Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে খুন করার চেষ্টা করা হয়েছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 18 August 2020
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে খুন করার চেষ্টা করা হয়েছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হত্যার চেষ্টা হয়েছিল। বাঙালি জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি যে ঘাতকরা বাংলাদেশকে হত্যা করতে পারেনি। শুধু তাই জাতির পিতাকে হত্যা করে তাকে আরও শক্তিশালী প্রমাণ করেছে।

তিনি বলেন, আজ প্রমাণিত-খুনী মাজেদের স্বীকারোক্তি অনুসারে জাতির পিতাকে সপরিবারে খুনের ষড়যন্ত্রকারীদের নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান। এই জিয়া কেবল খুনী নয়-পাকিস্তানের এজেন্ট। ক্যাপ্টেন মাজেদ তার জবানবন্দীতে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। পঁচাত্তরে জননেত্রী শেখ হাসিনা দেশে থাকলে আমরা আজকের এই বাংলাদেশ পেতাম না।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ওয়েবিনারে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান জহিরুল হক, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসেন ও সেলিমা সুলতানা, যুগ্ন-সচিব মো: জেহসান ইসলাম, বিটিসিএল ব্যাবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন এবং ডট মহাপরিচালক মহসীনুল আলম প্রমূখ বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন সংস্থাসমূহের কর্মকর্তা – কর্মচারিবৃন্দ সরাসরি বা অন-লাইনে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

মোস্তাফা জব্বার ১৯৪৭ সালের পর বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু তার সুপরিকল্পিত চিন্তাধারায় ২৩ বছরের কঠিন পথ অতিক্রম করেছেন। তিনি স্বাধীনতা অর্জনে জনযুদ্ধ কৌশল প্রয়োগ করেছিলেন। এই সূদুরপ্রসারি কৌশলের ফলে শক্তিশালী পাকিস্তানী সেনাবাহিনীর অস্ত্রের সামনে একমতো খালি হাতে এবং বঙ্গবন্ধুকে কারাগারে রেখে যে যুদ্ধটা বাংলার মানুষ করেছে পৃথিবীর কোন দেশ তা পারেনি। গণযুদ্ধের জন্য গণজাগরণ হয়েছে ইতিহাসে এটা অন্য কোথাও নেই।

একাত্তরের রণাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধা বলেন, এদেশের মায়েরা যুদ্ধের সময় তাদের আপন সন্তানের মতো আমাদের খাবার দিয়েছেন। তারা নিজেরা গোয়াল ঘরে থেকে তাদের শোবার ঘরে আমাদেরকে আশ্রয় দিয়েছেন এবং অস্ত্র লুকিয়ে রেখেছেন। বাংলার মায়েরা বঙ্গবন্ধুর জন্য রোজা রেখেছেন, দোয়া করেছেন । এটাই ছিলো বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের লড়াই এর বড় অর্জন। স্বাধীনতার পর বাংলাদেশ কোথায় যাবে এ বিষয়ক রুপরেখা জাতির পিতা শুধু প্রস্তুতই করেননি, বাস্তবায়নও শুরু করেছিলেন ।

মন্ত্রী বলেন ষড়যন্ত্রকারীরা পঁচাত্তর পরবর্তী ২১ বছর বাংলাদেশকে পেছনে টেনেও সুবিধা করতে পারেনি কারণ বঙ্গবন্ধু তার সুযোগ্য সন্তান রেখে গেছেন। দীর্ঘ ২১ বছরের পশ্চাদপদতার জঞ্জাল সরিয়ে জননেত্রী শেখ হাসিনা তার ১৬ বছরের শাসনে দেশকে হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির তাচ্ছিল্যের জবাব দিয়েছেন। বাংলাদেশকে তিনি শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বে জায়গায় উপনীত করেছেন। করোনাকালেও বিশ্বের উন্নত দেশ গুলোর প্রবৃদ্ধি যেখানে নাজুক অবস্থায় সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। সারা বিশ্বে করোনায় থমকে গেছে মানুষের জীবনযাত্রা। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচী বাস্তবায়নের নেতৃত্বের দূরদর্শীতার ফলে আমাদের জীবন যাত্রা উন্নত দুনিয়ার মানুষদের চেয়ে পিছিয়ে নেই। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্লের সোনার বাংলা প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য । তাঁর এই লক্ষ্য বাস্তবায়নের ধারাবহিকতায় আমরা ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২, তৃতীয় সাবমেরিন ক্যাবল এবং ৫জি বাস্তবায়নে কাজ শুরু করেছি।

তিনি বলেন, তরুণরাও আজ অনলাইন ব্যবসায় নিজেদের নিয়োজিত করছে আমাদের তৈরি করা ডিজিটাল মহাসড়কে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে উচ্চগতির ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রতিটি ইউনিয়নে, প্রত্যন্ত চর-দ্বীপ-হাওর-বিলে ইন্টারনেট সুবিধা আমরা পৌঁছে দিচ্ছি। প্রত্যন্ত অঞ্চলের শিশুটিও আজ ইন্টারনেটের সাথে পরিচিত। তিনি দুর্যোগকালে নিরবচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সেবা সচল রাখতে নিরলস প্রচেষ্টার জন্য টেলিকম বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সকলকে ধন্যবাদ জানান।

মো: নূর- উর -রহমান বলেন, জাতির পিতার নীতি ও আদর্শ বাস্তবায়ন করাই হবে আমাদের লক্ষ্য। ঘাতকতারা আমাদের অগ্রগতি থামিয়ে দিতে চেয়েছিলো, থামাতে পারে নাই। বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহক আকৃষ্টে অ্যাপলকে উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হবে
প্রযুক্তি সংবাদ

গ্রাহক আকৃষ্টে অ্যাপলকে উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হবে

আইওটি বেজড স্মার্ট পরিবেশবান্ধব প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

আইওটি বেজড স্মার্ট পরিবেশবান্ধব প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরবে ওয়ালটন

কণ্ঠস্বর নকল করে প্রতারণার ফাঁদ, এড়ানোর কৌশল
প্রযুক্তি সংবাদ

কণ্ঠস্বর নকল করে প্রতারণার ফাঁদ, এড়ানোর কৌশল

ফেসবুক সার্চে উইকিপিডিয়ার তথ্য!
প্রযুক্তি সংবাদ

ফেসবুক সার্চে উইকিপিডিয়ার তথ্য!

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে চীনে
নির্বাচিত

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে চীনে

স্মার্ট ইলেকট্রিক বাইক আনল হিরো
নির্বাচিত

স্মার্ট ইলেকট্রিক বাইক আনল হিরো

Load More

ট্রেন্ডিং টপিক

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন
প্রযুক্তি বাজার

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 August 2020

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে খুন করার চেষ্টা করা হয়েছে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV