Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া সহজ ছিল না: শিমুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া সহজ ছিল না: শিমুর
Share on FacebookShare on Twitter

বিরূপ পরিস্থিতিতেও থেমে থাকেননি দেশের নারী উদ্যোক্তার। যাঁরা নানা প্রতিকূলতাকে জয় করে ক্ষুদ্র উদ্যোক্তার ভূমিকায় নিজেদের দাঁড় করিয়েছেন। এমন একজন নবীন উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প আজ তুলে ধরা হচ্ছে।

মাদারীপুরে জন্ম শাহানা আক্তার শিমুর। ছোটবেলায় মাকে হারিয়ে বড় হয় নানির স্নেহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ্য ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিকস থেকে শিশু বন্ধন ও পারিবারিক সম্পর্ক বিষয়ে অর্নাস ও মাষ্টার্স শেষ করে শাহানা। বর্তমানে স্বামী সন্তান নিয়ে বাস করেন রাজধানীর মিরপুরে।

ক্যারিয়ার সমৃদ্ধ করার লক্ষ্যে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত চাকরি করেন বেসরকারি এনজিও তে। নিজের স্বতন্ত্র পরিচয় গড়ার লক্ষ্যে দীর্ঘ ১১ বছরের চাকরি ছেড়ে নতুন সিদ্ধান্তে পৌছেন শাহানা। মাত্র ৪ হাজার টাকার পুঁজি নিয়ে শুরু করেন উদ্যোক্তা জার্নী। ব্লক ও বাটিকের প্রতি ছিলো তার প্রচুর আগ্রহ, তাই নিজের উদ্যোগ শিমু’স কালেকশনে যুক্ত করেন ব্লক ও বাটিক। কাপড়রে মান নিয়ে নিজের মধ্যে সংশয় থাকায় ২০১৫ সালে নিজস্ব সোর্সের কাপড় ডিজাইন শুরু করেন শাহানা।

ই-কমার্স উদ্যোক্তা হওয়ার কারণ জানতে চাইলে শাহানা বলেন, ছোটবেলা বাবা-মাকে হারিয়ে বুঝতে পারি মায়ের অভাব, তাই নিজের একমাত্র পুত্র সন্তানকে সময় দেওয়া এবং স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করা ছিল ই-কমার্স ক্যারিয়ারের অন্যতম কারণ। এখন ঘরে বসে পরিবারের দেখাশোনা, সন্তানকে দেখা শোনা এবং যেকোন জায়গায় বসে ব্যবসায় সময় দিতে পারছি রাতদিন।

ব্লক ও বাটিকের প্রতি ভালোবাসা এবং ব্লক শিল্পে নিজের অবদান রাখতে শাহানা শুরু করে শিমু’স কালেকশন। নিজস্ব টেইলারিং সার্ভিস ও ডিজাইনের মাধ্যমে প্রস্তুত করেন প্রতিটি প্রোডাক্ট। গত ছয় বছর যাবৎ সুনামের সাথে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবী এবং বেবি প্রোডাক্ট বিক্রি করছেন শাহানা। দেশের পাশাপাশি ২০১৬ সাল থেকে বিদেশে যাচ্ছে শিমু’স কালেকশনের পণ্য। ব্লক ইন্ড্রাস্টিতে শিমু’স কালেকশনকে সুপরিচিত ও বিশ্বস্ত ব্যান্ডে প্রতিষ্ঠিত করা শাহানার স্বপ্ন।

উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জ গুলো জানতে চাইলে তিনি জানান, মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া মসৃণ ছিল না। প্রতিটি পদে পদে চ্যালেঞ্জ মোকাবেলা করত হয়েছে। পারিবারিক বাধা, পর্যাপ্ত অর্থ সংকট, ই-কমার্স নলেজ, মানসম্পন্ন প্রোডাক্ট সোর্সিং, বিদেশি পণ্যের সাথে দেশি পণ্যের প্রতিযোগীতায় টিকে থাকা ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে আগাতে হয়েছে।

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর অবদান স্বীকার করে শাহানা বলেন, দেশি পণ্যের উদ্যোক্তাদের জন্য ঢাল স্বরূপ উই। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। উইয়ের সাথে আমার পথচলা প্রায় একবছর। বাংলা ভাষায় ই-কমার্স জ্ঞান অর্জনের সেরা মাধ্যম হয়ে উঠেছে। আমাদের চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতেও দারুণ ভাবে ভূমিকা রাখছে। উইয়ের মাধ্যমে ই-কমার্স ট্রেনিং, নেটওয়ার্কিং ডেভেলেপ ও বিক্রি করতে পারছি, শুধু মাত্র সময় ইনভেস্ট করে। আমি কৃতজ্ঞ উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপু এবং ই-ক্যাব প্রতিষ্ঠাতা সভাপতি ও উইয়ের এডভাইজর রাজিব আহমেদ স্যার এর কাছে, যারা আমাদের প্রয়োজনীয় সকল সুযোগ ও সুবিধা নিয়ে জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

Tags: দেশি পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিলিয়ন ডলার কোম্পানির তালিকায় ওয়ালটন

ইন্টারনেটে প্রতি মিনিটে যা ঘটে
নির্বাচিত

ইন্টারনেটে প্রতি মিনিটে যা ঘটে

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি বাজার

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ

নতুন ম্যাকবুকের অনুমোদন পেলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নতুন ম্যাকবুকের অনুমোদন পেলো অ্যাপল

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

প্লেস্টেশনে থাকছে না ফেসবুক সুবিধা
প্রযুক্তি সংবাদ

‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ড’ তালিকার শীর্ষ দশে নেই ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি
প্রযুক্তি বাজার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

সাধারণত নতুন ফোন বাজারে আসার আগে পুরানো মডেলের...

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix