্বাচিত

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ আগস্ট ২০২০

২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করল নোকিয়া

Techzoom.TV |
TechzoomTV