Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাত্র ১৫ সেকেন্ডে হার্টের তিন রোগ শনাক্ত করবে এআই-চালিত নতুন স্টেথোস্কোপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 August 2025
মাত্র ১৫ সেকেন্ডে হার্টের তিন রোগ শনাক্ত করবে এআই-চালিত নতুন স্টেথোস্কোপ
Share on FacebookShare on Twitter

ডাক্তারদের হাতে আসছে এক যুগান্তকারী চিকিৎসা প্রযুক্তি। এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন প্রজন্মের স্টেথোস্কোপ। এটি মাত্র ১৫ সেকেন্ডেই হৃদযন্ত্রের তিনটি মারাত্মক রোগ শনাক্ত করতে সক্ষম। খবর দ্যা গার্ডিয়ান।

১৮১৬ সালে প্রচলিত স্টেথোস্কোপ আবিষ্কার করা হয়। দুই শতাব্দিরও বেশি সময় ধরে চিকিৎসকদের প্রধান সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। দীর্ঘদিন ধরে অপরিবর্তিত সেই যন্ত্রের হাই-টেক রূপ এলো এবার।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজ ও ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকরা তৈরি করেছেন নতুন এআই-স্টেথোস্কোপ। এটি হার্ট ফেলিওর, ভালভ ডিজিজ এবং অস্বাভাবিক হার্টবিট (অ্যারিদমিয়া) প্রায় সঙ্গে সঙ্গেই শনাক্ত করতে পারে।

ছোট একটি প্লেয়িং কার্ডের আকারের যন্ত্রটি রোগীর বুকে রাখা হলে এর এআই একসঙ্গে ইসিজি সিগন্যাল (হৃদযন্ত্রের বৈদ্যুতিক সংকেত) ও হৃদপিণ্ডে রক্তপ্রবাহের শব্দ গণনা করে। পরে সেটই সংগৃহীত তথ্যগুলো ক্লাউডে পাঠায় এবং এর অ্যালগরিদম বিশ্লেষণ করে। ডেটাগুলো এত সূক্ষ্ম যে মানুষের কানে ধরা যায় না। তবে হাই টেকনোলজির এ স্টেথোস্কোপের ব্যবহারে কয়েক সেকেন্ডের মধ্যে রোগীর মোবাইল ফোনে রিপোর্ট চলে আসে।

এআই-চালিত নতুন স্টেথোস্কোপের উন্নয়নে যুক্তরাজ্যের প্রায় ২০০টি জিপি ক্লিনিক থেকে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীরা শ্বাসকষ্ট বা অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গে ভুগছিলেন। পরীক্ষায় দেখা গেছে, এআই স্টেথোস্কোপ ব্যবহার করা রোগীদের হার্ট ফেলিওর শনাক্তের হার স্বাভাবিকের তুলনায় দুই গুণ বেশি। একই ধরনের ফলাফল মিলেছে হার্ট ভালভ ডিজিজের ক্ষেত্রেও। স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি হারে শনাক্ত হয়েছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রোগ— যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

উন্নত প্রযুক্তির এ স্টেথোস্কোপ আবিষ্কারকে ‘গেমচেঞ্জার’ বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অধিকাংশ মানুষ হার্ট ফেলিওর শনাক্ত হন তখনই, যখন তারা গুরুতর অসুস্থ হয়ে জরুরি বিভাগে আসেন। এআই স্টেথোস্কোপ সেই চিত্র পাল্টে দিতে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের উদ্ভাবন বিভাগের পরিচালক প্রফেসর মাইক লুইস বলেন, এটি এক সত্যিকারের ‘গেমচেঞ্জার’। এটি সরাসরি জিপিদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেবে, যাতে তারা কমিউনিটি পর্যায়েই রোগ শনাক্ত করতে পারেন।

তবে এআই স্টেথোস্কোপের ব্যবহার করে রোগ শনাক্তে ভুলের সম্ভাবনাও রয়েছে। তাই এটি কেবলমাত্র উপসর্গযুক্ত রোগীদের ওপর ব্যবহারের পরমর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত সুস্থতা পরীক্ষার জন্য নয়। তবুও বিশেষজ্ঞদের আশা, যন্ত্রটি প্রাথমিক পর্যায়ে প্রাণঘাতী হৃদরোগ শনাক্ত করে অসংখ্য জীবন ও চিকিৎসা খরচ বাঁচাতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রোগগেমচেঞ্জারস্টেথোস্কোপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনে স্লো মোশন
নির্বাচিত

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনে স্লো মোশন

ইন্টেলের বোর্ড চেয়ারম্যান হলেন বাংলাদেশি ওমর ইশরাক
প্রযুক্তি সংবাদ

ইন্টেলের বোর্ড চেয়ারম্যান হলেন বাংলাদেশি ওমর ইশরাক

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
নির্বাচিত

নতুন মেসেজিং অ্যাপ আনছে ফেসবুক

আরঅ্যান্ডডি খাতে রেকর্ড বিনিয়োগ স্যামসাংয়ের
নির্বাচিত

আরঅ্যান্ডডি খাতে রেকর্ড বিনিয়োগ স্যামসাংয়ের

ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2025

মাত্র ১৫ সেকেন্ডে হার্টের তিন রোগ শনাক্ত করবে এআই-চালিত নতুন স্টেথোস্কোপ

Techzoom.TV |
TechzoomTV